Tag Archives: দগ্ধ

গুরুতর দগ্ধ শিশু মেহরাব, চিকিৎসার ব্যয় বহনে অক্ষম পরিবার

মোঃ রাছেল,কচুয়া:
অর্থ না থাকায় চিকিৎসা করাতে পারছেন না আগুনে ঝলসে যাওয়া ৩ বছরের শিশু মেহরাব। গত বৃহস্পতিবার মনোহরপুর গ্রামের খানকা বাড়িতে খেলার ছলে গরম পানিতে পরে পিঠ ও হাতের অংশের প্রায় ২৬ ভাগ অংশ ঝলসে যায়। তার পিতা মো. মনির হোসেন শিশু মেহরাবকে চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করে। কিন্তু অর্থসংকটে থাকা দিনমজুর পিতা মনির হোসেন শিশুটিকে ঢাকায় না নিয়ে বাড়িতেই টোটকা চিকিৎসা করান।

অর্থভাবে শিশুর চিকিৎসা করাতে পাচ্ছেন না এমনি খবর কচুয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলামের দৃষ্টি গোছর হলে তিনি তাৎক্ষনিক শিশুটির পিতা মনির হোসেনকে ঢেকে এনে নগদ ৫ হাজার টাকা দিয়ে ঢাকায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করেন। এবং তিনি পরিবারটিকে আশ্বস্ত করেন, শিশু মেহরাবের চিকিৎসায় সমাজসেবা অফিস পাশে থাকবে।

শিশুটির মা পাখি বেগম জানান, বৃহস্পতিবার আমি ভাত রান্না করছিলাম। মেহরাব আমার পাশেই খেলা করছিল। চুলার পাশে রাখা গরম পানিতে হঠাৎ করে দৌড়ে এসে পরে যায়। সাথে সাথে তার পিঠ ও হাতের বেশিরভাগ অংশ ঝলসে যায়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পেরে বাড়িতে কোন রকম চিকিৎসা দিচ্ছিলাম। দিন দিন আমার শিশু মেহরাবের অবস্থা অবনতি হচ্ছিল। আপনাদের সহযোগীতা কামনা করছি। দানশীল ব্যক্তি সহযোগীতা করতে শিশুটির সাথে ০১৮৭০-৩০৫৫৬৫ (নগদ একাউন্ট) তার বাবার নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবার।

চাঁদপুরে সেহরিতে খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণ

চাঁদপুরে সেহরিতে খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৬ জন দগ্ধ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে লাইনের গ্যাস পাইপ লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) ভোররাত ৪টায় সেহরির জন্য রান্নার চুলা জ্বালাতেই শহরের কোড়ালিয়া এলাকায় রুস্তম বেপারী বাড়ির ৬ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহত দগ্ধদের মধ্যে আব্দুর রহমান (৫০), শানু বেগম (৪০), খাদিজা আক্তার (৩০) ও মঈন (১৬) নামে চারজনের অবস্থা আশঙ্কাজনক এ ছাড়া। অপর আহত ইমাম হোসেন (৩৫) ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোররাতে সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ওই বাসার আবদুর রহমান, তাঁর স্ত্রী, দুই ছেলে, দুই পূত্রবধু। তাদের মধ্যে চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাসায় ১১ জন ছিলেন। এরমধ্যে ছয়জন দগ্ধ হন। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখেন। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয়। প্রতিবেশীরা দরজা খোলার পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ঢাকায় পাঠানো হয়। বাকি দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, এ ব্যাপরে আমরা এখনো কিছু জানতে পানিনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

ভাসানচরে বিস্ফোরণ : আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে-৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় সোহেল নামে সাড়ে ৫ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হলো।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন, নোয়য়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মারা যাওয়া রোহিঙ্গা শিশু সোহেলের শ্বাসনালি ও শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে হাসপাতালে নেওয়ার পথে রাসেল নামে আড়াই বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বেরা (৪) ও রবি আলম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়।

রাজধানীর বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ একজন বার্নে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।

রোববার (৫ নভেম্বর) সকালের মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, আজ সকালের দিকে সবুজ নামে দগ্ধ অবস্থায় বাসের একজন চালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ রয়েছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

দগ্ধ চালকের স্ত্রী রাশেদা বেগম জানান, খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আমার স্বামী রমজান বাসের ড্রাইভার ছিল। সকালে বাড্ডা থেকে সে অছিম পরিবহনে করে মেরাদিয়া যাচ্ছিল। সেখানে রমজান পরিবহনটি রাখা ছিল।

তিনি আরও বলেন, আমার স্বামী তো রাজনীতি করে না, সে তো পরিশ্রম করে খায়। আমার স্বামীর সারা শরীর পুড়ে গেছে। আমরা বর্তমানে পরিবার নিয়ে মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গোদারিয়া গ্রামে।

খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী বলেন, আজ সকাল ৮টার দিকে অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি গিয়ে প্রথমে বাসের হেলপারের পায় গিয়ে লাগ। বোমাটি বিস্ফোরণের পর বাসের চালকের হাত গিয়েও আঘাত করে। তবে এসময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। বাস চালক ও হেলপারকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাসের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় কেউ আটক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে আমরা তদন্ত করছি এবং দুর্বৃত্তদের আটকের জন্য কাজ করছি।