Tag Archives: কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি ছাত্রলীগ নেতা খালেদ হত্যা: ৯ বছরেও বিচার পায়নি পরিবার

কুবি ছাত্রলীগ নেতা খালেদ হত্যা: ৯ বছরেও বিচার পায়নি পরিবার

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ২০১৬ সালের ১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের অন্তর্কোন্দলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খালেদ হত্যার ৯ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি তার পরিবার।

জানা যায়, হত্যাকাণ্ডের পরদিন ২০১৬ সালের ২ আগস্ট বাদী হয়ে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ছাদেক হোসেন মজুমদার। ওই দিনই ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি রূপম দেবনাথ, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, ইংরেজি বিভাগের জাহিদুল আলম জুয়েল, লোকপ্রশাসন বিভাগের আবু বকর সিদ্দিক, সুদীপ্ত নাথ ও নৃবিজ্ঞান বিভাগের স্বজন বরণ বিশ্বাসকে আটক করা হয়। তিন দিন পর রাজধানী থেকে আটক করা হয় মার্কেটিং বিভাগের বিপ্লব চন্দ্র দাসকে। আটকের পর আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তবে বর্তমানে তারা সবাই জামিনে রয়েছেন।

প্রথমে মামলার তদন্ত করেন জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। সংস্থাটি নয়জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তবে চার্জশিটে নারাজি দেন খালেদ সাইফুল্লাহর মা ফাতেমা আক্তার। দ্বিতীয় দফায় তদন্তের দায়িত্ব পায় পিবিআই। আবারও তিনি নারাজি দেন ওই চার্জশিটে। তৃতীয় দফায় মামলাটি পিবিআই থেকে সিআইডিতে যায় এবং সর্বশেষ মামলাটি কুমিল্লা পুলিশ সুপারের কাছে রয়েছে।

খালেদ সাইফুল্লাহর মা ফাতেমা বেগমের সঙ্গে কথা বলার এক প্রসঙ্গে তিনি জানান, ছাত্রলীগের আমলে আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার করা তো দূরের কথা, উল্টো তৎকালীন প্রশাসন আসামিদের চাকরি দিয়েছে। তাদের বিচার না হওয়ার জন্য আগে আসামিদের পক্ষে ছাত্রলীগের নেতারা গিয়ে সুপারিশ করতো। এখন অর্থ লেনদেন করে ছাত্রলীগের আসামিদের পক্ষে ছাত্রদলের নেতারা সুপারিশ করে।

ছাত্রদলের কারা সুপারিশ করে- এমন প্রশ্নের উত্তরে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর কথা জানান।

তিনি আরও জানান, শুভ আসামিদের পক্ষে সুপারিশ করতে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছে। কেন গেছে, জানার জন্য আমি একাধিকবার শুভর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো ফোনকল রিসিভ করেনি। পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাকে জানানো হয়েছে, শুভ আসামিদের নির্দোষ দাবি করে তাদের পক্ষে সুপারিশ করতে এসেছে।

তবে হত্যা মামলায় জড়িত ছাত্রলীগের আসামিদের পক্ষে সুপারিশ করার বিষয়টি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ অস্বীকার করেন।

সদস্য সচিবের সুপারিশের বিষয়ে জানতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে কল দেওয়া হলে প্রথমে তিনি কেটে দিয়ে পরে আর কল রিসিভ করেননি।

এ বিষয়ে জতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে দুইজনই প্রতিবেদকের কল কেটে দেন।

মামলার বর্তমান অবস্থা সম্পর্কে মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ছাদেক হোসেন মজুমদার বলেন, মামলার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার কুমিল্লা সদরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে। খালেদ সাইফুল্লাহর মায়ের নারাজির জন্য মামলার তদন্ত বারবার পিছিয়ে গেছে। মামলা দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমরা নিয়মিত আদালতে যাচ্ছি ও মামলার খোঁজখবর নিচ্ছি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, এটি একটি রাজনৈতিক মামলা। গত বছরের জানুয়ারিতে তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকে কাজ চলছে। মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, না দেখে কিছু বলা সম্ভব নয়। চার্জশিট থেকে কোনো আসামির নাম বাদ দেওয়ার জন্য রাজনৈতিক নেতারা সুপারিশ করছে কি না জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো সুযোগ নেই। তবে তদন্ত কতদিন লাগবে জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আমাদের আইনজীবী নিয়োগ দেওয়া আছে। তারা মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। আমরা নিয়মিত আইনজীবীদের সাথে যোগাযোগ রক্ষা করছি।

কুবিতে গাঁজাসহ বহিরাগত ৭ জন আটক

 

চাঁদনী আক্তার , কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অভিযান চালিয়ে গাঁজাসহ বহিরাগত সাতজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের লালন চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই কিশোর। তারা কুমিল্লা ময়নামতি কারিগরি স্কুল ও কলেজ এবং শালবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আটকের বিষয়ে অন্তবর্তীকালীন ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা মাদকসহ এই সাতজনকে আটক করেছি। আমরা যাদের আটক করেছি তাদের ভাষ্যমতে সবার বয়স ১৮ বছরের কম। ভবিষ্যতে যাতে তারা বড় কোন অপরাধ না করে সেজন্য আমরা মুচলেকা নিয়ে তাদেরকে অভিভাবকদের হাতে হস্তান্তর করি।

পরে জব্দকৃত মাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কাভার্ডভ্যানের চাপায় নিহত

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

কাভার্ডভ্যানের চাপায় নিহত কুমিল্লা ইপিজেডের দুই শ্রমিক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডে অবস্থিত চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম হোসেন ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন, এবং হাসান মিয়া একই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার ছিলেন। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটির ছুটি হলে তারা দুজন মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা দেন। ইয়াছিন মার্কেট এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া মারা যান। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মাসুমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক কবির আহমেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মোঃ ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্য বিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক হিসেবে কাজী মোঃ হাসান এবং মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; যুগ্ম আহবায়ক- আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া, জাকারিয়া রবিন, আরিফুর রহমান, কাজী বিপ্লব, যুগ্ম সদস্য সচিব- তৌহিদ হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরান হোসেন, কার্যকরী সদস্য- ইসমাইল হোসেন, মিল্লাল হোসেন, তারেক রহমান, খোরশেদ আলম, মহিউদ্দিন, সুমন, আবুল ফয়সাল, মোঃ বাবলু, শিপন, রাজন, নজরুল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত কমিটি ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এদিকে চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের নব-মনোনীত ২৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন। এক অভিনন্দন বার্তায় তিনি মনোনীত নেতৃবৃন্দের এবং ইউনিয়ন শাখার সাংগঠনিক কাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন ওই প্রতিষ্টানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমবাবেশ বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক ছালেহ উদ্দিন ভুঞা, আবুল কালাম বিশ্বাস, প্রভাষক রাশিদা আক্তার, মাদরাসার প্রাক্তন ছাত্র সাচার কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও স্থানীয় কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান ২০০১সালে এই মাদরাসায় যোগদান করেন। প্রথম দিকে ভালো থাকলেও পরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এমন অভিযোগ মাথায় নিয়ে ২০১৪ সালের জুন মাসে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ মতিউর রহমান। পরে কূটকৌশল অবলম্বন করে প্রভাবশালী লোকজনের মাধ্যমে একবছর তিনমাস পর আবার সে মাদরাসায় যোগদান করেন। এরপর তিনি বেপরোয়া হয়ে উঠেন। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতে মেতে উঠেন।

মাদরাসার পানি নিস্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারি অনুদানের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়েও অনিয়মের মাধ্যমে টাকার বানিজ্য করেছেন।

বক্তারা বলেন , গত ১সেপ্টেম্বর মাদরাসার শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বার বার অভিযোগ করলেও টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয় অধ্যক্ষ মতিউর রহমান।

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমান মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের যৌন হয়রানী করাসহ নানা কৌশলে ছাত্রীদের বিরক্ত করতেন। দুইজন মহিলা প্রভাষক রাশিদা আক্তার- (গণিত) ও রাশিদা আক্তার (জীব বিজ্ঞান) অধ্যক্ষের বিরুদ্ধে গত মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যৌন হয়রানির লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। মাদরাসার শিক্ষক- শিক্ষিকাদের সাথে চরম দুর্ব্যবহার এবং কুরুচিপূর্ণ ও অশালিন ভাষা ব্যবহার করতেন। সরকারী সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করাসহ ছুটির আবেদনপত্র আবেদনকারী শিক্ষকের সামনেই ছিড়ে ফেলে দিতেন। আমরা এমন দুর্নীতিবাজ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবী জানাচ্ছি।

অধ্যক্ষ মতিউর রহমান এবিষয়ে পরে কথা বলবেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে মাদরাসা শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। ওখান থেকেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

আউয়াল কমিশনের

আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা

আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল পদত্যাগের ঘোষণা দেন।

কমিশনের অন্য চার সদস্য হলেন—অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।

সংবাদ সম্মেলনের পর, ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে জানা গেছে।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়াল দেশের ১৩তম সিইসি হিসেবে নিয়োগ পান। তার কমিশনের অধীনে গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া, এই কমিশনের তত্ত্বাবধানে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন এবং উপনির্বাচনও পরিচালিত হয়।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক মাস পর এই নির্বাচন কমিশনাররা পদত্যাগ করেন। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন।

শেখ হাসিনার পতনের

শেখ হাসিনার পতনের পর দেশে যেসব পরিবর্তন হলো

শেখ হাসিনার পতনের পর দেশে যেসব পরিবর্তন হলো

ডেস্ক রিপোর্ট:

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

নতুন এই সরকারের হাতে গত এক মাসে প্রশাসনের শীর্ষপদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনো চলছে কার্যক্রম। সেইসঙ্গে, দেশের আর্থিকখাতসহ বেশকিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ।

স্থানীয় জনপ্রতিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। ব্যাংকখাত সংস্কারে সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিশন গঠনের। সেইসঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অনিয়ম-জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার।

কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ। পোশাক ও লোগো পরিবর্তনসহ নানা সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলছে নতুন সরকার।

এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে দেখা যাচ্ছে, গ্রেফতারও হয়েছেন অনেকে। এর বিপরীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দি বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সেইসঙ্গে জামিন দেওয়া হয়েছে জঙ্গি কার্যক্রমসহ গুরুতর মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে, যা নিয়ে সমালোচনা রয়েছে। সব মিলিয়ে গত এক মাসে ঠিক কী কী ঘটনা ঘটেছে?

পুলিশের থানায় ফেরা

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিভিন্ন এলাকার বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি ‘আক্রান্ত’ হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ভাঙচুর করে থানা জ্বালিয়ে দেওয়া, অস্à