Tag Archives: কুমিল্লা জেলা

৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে খুলনাকে

৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে খুলনাকে ১৩৪ রানে পরাজিত করেছে কুমিল্লা জেলা

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে খুলনা জেলা দলকে ১৩৪ রানে হারিয়েছে কুমিল্লা জেলা দল ।

প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল সব উইকেট হারিয়ে ২৮২ রান করেন। দলের পক্ষে ইরফান অপরাজিত ১১৪ রান, রুবেল মিয়া ২৭ রান, সাইফুল ৩০ রান, আবু বকর ৪৫ রান, ইয়াছিন আরাফাত ২৬ ও ইয়াছিন আরাফাত অপরাজিত ১৮ রান করেন।

খুলনা দলের পক্ষে সুজাত ৩ উইকেট ও তানভির ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলের সিয়াম ৫২ রান ও রিয়াজুল ৬০ রান করেন।

কুমিল্লার পক্ষে রোহান ৪ উইকেট , সবুজ ৩ উইকেট , ইয়াসির আরাফাত ২ উইকেট, সায়মন ১ উইকেট দখল করেন।0

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন

কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

জেলা রোভারের এডহক কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক পূরবী সরকার শম্পার পরিচালনায় প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সৈয়দ শামসুল তাবরীজ। এতে আয়- ব্যয়, সংস্কার কমিটির প্রস্তাবনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এরপর নতুন নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন রোভার অঞ্চলের প্রতিনিধি সহ-সভাপতি প্রফেসর মোজাহেদ চৌধুরী। তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- পরবর্তী তিন বছরের জন্য পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি, সহসভাপতি কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুর রহমান, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎপুর রহমান, রূপসী বাংলা মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া, ড. মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন।

কমিশনার পদে কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুক আলতাফ চৌধুরী উডব্যাজার, কোষাধ্যক্ষ পদে হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. মাঈনুদ্দীন খন্দকার উডব্যাজার।

সম্পাদক পদে কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন সিএএলটি।

যুগ্মসম্পাদক এথনিকা স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার মো. দাউদ খান দোলন, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিব প্রসাদ দাশ গুপ্ত ও তিতাস মুক্ত রোভার স্কাউট দলের সভাপতি মো. লিয়াকত আলী, রোভার নেতা প্রতিনিধি সোনার বাংলা কলেজের রোভার স্কাউট লিডার মো. আবুল কালাম আজাদ ও মেঘনা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মামুনুর রশিদ, লিডার_ট্রেইনার_প্রতিনিধি মো. আবু তাহের এলটি।

এছাড়াও তিন বছরের জন্য অডিট কমিটি গঠন করা হয় । অডিট কমিটির সদস্যরা হলেন আবেদানূর উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের রোভার স্কাউট দলের লিডার মো. শরিফ উদ্দিন আহম্মেদ, ভাষা সৈনিক অজিত গুহ কলেজের রোভার লিডার মাহবুব আলম, চান্দিনা রেদোয়ান আহম্মেদ কলেজের রোভার লিডার মো. জামাল হোসেন।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা তোহিদুল ইসলাম, কুমিল্লা জেলা রোভারের এডহক কুমিটির সদস্য মোহাম্মদ এনাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার স্কাউট লিডার গোলাম জিলানী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, কুমিল্লা অজিত গুহ কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাক আহম্মেদ, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহিববুল্লাহ, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, এথনিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাকসুদুল আজম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম উডব্যাজার, কুমিল্লা সরকারি মহিলা কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ছামিয়া নুছরাত জাহান, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার রাবেয়া খানম, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মু. ইলিয়াস শাহ, শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের গালর্স ইন রোভার লিডার সেলিনা আক্তার, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার মো. শহিদুল ইসলাম, আড্ডা ডিগ্রি কলেজের রোভার স্কাউট লিডার মো. জসিম উদ্দিন, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের রোভার স্কাউট লিডার রফিকুল ইসলামসহ কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৪ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৪ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বিশাল ব্যবধানে হারালো কুমিল্লা জেলা

 

স্টাফ রিপোর্টার:

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব -১৪ ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ তে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে ৩০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা জেলা ক্রিকেট দল।

মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) চাঁদপুর ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমে টসে জিতে কুমিল্লা জেলা ক্রিকেট দল ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩১ রান করে। কুমিল্লা দলের পক্ষে মিনহাজুল ইসলাম ফারহান ১২৭ বলে ১০৮ রান এবং মোয়াজ্জেম হোসেন ১৩৯ বলে ১২৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল ২৯ রানে অলআউট হয়ে যায়।

কুমিল্লা দলের ডানহাতি পেসার মারুফ ৭টি উইকেট নিয়ে একাই ব্রাহ্মণবাড়িয়া দলের ব্যাটিং বিপর্যয় ঘটান।

এ টুর্নামেন্টে কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করছেন হাবিব মোবাল্লেগ জেমস ।

চৌদ্দগ্রাম থানার

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার স্বাক্ষরিত এক আদেশে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এ. টি. এম আক্তার উজ্জামানকে পদায়ন করা হয়েছে এবং শনিবার রাতেই তিনি চৌদ্দগ্রাম থানায় যোগদান করেছেন। তিনি অতি সম্প্রতি যোগদানকৃত ও বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদার স্থলাভিষিক্ত হলেন।

জানা গেছে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং গাজিপুর জেলায় যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির শাহবাগ থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকা রেঞ্জের অধীনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি পুলিশ বাহিনীর ব্যাপক রদবদলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয় তাকে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

চৌদ্দগ্রামবাসীর উদ্দেশ্যে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, বিগত দিনে পুলিশ বাহিনী বিভিন্ন কারণে নানান দিকে সমালোচিত ছিলো, যার ফলে বাহিনীর প্রতি জনগণের আস্থার সংকট তৈরী হয়েছিলো। আমি আমার থানার সকল পুলিশ সদস্যকে সাথে নিয়ে জনবান্ধব হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পাশাপাশি জনগণের মাঝে সেবাদানের মধ্য দিয়ে পুলিশ বাহিনী প্রতি পূণরায় জনগণের আস্থার জায়গাটি তৈরী করা হবে ইনশাআল্লাহ।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মোঃ ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্য বিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক হিসেবে কাজী মোঃ হাসান এবং মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; যুগ্ম আহবায়ক- আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া, জাকারিয়া রবিন, আরিফুর রহমান, কাজী বিপ্লব, যুগ্ম সদস্য সচিব- তৌহিদ হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরান হোসেন, কার্যকরী সদস্য- ইসমাইল হোসেন, মিল্লাল হোসেন, তারেক রহমান, খোরশেদ আলম, মহিউদ্দিন, সুমন, আবুল ফয়সাল, মোঃ বাবলু, শিপন, রাজন, নজরুল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত কমিটি ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এদিকে চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের নব-মনোনীত ২৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন। এক অভিনন্দন বার্তায় তিনি মনোনীত নেতৃবৃন্দের এবং ইউনিয়ন শাখার সাংগঠনিক কাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন ওই প্রতিষ্টানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমবাবেশ বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক ছালেহ উদ্দিন ভুঞা, আবুল কালাম বিশ্বাস, প্রভাষক রাশিদা আক্তার, মাদরাসার প্রাক্তন ছাত্র সাচার কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও স্থানীয় কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান ২০০১সালে এই মাদরাসায় যোগদান করেন। প্রথম দিকে ভালো থাকলেও পরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এমন অভিযোগ মাথায় নিয়ে ২০১৪ সালের জুন মাসে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ মতিউর রহমান। পরে কূটকৌশল অবলম্বন করে প্রভাবশালী লোকজনের মাধ্যমে একবছর তিনমাস পর আবার সে মাদরাসায় যোগদান করেন। এরপর তিনি বেপরোয়া হয়ে উঠেন। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতে মেতে উঠেন।

মাদরাসার পানি নিস্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারি অনুদানের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়েও অনিয়মের মাধ্যমে টাকার বানিজ্য করেছেন।

বক্তারা বলেন , গত ১সেপ্টেম্বর মাদরাসার শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বার বার অভিযোগ করলেও টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয় অধ্যক্ষ মতিউর রহমান।

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমান মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্য ছà