Tag Archives: কুমিল্লার আলেখারচর থেকে গাঁজাসহ যুবক আটক

কুমিল্লার আলেখারচর থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোঃ রাশিদ নামের একজনকে আটক করা হয়েছে । এ সময় তার কাছ থেকে ২৯০ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি মদের বোতল, নগদ ১,৭৩,৫৩০ টাকা এবং ২টি
পাসপোর্ট জব্দ করা হয়। এ সময় রফিকুল ইসলাম নামের একজন পালিয়ে যায়।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১ টায় সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

আটককৃত মোঃ রাশিদ ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর মোঃ শামীমের ছেলে

পলাতক রফিকুল ইসলাম নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।

আটককৃত আসামিকে মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আইনগত প্রক্রিয়ার জন্য কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ যুুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে ৯৪ বোতল ফেন্সিডিলসহ রবিউল আওয়াল (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলেখারচর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর (বাগানবাড়ি) গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটসাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার আলেখারচর থেকে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

সোমবার বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কন্দবপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ ইমরান হোসেন রাজন (৩০) ও একই উপজেলার পাঁচাই খাঁ গ্রামের ওবায়দুল হক বাদল মিয়ার ছেলে আনিসুল হক শিশির (২৯)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লার আলেখারচর থেকে গাঁজাসহ যুবক আটক


 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে গাঁজাসহ মোঃ হোসেন সরদার (২১) এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মোঃ হোসেন সরদার হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ছোট ঝিলবুনিয়া গ্রামের মোঃ খোকন সরদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কারবারির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।