Tag Archives: আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিলো

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিলো

ডেস্ক রিপোর্ট:

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে এবং শীতের আমেজ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে শুক্রবার (৪ অক্টোবর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী (প্রতি ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায়, দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী কয়েকদিনে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কমে আসবে এবং এই সময়ে কিছুটা শীত অনুভূত হতে পারে।

কখন কমবে গরম

কখন কমবে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর

কখন কমবে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যার পর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নদীবন্দরগুলোকে কোনো সতর্কসংকেত দেখাতে বলা হয়নি, তবে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্রয় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কুমিল্লাসহ দেশের ১৯টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ১৯টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১১ জুন) বিকাল ৬ টা ৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কুমিল্লাসহ দেশের ২০ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ২০ অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১ মে) দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রামসহ দেশের ৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের পর সেখানে বৃষ্টিও হতে পারে। একই সঙ্গে বৃষ্টিও হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, গতকালের তুলনায় ঢাকায় আজ গরমের তীব্রতা সামান্য বেশি মনে হচ্ছে। আজ দিনের বাকি সময় তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ঢাকায় আজ কালবৈশাখীর সম্ভাবনা কম।

সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ বাড়তে পারে। বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়। তবে বাতাসের আর্দ্রতা আগামীকাল আরও বেড়ে গরমের তীব্রতা বাড়তে পারে।

তবে আগামী শনিবার থেকে সারা দেশে বৃষ্টি বেড়ে দাবদাহের দাপট কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।