All posts by jitu

মাদকের টাকার জন্য ঝগড়া

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

মাদকের টাকার জন্য ঝগড়া, বাবার আঘাতে ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক এক ঘটনায় এনায়েতুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে খুন করেছেন তার বাবা।

ঘটনাটি ঘটেছে রোববার (১ সেপ্টেম্বর) গভীর রাতে, বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে। ঘটনার পরপরই পুলিশ নিহতের বাবা, জয়নাল আবেদীন (৫৫), কে আটক করেছে।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা জানিয়েছেন, এনায়েত মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে পরিবারে চাপ সৃষ্টি করতেন এবং টাকার জন্য চুরি করতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার বাবা তাকে বিদেশ পাঠান, কিন্তু বিদেশে গিয়েও এনায়েত থামেননি। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্য ঝগড়া শুরু করেন।

ইউপি সদস্য আরও জানান, এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। রোববার রাতে নেশার টাকার জন্য এনায়েত তার বাবার সঙ্গে ঝগড়ায় জড়ান। ঝগড়ার এক পর্যায়ে জয়নাল রড দিয়ে ছেলের মাথায় আঘাত করেন, যা এনায়েতকে গুরুতর আহত করে। দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর জয়নালকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এনায়েতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৭ লাখের বেশি পরিবার পানিবন্দি

এখনো ৭ লাখের বেশি পরিবার পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৫৩ লাখ মানুষ

এখনো ৭ লাখের বেশি পরিবার পানিবন্দি, ক্ষতিগ্রস্ত ৫৩ লাখ মানুষ

ডেস্ক রিপোর্ট:

দেশের ১১টি বন্যাক্রান্ত জেলার মধ্যে সাত জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। এই জেলাগুলো হলো চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কক্সবাজার। এছাড়া মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে এবং কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরেও পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। এখনো প্রায় ৭ লাখ ৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৫৩ লাখ ছাড়িয়েছে।

গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দেশের চলমান বন্যা সম্পর্কে সর্বশেষ তথ্য জানানো হয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এখনো দেশের বন্যা আক্রান্ত জেলা ১১টি। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার।

এখনো দেশের ৬৮টি উপজেলা বন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা রয়েছে ৫০৪টি বলে জানিয়েছে মন্ত্রণালয়। বন্যায় গতকাল নতুন করে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে, তাদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ছয় জন এবং শিশু ১২ জন।

এদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন ১৪ জন, ফেনীতে ২৩ জন, চট্টগ্রামে ছয় জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন, কক্সবাজারে তিন জন এবং মৌলভীবাজারে একজন। এছাড়া এ সময়ে মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

বন্যায় পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩ হাজার ৮৭০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৩ লাখ ৫২ হাজার ৯৪২ জন মানুষ এবং ৩৪ হাজার ৫১৮টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১টি জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা প্রদানের জন্য মোট ৫১০টি মেডিক্যাল টিম চালু রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৪ কোটি ৫২ লাখ নগদ টাকা এবং ২০ হাজার ৬৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ৩৫ লাখ টাকা শিশু খাদ্যের জন্য এবং ৩৫ লাখ টাকা গো-খাদ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত মোট ১ লাখ ৫৯ হাজার ৪০০ প্যাকেট শুকনো খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) মাধ্যমে বন্যাকবলিত এলাকায় পাঠানো হয়েছে। ডিডিএম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

বন্যায় আক্রান্ত জেলার প্রশাসকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিক্যাল টিম ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।

এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দিতে ইচ্ছুক আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠাতে পারেন। হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’, ব্যাংক :সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর:০১০৭৩৩৩০০৪০৯৩।

যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে) দিতে চান, প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সহায়তা গ্রহণ করবেন।

যারা ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে) দিতে ইচ্ছুক তাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল (মোবাইল-০১৭১৮-০৬৬৭২৫) বা সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামের (মোবাইল-০১৮১৯২৮১২০৮) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিনা ভোটের চেয়ারম্যানরা

চৌদ্দগ্রামের বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যা দুর্গতদের পাশে না থেকে পালিয়ে গেছে

চৌদ্দগ্রামের বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যা দুর্গতদের পাশে না থেকে পালিয়ে গেছে
স্টাফ রিপোর্টার : 
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আজ থেকে তিন বছর আগে আমাদের প্রিয় সন্তান আবরার ফেসবুক স্ট্যাটাসে বলে গিয়েছিলেন ফারাক্কা এবং তিস্তা বাঁধের মাধ্যমে ভারত বাংলাদেশে বন্যার সৃষ্টি করবে। এরপর শেখ হাসিনার পেটুয়া বাহিনী রাতের আঁধারে আবরারকে পিটিয়ে হত্যা করেছে।
সাম্প্রতিক বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনাসহ তাঁর বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যার্ত মানুষের সেবা না করে পালিয়ে গেছে।
আ’লীগের ইতিহাস নির্যাতনের ইতিহাস, আ’লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। এই চৌদ্দগ্রামের সাবেক এমপি ও আন্তর্জাতিক রাজনৈতিক নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের ভাইকে প্রাণের হত্যার চেষ্টা চালিয়েছিল আওয়ামী পেটুয়া বাহিনী। গত ৫ আগস্টের আগে তিনি দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন। আওয়ামী দুঃশাসনের সময় তাকে এলাকায় পর্যন্ত আসতে দেয়নি।
তিনি আরও বলেন, ‘আপনারা শেখ মুজিবকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী দাবি করেন, ওনি মুক্তিযুদ্ধ করেননি। স্বাধীনতার সময় শেখ মুজিব পাকিস্তানি সেনাবাহিনীর হাতে কারাগারে বন্দি ছিলেন। আর শেখ হাসিনা নয় মাস ২৫০ টাকা করে পাকিস্তান থেকে বেতন পেয়ে আরামে জীবন কাটাতো। শেখ পরিবার মুক্তিযুদ্ধ করেন নাই। মুক্তিযুদ্ধ করেছে এদেশের কৃষক, শ্রমিক ও আপামর জনতা’।
বিনা ভোটের চেয়ারম্যানরা
চৌদ্দগ্রামের বিনা ভোটের চেয়ারম্যানরা বন্যা দুর্গতদের পাশে না থেকে পালিয়ে গেছে
শাহজাহান চৌধুরী আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র গণবিপ্লবে স্বৈরাচারি শেখ হাসিনা পালিয়ে গেছে। রাষ্ট্র সংস্কারে নতুন সরকারকে একটি যৌক্তিক সময় দিতে হবে। এরপরই সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা বিপুল ভোটে আপনাদের নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে নির্বাচিত করবেন, ইনশাআল্লাহ। আপনাদের নেতা ডাঃ তাহের অতীতেও মানুষের সেবা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে।
তিনি রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে চট্টগ্রাম মহানগী জামায়াতের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে কুলাসার ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর নজরুল ইসলাম, সেক্রেটারী নুরুল আমিন, সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্যাহ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতা সৈয়দ একরামুল হক হারুন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের জামায়াত-শিবির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বন্যা কবলিত নারী-পুরুষ।
সাবেক এমপি ইঞ্জিঃ আবদুস সবুর

সাবেক এমপি ইঞ্জিঃ আবদুস সবুরসহ ৫৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক এমপি ইঞ্জিঃ আবদুস সবুরসহ ৫৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দাউদকান্দি  প্রতিনিধি:

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

রবিবার ( ১ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে মামলাটি করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিফাতের মা নিপা ।

মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৫৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে দাউদকান্দির শহিদনগর গুলিবিদ্ধ হয়ে স্কুল ছাত্র রিফাত নিহতের ঘটনায় এ মামলা করা হয়।

মামলার এজাহারে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আবদুস সবুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ও সুন্দলপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম মিয়াজী, জেলা পরিষদ সদস্য নাসিম ইউসুফ রেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজারুল ইসলাম মানিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ইঞ্জিঃ আব্দুস সবুর ও তাদের সহযোগী ৫০/৬০ জনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের অজ্ঞাত পরিচয় আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ শহিদনগর ইউপি কার্যালয়ের সামনে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের ধাওয়া করে গুলি করে।

এতে রিফাতের বুকে গুলি লাগে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেয়া হয়। পরে কুমিল্লা ও ঢাকা মেডিক্যাল কলেজে নেয়া হলেও চিকিৎসায় অবহেলা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওইদিন বাড়ীতে নিয়ে আসলে পরদিন(৫আগষ্ট) রিফাত মারা যায়।

উল্লেখ্য যে, রিফাত হত্যার ঘটনায় গত ১৮আগষ্ট দশপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকির নামে জনৈক ব্যাক্তি দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৪৮ জনসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার বিষয়ে বাদিনী নিপা আরজিতে উল্লেখ করেন যে, কতিপয় ব্যাক্তিরা আব্দুর রাজ্জাক ফকির নামে জনৈক ব্যাক্তিকে দিয়ে থানায় মামলা করিয়েছে। ওই ব্যাক্তির আমার সাথে কোন যোগাযোগ নেই, তাকে আমি চিনিও না।

বাদি পক্ষের উকিল দেওয়ান শামসুল হক জানান, যেহেতু থানায় আগে মামলা হয়েছে, ওই মামলা সম্পর্কে বাদিনী ( নিহতের মা) নিপা কিছুই জানতেন না। তাই আজ কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) কে তদন্তের দায়িত্ব প্রদান করেছেন।

বারপাড়ায় জামায়াত-শিবিরের ইউনিয়ন পরিষদ, ভুমি অফিস ও হাইওয়ে থানায় সৌজন্য সাক্ষাৎ

সালাহ উদ্দিন সোহেল:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের উদ্যোগে বারপাড়া ইউনিয়ন পরিষদ,বার পাড়া ভূমি অফিস এবং লাকসাম ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় নেতৃবৃন্দগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময় নতুন করে স্বাধীনতা লাভ করায় বারপাড়া ইউনিয়ন পরিষদ সচিব,বারপাড়া ভূমি অফিস কর্মকর্তা ও লাকসাম ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্যে সাক্ষাতের সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা সকল ধরনের অনিয়ম বৈষম্য পরিহার করে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যথাযথভাবে দায়িত্ব পালন করবার জন্য আহ্বান জানান। সঠিক ও ন্যায় নীতির ভিক্তিতে জনগণকে সঠিক সেবা প্রধানের জন্য কর্মকর্তাদেরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে ইউপি সচিব,হাইওয়ের কর্মকর্তা,ও ভূমি অফিস কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলেন আপনাদের সকলের সহযোগীতা পেলে জনগণের সেবার মান অতীতের যেকোন সময়ের চেয়ে আরো ভালভাবে দিতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন বারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বারপাড়া ইউনিয় প্রচার বিভাগ সেক্রেটারি রাসেল আহমেদ, বাইতুল মাল সম্পাদক আমানুল্লাহ, যুব বিভাগ ইউনিয়ন সভাপতি ইব্রাহিম খলিল। ছাত্র শিবিরের সাবেক সদর দক্ষিণ উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সাবেক ইউনিয়ন সভাপতি শাওন মজুমদার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মাঝে আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, ডাক্তার জামাল,আব্দুল মোতালেব প্রমুখ।

কুমিল্লা থেকে অপহৃত

কুমিল্লা থেকে অপহৃত মা ও শিশুকে কক্সবাজারে উদ্ধার