Tag Archives: রাজশাহী

কেএফসি এখন

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে

কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লা তে

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসি’র একমাত্র ফ্র্যাঞ্চাইজি “ট্রান্সকম ফুডস লিমিটেড” ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবার কেএফসি’র ৪৩ ও ৪৪তম আউটলেট চালু হলো রাজশাহীর আলুপট্টি মোড় এবং কুমিল্লার কান্দিরপাড়, নজরুল এভিনিউতে।

কেএফসি স্বপ্নের পাঠশালার পথশিশুদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও স্মরণীয় ও আনন্দময় হয়ে উঠেছে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু ও মজাদার কেএফসি’র খাবার।

কাস্টমারেরা উভয় ষ্টোরে ডাইন-ইন, টেক এওয়ে, কল ফর ডেলিভারি, kfcbd.com ও KFC APP অর্ডারের মাধ্যমে কেএফসি’র ফিঙ্গার লিকিং গুড ফুড উপভোগ করতে পারবেন।

ট্রান্সকম ফুডস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।

রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ রংপুরের ৩৩টির, রাজশাহীতে ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।

তিনি বলেন, আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

বিদ্রোহীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমনও হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না।

এর আগে সকালে মনোনয়ন বোর্ডের সভার শুরতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা সেগুলো করেছি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন সময় আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তফসিল ঘোষণার পর থেকে কোনো অফিসার বদলি করা, এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি, এগুলো নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না। যদি নির্বাচন কমিশন চায় তখন সেটা পরিবর্তন করা যায়, তাছাড়া করা যাবে না।

ভিসা নীতি নিয়ে সরকার নয়, বরং চাপে আছে বিএনপি: দীপু মনি

ভিসা নীতি নিয়ে সরকার নয়, বরং চাপে আছে বিএনপি: দীপু মনি

 

ডেস্ক রিপোর্টঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মার্কিন ভিসা নীতি নিয়ে সরকার নয়, বরং চাপে আছে বিএনপি।

শনিবার (২৩ সেপ্টেম্বর)  দুপুরে রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় ‘মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। বরং ভিসানীতি নিয়ে বিএনপির নেতাদেরই চাপ অনুভব করার কথা। এটি তাদের ভাবার কথা। কারণ ভিসানীতি হলো যারা নির্বাচনে প্রতিবন্ধকতা করবে তাদের জন্য। সরকার ও নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণ করতে চায়। তাই বর্তমান সরকার ভিসানীতি নিয়ে কোনো চাপ অনুভব করছে না। বরং ভোটে বাধা সৃষ্টির জন্য বিএনপিই এটি নিয়ে চিন্তিত।

তিনি বলেন, আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার চলছে। বর্তমানে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে। এখনকার শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা শিখবে। মুখস্থ বিদ্যা দিয়ে শিক্ষার্থীরা সৃষ্টিশীল কিছু শিখতে পারবে না। তাই শিক্ষাব্যবস্থা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো অবকাশ নেই। কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা স্বাধীন দেশের জন্য শুভকর নয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছি। আমরা চাই না ৬৩ জেলায় আবারো বোমা হামলা হোক। আমরা চাই না এক দিনে ৫০০ জায়গায় বোমা বিস্ফোরণ ঘটুক। আমরা চাই প্রকৃত ধর্মীয় শিক্ষায় মানুষ হোক আলোকিত।

তিনি আরও বলেন, আমরা শান্তি চাই। অগ্নিসন্ত্রাস চাই না। যারা স্বচ্ছতা চায় না, তারা হাওয়া ভবন আর খোয়াব ভবন তৈরি করে। আমরা উন্নয়ন চাই। হাওয়া ভবন চাই না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ।

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্রয় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু আহত

 

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১২) নামে এক বাংলাদেশি শিশু আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওবাইদুল্লাহ চর আষাড়িয়াদহ গ্রামের গোলাম রসুলের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওবাইদুল্লাহর বাবা গোলাম রসুল বলেন, আমার ছেলে সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় সীমান্তের কাছে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় সীমান্ত বুঝতে না পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পড়ে। ভারতীয় বিএসএফ সদস্যরা এ সময় তাকে চলে যেতে বলে।

তিনি আরও বলেন, কাটা ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা ওবাইদুল্লাহকে গুলি করে। তার বাম পায়ের ওপরের অংশে গুলি লেগেছে। তার সঙ্গে থাকা শরিফ নামে আরেক শিশু পালিয়ে এসেছে। পায়ে গুলি লাগার পর ওবাইদুল্লাহ খুব কষ্ট করে সীমান্ত পার হয়ে আসে। এরপর স্থানীয় লোকজন আমাকে খবর দেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে এক শিশু আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে তার পায়ে অস্ত্রোপচার করা হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

প্রকাশ্য ধূমপান করায় চরম হেনস্তার শিকার তরুণী

 

ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি প্রকাশ্যে ধূমপান করা নিয়ে এক তরুণীকে হেনস্তা করা হয়েছে জনসমক্ষে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি নিয়ে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ জনগণ নানাবিধ আলোচনা-সমালোচনা করছেন।

অনেকেই ভাবছেন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কাজটি ভালো হয়নি। কেউ কেউ বলছেন ধূমপান করলে প্রশাসন চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সাধারণ জনগণ কেন যা ইচ্ছা তাই ব্যবহার করবে।

রোববার (৬ ডিসেম্বর) থেকে রাজশাহী শহরের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো এক উদ্যানে বসে আড্ডা দিচ্ছে আর ধূমপান করছে দুইজন তরুণ-তরুণী। তাদের লক্ষ্য করে তেড়ে যায় শার্ট-প্যান্ট পরা এক ব্যক্তি। তার পিছু নেয় আরও কয়েকজন। শুরু থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করা হচ্ছিল। দ্রুতই এ ঘটনা দেখতে আরও অনেক মানুষ জড়ো হয়ে যায়।

অতঃপর সেই তরুণ-তরুণীকে উদ্দেশ্য করে জনৈক ব্যক্তির নেতৃত্বে গালিগালাজ শুরু হয়। প্রকাশ্যে ধূমপান করাটা তাদের কাছে সমস্যা নয়, সমস্যা হলো একজন মেয়ে ধূমপান করছে সেটা! এটাই ছিল তাদের প্রশ্ন।

এদিকে, ঘটনার পর পর নেটিজেনরা মন্তব্য করছেন। ধূমপান করা কোনো অবস্থাতেই ঠিক নয়; কিন্তু এভাবে ধূমপানের জন্য কোনো নারী বা পুরুষকে হেয় করার সুযোগ নেই। আর ভিডিও করা আরও মারাত্মক অপরাধ।

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ আটক ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ১৮ কেজি গাঁজাসহ মোঃ সামিউল হারুন (২৫) নামের এক মাদক পাঁচারকারীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোররাতে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাঁচারকারী হলেন রাজশাহীর বোয়লিয়া উপজেলার শেখের চকগ্রামের মোঃ মোস্তাক আলীর ছেলে মোঃ সামিউল হারুন (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাঁচারকারী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।