Tag Archives: আলেখারচর

সদর দক্ষিণে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২৫ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলোঃ যশোর জেলার সদর থানার তেঘরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নান এর
ছেলে মোঃ জুয়ের হোসেন (৩০)।

আটক হওয়া মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ যশোর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

আলেখারচরে ৪০ বোতল ফে‌নসিডিলসহ আরিফুর রহমান আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচরে ৪০ বোতল ফে‌নসিডিলসহ আরিফুর রহমান (৩৯) নামের একজনকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে থানার এসআই মো. নজরুল ইসলাম ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার বান্দেরজলা এলাকার মফিজুর রহমানের ছেলে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরু‌দ্ধে কুমিল্লা কোতয়ালী ম‌ডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ যুুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ রবিউল আওয়াল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলেখারচর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর (বাগানবাড়ি) গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটসাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।