Tag Archives: মহানবী হযরত মুহাম্মদ (সা.)

গণপিটুনির শিকার

মহানবীকে নিয়ে কটূক্তি: গণপিটুনির শিকার সেই কলেজছাত্র এখনও জীবিত

উৎসব মণ্ডল

ডেস্ক রিপোর্টঃ

খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে উৎসব মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রকে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেনাবাহিনীর হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উৎসব মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবীকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়। রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হলে কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে শত শত লোক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনী সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তবে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কার্যালয়ের তিনতলায় প্রবেশ করে এবং উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, উৎসব মণ্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও উত্তেজিত জনতাকে শান্ত করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে তাকে মারধর করে।

সন্দেহ নিশ্চিত হলে ৭৬টি মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজেদের বর্ণনা অনুযায়ী ধর্মীয় উগ্রবাদ মোকাবিলার জন্য ব্যাপক এবং অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া শুরু করছে ফ্রান্সের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদের জন্য ৭৬টি মসজিদকে সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি জানান, এসব মসজিদ নিয়ে তদন্ত হবে। আর তদন্তে সন্দেহ নিশ্চিত হলে সেগুলো বন্ধ করে দিতে বলা হবে। এছাড়া উগ্রবাদে সন্দেহভাজন ৬৬ জন অনিবন্ধিত শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি কার্টুন প্রদর্শনের জেরে এক শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসলামী উগ্রবাদকে দায়ী করছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সরকার। আর তা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন শত্রুরা নিজেদের মধ্যেই রয়েছে। গত ২০ অক্টোবর প্যারিসের বাইরের মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ফ্রান্স। ঘৃণা ছড়ানোয় সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ইতোমধ্যে দুইটি সংগঠন বন্ধ করে দিয়েছে ফ্রান্স। মুসলিম দাতব্য বারাকা সিটি এবং সংখ্যালঘুদের ওপর ঘৃণাবাদী অপরাধ পর্যবেক্ষণকারী নাগরিক অধিকার গ্রুপ কালেক্টিভ এগেইনেস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স বন্ধ করে দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি ফরাসি সরকারের।