,

সদর দক্ষিণ থেকে গাঁজাসহ দুই যুবক আটক, সিএনজি জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গভীর রাতে সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটিও জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের টংগীরপাড় গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মোঃ ইউসুফ (৩৮) ও একই এলাকার মোঃ শাহাজাহানের ছেলে ইমান হোসেন (৩০)।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।