Tag Archives: খুলনা

৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে খুলনাকে

৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে খুলনাকে ১৩৪ রানে পরাজিত করেছে কুমিল্লা জেলা

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩-তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে খুলনা জেলা দলকে ১৩৪ রানে হারিয়েছে কুমিল্লা জেলা দল ।

প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা দল সব উইকেট হারিয়ে ২৮২ রান করেন। দলের পক্ষে ইরফান অপরাজিত ১১৪ রান, রুবেল মিয়া ২৭ রান, সাইফুল ৩০ রান, আবু বকর ৪৫ রান, ইয়াছিন আরাফাত ২৬ ও ইয়াছিন আরাফাত অপরাজিত ১৮ রান করেন।

খুলনা দলের পক্ষে সুজাত ৩ উইকেট ও তানভির ৪ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলের সিয়াম ৫২ রান ও রিয়াজুল ৬০ রান করেন।

কুমিল্লার পক্ষে রোহান ৪ উইকেট , সবুজ ৩ উইকেট , ইয়াসির আরাফাত ২ উইকেট, সায়মন ১ উইকেট দখল করেন।0

গণপিটুনির শিকার

মহানবীকে নিয়ে কটূক্তি: গণপিটুনির শিকার সেই কলেজছাত্র এখনও জীবিত

উৎসব মণ্ডল

ডেস্ক রিপোর্টঃ

খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উৎসব মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেনাবাহিনীর হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উৎসব মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবীকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়। রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হলে কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে শত শত লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কার্যালয়ের তিনতলায় প্রবেশ করে এবং উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, উৎসব মণ্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও উত্তেজিত জনতাকে শান্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে তাকে মারধর করে।

ঘুমন্ত শিশুকে ডেকে এনে কুপিয়ে হত্যা করলেন সৎমা

ডেস্ক রিপোর্টঃ

খুলনা তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে সোমবার (০৫ এপ্রিল) রাত ১০টার দিকে ৫ বছরের ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা করেন সৎমা।

নিহত শিশুর নাম তানিশা আক্তার (০৫)। তার বাবা খাজা শেখ আনসার ব্যাটালিয়ন পুলিশে কর্মরত। তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না।

স্থানীয়রা জানান, সাত বছর আগে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন খাজা শেখ আনসার। দাম্পত্য কলহের একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

বছর দেড়েক আগে তিনি মুক্তা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই শিশু তানিশা আক্তারকে মেনে নিতে পারছিলেন না সৎমা মুক্তা খাতুন। বিভিন্ন সময় তানিশা বাবার বাড়িতে এলে নির্যাতন করত সৎমা মুক্তা।

সোমবার তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে সৎমা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন। রাতে ঘুমন্ত তানিশা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান মুক্তা। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে শিশুটির সৎমা মুক্তা খাতুনকে আটক করে পুলিশ।

এ সময় জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা। শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তানিশাকে মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সৎমাকে আটক করা হয়েছে।