All posts by jitu

৪৯,৬৭৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালনে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৯২৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত মোট ১২৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত আট জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ গত রোববার ও সোমবার দুই জন মক্কায় মারা যান। মারা যাওয়া আট জনের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

২০ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৪৪ অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার জোহরে ২০ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল একটি লোহার কারখানা এবং মুয়ারের আশেপাশের বেশ কয়েকটি হটস্পটে অবস্থানসহ ১১টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে ৪৪ জন অভিবাসীকে আটক করে।

বৈধ পাস/পারমিট ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১১০ জন বিদেশী ও স্থানীয় নাগরিদের কাগজপত্র পরীক্ষা করারপর বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৪ জন পুরুষ ও ৩ জন নারী, বাংলাদেশের ২০ জন পুরুষ, চীনের ৩ জন পুরুষ এবং ইন্দোনেশিয়ার একজন নারী। আটক প্রত্যেকের বয়স ১৫ থেকে ৪৬ বছরের মধ্যে।

জোহর স্টেট অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদীন বুধবার ২৯ মে এক বিবৃতিতে বলেছেন, জোহর রাজ্যের অভিবাসন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলায় প্রয়োগের প্রচেষ্টা জোরদার করতে থাকবে।

পরিচালক বলেন, যারা এখনও বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট/পারমিট ছাড়া বিদেশী কর্মীদের নিয়োগ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভাগটি অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানায় যা ৩১ ডিসেম্বর শেষ হবে। অবৈধ অভিবাসীদের উচিৎ স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যাওয়া।

তিতাসে বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে গোমতী নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় চলাচলের জন্য নির্মিত সেতু ভেঙে গেছে। এতে উপজেলার নারানন্দিয়া ও ভিটিকান্দি ইউনিয়নসহ ১৫ গ্রামের লোকজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৯ মে) দুপুর ২টার দিকে বালুবাহী বাল্কহেড ধাক্কায় সেতুটির মাঝখানে ভেঙে যায়। সেতুটি ভেঙে পড়া পর থেকে আসমানীয়া বাজারের সাথে তিতাস সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম খোকা বলেন, বালুবাহী দু’টি বাল্কহেডের ধাক্কায় সেতুটি ভেঙ্গে ঝুলে আছে। এতে আমার ইউনিয়নের একমাত্র আসমানিয়া বাজারের সাথে পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে আগের স্টীলের পুরনো সেতুটি ভেঙ্গে পাশেই এখানে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে। আর মানুষের চলাচল এবং পারাপারের জন্য এই বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়া সেতুটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল।

তিতাস উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, আসমানিয়ায় গোমতী নদীতে নতুন সেতু নির্মান কাজ চলমান। মানুষের চলাচলের জন্য ষ্টীলের পুরনো সেতুটির সাথে কাঠ বাঁশ দিয়ে অস্থায়ীভাবে সেতুটি নির্মাণ করেছিলাম। দু’টি বালুবাহী বাল্কহেডের প্রতিযোগিতার কারনে সেতুর সাথে ধাক্কা লাগে। এতে সেতুটির মাঝের অংশ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় বালুবাহী বাল্কহেড আটক করা হয়েছে।

কুমিল্লায় মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির উদ্বোধন

শাহ ইমরান:

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে মাদকদ্রব্য বিনষ্টের নিমিত্তে স্থাপিত মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির শুভ উদ্বোধন করা হয়।

আজ (২৮/০৫/২০২৪) জেলা প্রশাসন, কুমিল্লার সার্বিক সহায়তায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লার নির্দেশনায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে আদালত কর্তৃক আদেশকৃত মাদকদ্রব্য বিনষ্টের নিমিত্তে স্থাপিত মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা,আব্দুল মান্নান বিপিএম(বার), পুলিশ সুপার, কুমিল্লা,সাউদ হাসান(সিজেএ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, , জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর, অফিসার ইনচার্জ, কোতয়ালী, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিগণ আদালত কর্তৃক আদেশকৃত গাজাঁ পুড়িয়ে চুল্লিটি-র শুভ উদ্বোধন করেন।

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের রামগঞ্জগামী আল আরাফাহ পরিবহনের একটি বাস ফকির বাজারের দক্ষিণে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বুড়ির বাড়ির পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক বাসের ডানদিক দেবে গেলে বাম পাশ দিয়ে কিছু যাত্রী তড়িঘড়ি করে বের হন। আবার ডান দিকের কয়েকজন যাত্রী গ্লাস ভেঙে পানিতে সাঁতার কেটে পাড়ে ওঠেন। বাসে ৩৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বাসের যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে চলায় সড়কের ভাঙ্গা স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি পুকুরে পড়ে।

ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু দত্ত বলেন, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। কোনো যাত্রী পুকুরে পড়ে আছে কিনা- সেটা দেখতে আমাদের জেলা পুলিশের রেকার দিয়ে পুকুরে অনুসন্ধান করা হচ্ছে। আরও অনুসন্ধানের জন্য কুমিল্লা থেকে আরেকটি রেকার আনা হচ্ছে। আহতরা প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এখনো কেউ মারা যায়নি।

মিরসরাই ডেভেলপমেন্ট অথরিটি গড়ার প্রস্তাব সংসদ সদস্য মাহবুব রহমানের

নিজস্ব প্রতিবেদক:

২৮ই মে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় এর বেজা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের আঞ্চলিক পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক এর কার্যালয়ের সভাকক্ষে ।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আয়োজিত এই কর্মশালা জেলা প্রশাসক এবিএম ফখরুজ্জমান বিলাস এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মিরসরাইতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্লনগরকে ঘিরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং এর পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নে অংশীজনদের মতামত নিয়ে এই কর্মশালা প্রাণবন্ত হয়ে উঠে।

আলোচনায় অংশ নেন প্রধান অতিথি চট্টগ্রাম -১ মিরসরাই আসন এর সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল,বেজা’র নির্বাহী চেয়ারম্যান(সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন,বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম,বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছিন পারভীন তিবরিজি, পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস এর প্রতিনিধি,চট্টগ্রাম এর পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিএমপি এর অতিরিক্ত কমিশনার মোস্তাফিজুর রহমান, মিরসরাই এর ইউএনও মাহফুজা জেরিন,বেজা’র পরামর্শক আব্দুল কাদের সহ সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, এখানে যারা মহিষ পালত, ভেড়া পালত তাদের জায়গা বেজা অধিগ্রহণ করেছে।
তাদের কে, তাদের পরিবার কে সুরক্ষিত কর্তে হবে। তাদের পরিবারকে প্রশিক্ষিত করতে হবে। মিরসরাই এর মানুষের জন্য কোটা রাখতে হবে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আগেও প্রধানমন্ত্রীকে এ দাবি জানিয়েছেন। যেসব জায়গায় দক্ষতা বাড়াতে,ইনভারয়মেন্ট এবং সোশ্যাল ইস্যুতে একসাথে আমি বেজার সাথে কাজ করব।

বঙ্গবন্ধু শিলপজোন শুধু মিরসরাই এর জন্য না সারা বাংলাদেশ এর জন্য বড় সম্ভাবনা। উপকূলীয় বনাঞ্চল সংরক্ষণ এর আহবান জানান। ভুগর্ভস্থ পানি শিল্প কারখানার জন্য ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বলেন এটা মিরসরাইয়ের জনগণের হক। শিল্পএর জন্য এই পানি ব্যবহার করা যাবে না।

এছাড়াও খাল সংরক্ষণ ও সম্প্রসারণ এর উপর জোর দেন তিনি। ইকোনমিক জোন এর ফলে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য সামাজিক অবকাঠামো, শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা,ট্রাফিক ম্যানেজমেন্ট এখন থেকে সাজানোর আহবান জানান।
মিরসরাই স্মার্ট সিটি হবে।

যত্রতত্র স্থাপনা নির্মাণ,কৃষি জমি বেদখল থেকে রক্ষা করা,সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও শৃঙ্খলা রক্ষার জন্য মিরসরাই উন্নয়ন কর্তৃপক্ষ গড়ার প্রস্তাব দেন।

স্থানীয় সংসদ এর মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বেজা’র নীতিনির্ধারকেরা উল্লেখ করেন ।

একনেকে ১৪৩৩৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গাদের উন্নয়নসহ ১১ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৫৪১ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৭ হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) আব্দুল বাকী, এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. এমদাদউল্লাহ মিয়ান।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলী নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প। নওগাঁ জেলার মহদেবপুর উপজেলায় ৪৮০০০ মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। টেকনিক্যাল অ্যাসিসটেন্স ফর রিপুওউরপচিং অব এগ্রিকালচারাল পাবলিক সাপোর্ট টুওয়ার্ডস এ সাসটেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ প্রকল্প। বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি স্লিপওয়ে নির্মাণ প্রকল্প। কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চারলেন সড়ক উন্নয়ন প্রকল্প। হোস্ট অ্যান্ড ফোরসিবিলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস ডিসপ্লেলেসড রোহিঙ্গা পপুলেশন ইনহ্যান্সমেন্ট অব লিভস থ্রো এ মাল্টি-সেক্টরাল এপ্রোচ প্রজেক্ট ইনফ্রাকচার রিলেটেড প্রকল্প। ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরটুনিটিস ফর হোস্ট কম্যুনিটিজ অ্যান্ড এফডিএমএন পপুলেশন প্রকল্প। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প।

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

 

শাহ ইমরান:

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ৭টি অটোরিক্সা উদ্ধার এ সময় ৭ টি অটোরিকশা, ৪ টি ব্যাটারি ও বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোঃ শহিদুল ইসলাম ওরফে জাবেদ(২৬) মোঃ শরীফ (২৫), মোঃ রুবেল (২৮), চৌদ্দগ্রাম উপজেলার মোঃ আমির হোসেন (৩২) ও মোঃ সোহাগ হোসেন (২৫)। গেলো কয়েকদিন ধরে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন , গ্রেফতারকৃতরা কিছুদিন আগে দুই চালক হত্যার পর তাদের অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ চক্রের মূলহোতারা চোরাই অটোরিকশা কমদামে কিনে দ্রুত রং পরিবর্তন করে বিক্রি করতো। এই চক্রের ৫ জন গ্রেফতারের ঘটনায় মূলহোতারা আত্মগোপনে আছে। তাদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, উপকূলীয় উপদ্রুত অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবরে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকার্ত ও মর্মাহত হয়েছি। এহেন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকে। যুগযুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।

মির্জা ফখরুল বলেন, গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দূর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছি। এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকুলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, বিপুলসংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদী পশু, ফসলী জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি-তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদেরকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন। ঘূর্ণিঝড়ে ১৬ জন মানুষের প্রাণহানির ঘটনায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

হাজীগঞ্জে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরের দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।

সোমবার (২৭ মে) গভীর রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাড়ির বৃদ্ধা হালিমুন নেছা এবং তার নাতি ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২)। আরেক নাতনি গুরুতর আহত হালিমাকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ।

স্থানীয়রা জানান, কুয়েতপ্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতি ও নাতনিকে নিয়ে আলাদা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুর রশিদ বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টিতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দাদি ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।