Tag Archives: মসজিদ

লেবাননে মসজিদ গুঁড়িয়ে

লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি বাহিনী বারবার হামলা চালাচ্ছে লেবাননে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সীমান্তের কাছে অবস্থিত আদ-ধাহিরা গ্রামে একটি মসজিদে বিস্ফোরণ ঘটাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শনিবারের (২ নভেম্বর) লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে মসজিদটি ধ্বংসের দৃশ্য দেখা যায়। মসজিদ ও এর আশেপাশের ভবনগুলোতে বিস্ফোরণের সময় বিশাল ধোঁয়া সৃষ্টি হয়, যা দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

এদিকে, গতকাল শুক্রবার গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। এই হামলাকে নৃশংস গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী হতাহত সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে জানিয়েছে যে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে এক বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইজ আল-দিন কাশাব নিহত হয়েছেন। তিনি গাজা উপত্যকায় হামাসের পলিটব্যুরোর সর্বশেষ শীর্ষ কর্মকর্তা ছিলেন।

বিজেপি নেতা

মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করার হুমকি দিলেন বিজেপি নেতা

মসজিদে ঢুকে মুসলিমদের হত্যার হুমকি 

আন্তর্জাতিক ডেস্কঃ

মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিধায়ক নীতেশ রানে। আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় তিনি বলেন, “রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে মুসলিমদের হ’ত্যা করব। এটা মাথায় রেখো।”

এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর, আহমেদনগর পুলিশ নীতেশ রানের বিরুদ্ধে দুটি মামলা করেছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে এ বিষয়ে নিষ্ক্রিয় ছিল, ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়।

এদিকে, আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এই বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটির নেতা ইমতিয়াজ জলিল বলেন, “রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, “আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই মুসলিমদের হ’ত্যা করার হুমকি দিচ্ছেন। বিজেপি মহারাষ্ট্রের নির্বাচনের আগে সাম্প্রদায়িক উ’ত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। নীতেশ রানে-র বিরুদ্ধে দায়েরকৃত এফআইআরের ভিত্তিতে তাকে দ্রুত গ্রেপ্তার করা উচিত।”

বিতর্কের জেরে বিজেপি জানিয়েছে, নীতিশ রানের বক্তব্য দলীয় মতামত নয়। দলের মুখপাত্র তুহিন সিনহা তার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।

পুলিশ জানিয়েছে, নীতেশ রানের বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

আল-আকসা মসজিদে জুমা আদায়ে মুসল্লিদের বাধা

আল-আকসা মসজিদে জুমা আদায়ে মুসল্লিদের বাধা

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ। নামাজের জন্য আসা বেশিরভাগ মুসল্লিকে মসজিদে প্রবেশের আগেই ফিরিয়ে দিচ্ছে তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার জানিয়েছে, দখলদার ইসরাইলি পুলিশ মুসল্লিদের বাধা প্রদান করায় ও অল্প কয়েক মুসল্লিকে মসজিদে প্রবেশের সুযোগ দেওয়ায়— আল-আকসার আশপাশের এলাকার পরিস্থতি উত্তপ্ত হয়ে উঠেছে।

তবে কেন মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটির কারণ ব্যাখ্যা করছে না পুলিশ। এ কারণে সেখান উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের দ্বন্দ্ব লাগে। তখন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।

সিএনএন জানিয়েছে, পুলিশের এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের ভিডিও করার সময়— তাদের সামনেই এক তরুণীকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে ইসরাইলি পুলিশ।

বর্তমানে ওই এলাকা থেকে পুলিশ মুসল্লিদের সরিয়ে দিয়েছে এবং তরুণ বয়সি কাউকে সেখানে হাঁটতেও দিচ্ছে না। এমনকি সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সিএনএনের সাংবাদিক ও ক্রুদেরও সরে যেতে বলেছে তারা।

এর আগে গত মঙ্গলবার আল-আকসা মসজিদটি পুরোপুরি বন্ধ করে দেয় দখলদার ইসরাইলি বাহিনী। ওইদিন থেকে কোনো মুসল্লিকে আর পবিত্র এ মসজিদটিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এর বদলে ইহুদিদের সেখানে অবাধে প্রবেশ করতে দেয় তারা। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের ওই হামলার পর থেকে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ নিয়ে কড়াকড়ি আরোপ করছে ইসরাইলি পুলিশ।

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ওসমান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা নাকি পুকুরের পানিতে ডুবে মৃত্যু তার কোনটিই নিশ্চিত করতে পারেনি কেউ।

বুধবার (২০ সেপ্টেম্বর ) সকাল ৭টায় উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহ পায় স্বজনরা।

নিহত মাদ্রাসা ছাত্র ওসমান শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের গাড়ি চালক সালাউদ্দিন সিকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় নূরানী বিভাগের ছাত্র।

নিহতের দাদা মোঃ জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার আছর নামাজের পর থেকে আমার নাতিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে কোথাও খুঁজে না পেয়ে আমার ছেলে (নিহতের পিতা) সালাউদ্দিন’কে ফোন করে বিষয়টি জানালে সে ঢাকা থেকে এসেও অনেক খোঁজাখুঁজি করে। পরদিন সকাল ৭টায় মসজিদের ইমাম গোসল করতে গেলে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করি। পরে পারিবারিক কবরস্থানে দাফন করি।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রামের ১১ বছরের একটি ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটবে বিষয়টি বিশ্বাস যোগ্য নয়। কারণ হিসেবে উল্লেখ করে বলেন, যেহেতু বিকাল থেকে তাকে পাওয়া যায়নি সেহেতু ওই সময়ে গোসল করারও সময় না। তবে কিভাবে তার মৃত্যু ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

শুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি আমি শুনেছি মঙ্গলবার ছেলেটির সন্ধান পাওয়া যায়নি। সকালে পাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে স্বজনরা। তবে প্রকৃত ঘটনা কি তা সঠিক বলতে পারবো না।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

চৌদ্দগ্রামে তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় নিজের ঘর পুড়ল মাদকাসক্ত যুবক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথম স্ত্রী কর্তৃক তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে পরিবারের সদস্যদের মারধর ও নিজ ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত হোসেন মিয়া। আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়াসহ ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোসেন মিয়া ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

স্থানীয় লোকজন ধাওয়া করে মাদকাসক্ত হোসেন মিয়াকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রবাসী যুবলীগ নেতা মোঃ শাহ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে হোসেন মিয়া। এরই মধ্যে সে দুইটি বিয়ে করে স্ত্রীদের ঘরে রেখেছে। সম্প্রতি আবারও এক মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হোসেন মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মোবাইলে নতুন প্রেমিকাকে ঘরে দুই স্ত্রী থাকার কথা জানিয়ে দেয়। নতুন প্রেমিকা বিষয়টি হোসেন মিয়াকে জানালে সে ক্ষীপ্ত হয়ে প্রথম স্ত্রীকে শুক্রবার দুপুরে মারধর শুরু করে। প্রথম স্ত্রীর কান্নার আওয়াজ শুনে হোসেন মিয়ার পিতা জয়নাল আবেদীন তাকে বাধা দেয়। এক পর্যায়ে পিতা জয়নাল আবেদীনকেও মারধর করে। এতে ক্ষ্যান্ত হয়নি হোসেন মিয়া। মুহুর্তের মধ্যে সে নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পাশের মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিরা বের হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে হোসেন মিয়াকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় লোকজন।

মসজিদের দান বাক্সের টাকা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ: আহত অন্তত ১৫ জন

 

ডেস্ক রিপোর্টঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মসজিদের কমিটি গঠন ও দান বাক্সের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাব্বুল হোসেন, হাসমত, লিটন হোসেন, এরশাদ হোসেন, বাবুল হোসেন, আতিয়ার রহমান, সাহেব আলী ও রেজাউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গ্রামের মসজিদের কমিটি গঠন ও দান বাক্সের টাকা নিয়ে বেশ কয়েকমাস যাবত ওই গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শুক্রবার দুপুরে আবারও তাদের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্দেহ নিশ্চিত হলে ৭৬টি মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজেদের বর্ণনা অনুযায়ী ধর্মীয় উগ্রবাদ মোকাবিলার জন্য ব্যাপক এবং অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া শুরু করছে ফ্রান্সের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদের জন্য ৭৬টি মসজিদকে সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি জানান, এসব মসজিদ নিয়ে তদন্ত হবে। আর তদন্তে সন্দেহ নিশ্চিত হলে সেগুলো বন্ধ করে দিতে বলা হবে। এছাড়া উগ্রবাদে সন্দেহভাজন ৬৬ জন অনিবন্ধিত শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) একটি কার্টুন প্রদর্শনের জেরে এক শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসলামী উগ্রবাদকে দায়ী করছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সরকার। আর তা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন শত্রুরা নিজেদের মধ্যেই রয়েছে। গত ২০ অক্টোবর প্যারিসের বাইরের মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ফ্রান্স। ঘৃণা ছড়ানোয় সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ইতোমধ্যে দুইটি সংগঠন বন্ধ করে দিয়েছে ফ্রান্স। মুসলিম দাতব্য বারাকা সিটি এবং সংখ্যালঘুদের ওপর ঘৃণাবাদী অপরাধ পর্যবেক্ষণকারী নাগরিক অধিকার গ্রুপ কালেক্টিভ এগেইনেস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্স বন্ধ করে দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে দাবি ফরাসি সরকারের।