,

বরুড়ায় ধর্ষন মামলার দুই আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় ধর্ষন মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানা পুলিশ ১৮ নভেম্বর শনিবার দুই আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন।

আসামীরা হলো আগানগর ইউনিয়নের শরাফতি গ্রামের হোসেন আলীর ছেলে নেয়ামত (২৭) ও আবদুল মমিনের ছেলে আবুল কালাম (২৬)।

উল্লেখ্য শরাফতি গ্রামে জনৈক নারী গণধর্ষনের শিকার হন। পরে ধর্ষিতা বাদী হয়ে ২০ অক্টোবর ২০১৭ তারিখে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। এ মামলায় এ পর্যন্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।