All posts by jitu

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

আটককৃতরা হলো, আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে মাহফুজুর রহমান খন্দকার, ওয়ারেন্টভুক্ত আসামী বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের আইয়ুব আলীর ছেলে খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মফিজুল ইসলামের ছেলে মামুন, শুভপুর গ্রামের শাহআলমের ছেলে মো: সোহাগ ও ইয়াছিনের ছেলে মো: বাবুল প্রকাশ সিএনজি বাবুল, পৌরসভাধিন নাটাপাড়ার আনা মিয়ার ছেলে মো: খোরশেদ আলম। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

জানা গেছে, সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ ও কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাহফুজুর রহমান খন্দকার সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ৫ আসামীকে আটক করে। পরে বুধবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলা সহ বিভিন্ন মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মৃত্যুর ৩৬ দিন পর মো.আলাউদ্দিন (২৬) নামে এক দিনমজুরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের উপস্থিতিতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের একটি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এর আগে, গত ১ মে উপজেলার যাদবপুর গ্রামে নরোত্তমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যার বাড়িতে যুবককে এই নির্যাতনের ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন উপজেলার বাটইয়া গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

জানা যায়, এ ঘটনায় গত ৩জুন নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে নরোত্তমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যাকে প্রধান আসামি করে নিশান (২২) ও কবির (৩০) নামে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৫/৬জনকে আসামি করে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলি আদালতে সিআর মামলা দায়ের করেন। পরে আদালতে নির্দেশে কবিরহাট থানার পুলিশ হত্যা মামলা রুজু করেন।

নিহতের বাবা মহিন উদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির জায়গা নিয়ে সমস্যা হলে নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যার কাছে বিচার প্রার্থনা করি। এরপর তিনি নিজেই জায়গাটি ক্রয় করে নিতে চায়। ওই জায়গা নিয়ে বিরোধের জের ধরে গত ১ মে রাত ৯টার দিকে চেয়ারম্যান সিরাজ আমার ছেলে আলাউদ্দিনকে তার বাড়িতে ডেকে নেয়। এরপর সেখানে দুই দিন আটকে রেখে তার অনুসারী নিশান ও কবিরসহ তারা আমার ছেলেকে লোহার রড, জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে মাথা, হাঁটু, চোখসহ শরীরের বিভিন্নস্থানে জখম করে। পরে কে বা কাহারা গুরুত্বর আহত অবস্থায় আলাউদ্দিনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে ৫মে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। ৬ মে ভোর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৭ মে তাকে পারিবারিক করস্থানে দাফন করা হয়।

তিনি অভিযোগ করে আরও বলেন, আমার ছেলের মৃত্যুর সংবাদ সিরাজ চেয়ারম্যানের বড় ভাই ডা.জাফর উল্যাহে জানালে তিনি বিষয়টি বাড়িতে এসে সুরাহা করবেন বলে জানায়। এরপর তিনি চট্রগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বাধ্য করে চিকিৎসার কাগজপত্র না দিয়ে শুধু মাত্র আমার ছেলের মৃত্যুর সনদ দিয়ে রিলিজ করে দেয়। ১নং আসামি চেয়ারম্যান সিরাজের বড় ভাই ডা.জাফরের কালক্ষেপণের কারণে আমাদের মামলা করতে বিলম্ব হয়। তিন বছর আগে এই সিরাজ চেয়ারম্যান আমাকেও তুলে নিয়ে মারধর করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. জাফর উল্যাহ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার এলাকার লোক আমার কাছে কোনো কাজে আসলে আমি সাহায্য করি।

নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সিরাজ উল্যা অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এক সময় তারা জমি বিক্রি করতে চাইছে আমি ক্রয় করিনি। আমি এক একজন জনপ্রতিনিধি আমার কাজ হচ্ছে মানুষের জানমাল রক্ষা করা। আমি কোন ভাবেই এই ঘটনার সাথে জড়িত নেই। ইনশাআল্লাহ একদিন এটা প্রমাণ হবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, নিহতের মা আদালতে মামলা দায়ের করলে আদালত থানায় মামলাটি রুজু করার নির্দেশ দেয়। আদালতের আদেশে তিনজনকে আসামি করে থানায় মামলা রের্কড করা হয়েছে। একই সাথে আদালতের নির্দেশে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে ভিকটিমের মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বর্তমান সরকারকে ‘প্রধান শত্রু’ আখ্যা দিয়ে এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠাকেই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই সরকার দেশের সবকিছু ধ্বংস করেছে। আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, শিগগির আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমরা সব দল একত্র হতে পেরেছি। কীভাবে এই সরকারক সরাতে পারি, কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সে লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি।

বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্রের সংকট- উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করি। বিশেষ করে তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। কারণ, এই সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এই সংগ্রাম দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার সংগ্রাম।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের লক্ষ্য একটাই এই সরকারকে সরিয়ে দেওয়া। মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। তবে নতুন সূর্যোদয় হবেই, সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। এরা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড সাইফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এবি পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু ও গণঅধিকার পার্টির চেয়ারম্যান নুরুল হক নুর প্রমুখ বক্তব্য দেন।

ড. ইউনূসের বক্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে। তাদেরকে জানানো হয়েছে- ড. ইউনূস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে যা বলে বেড়াচ্ছেন সেটি অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক।

বুধবার (১২ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে। ড. মোহাম্মদ ইউনুস শ্রম অধিকার লঙ্ঘন করেছেন। দেশের নাগরিকদের যেভাবে বিচার হয়। তার বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে।

আনিসুল হক বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করেছে। সে মামলার ব্যাপারে আমি বলেছি- মামলাটি আদালতে চলমান রয়েছে। আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইনমন্ত্রী কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে (ইউরোপিয়ান প্রতিনিধি দল) বলেছি।

তিনি আরও বলেন, আরেকটি বিষয় আমি বলেছি- তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে। তার একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন। অন্যান্য মামলা যেগুলো রয়েছে সেগুলোও ট্যাক্স না দেওয়ার মামলা।

এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিকের একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক। আমাকে হয়রানি করা হচ্ছে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে গরু বোঝাই ট্রাক খাদে, নিহত-২

 

জাকির হোসেন হাজারি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দু’টি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়। দুর্ঘটনায় দু’টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে, নিহত ২

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দু’টি গরুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১২জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন। নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়। দুর্ঘটনায় দু’টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তাপমাত্রা ৪৪ ডিগ্রির শঙ্কা, সৌদি সরকার হজযাত্রীদের যেসব নির্দেশনা দিল

ডেস্ক রিপোর্ট:

আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে পবিত্র হজ। এবার হজের সময় প্রচণ্ড তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়টিতে গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে— এ বছর তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যা হজযাত্রীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে— স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুলআলি বলেছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি করতে সক্ষম এমন সব মুসলমানকে অন্তত একবার হজ করা ফরজ। এ বছরের হজ শুরু হচ্ছে ১৪ জুন শুক্রবার।

ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সতর্ক করেছে, হজে মক্কা এবং অন্যান্য পবিত্র স্থানে গড় তাপমাত্রা দেড় ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। মক্কায় গড় উচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এবং দিনের বেলা আবহাওয়া খুবই গরম থাকবে।

আল-আব্দুলআলি বলেন, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুসরণ করতে হবে। যেমন সূর্যের সরাসরি এক্সপোজার এড়াতে ছাতা বহন করা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং ক্লান্তি ও তাপ কমাতে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করা।

নিরাপদ হজের জন্য কিছু পরামর্শ

হজের সময় গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত তাপমাত্রায় হিটস্ট্রোক বাড়তে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে— হিটস্ট্রোক হলে অবশ্যই আক্রান্ত ব্যক্তিকে শীতল জায়গায় স্থানান্তরিত করতে হবে। এ সময় পানি দিয়ে শরীর মুছতে হবে এবং এয়ারকন্ডিশনারের আশপাশে থাকার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

হজযাত্রীদের সূর্যের আলো থেকে সরাসরি দূরে থাকা, ভিড় এড়ানো এবং খাবার পানি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

হজের আনুষ্ঠানিকতা পালনের সময় পানিশূন্যতা এড়াতে হজযাত্রীদের প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং ফল ও শাকসবজির মতো পানিসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

কাশ্মীরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, এক জঙ্গি নিহত

ডেস্ক রিপোর্ট:

ভারত নিয়ন্ত্রিত জম্মুর দোদার জেলার একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখনও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে।

এর আগে গত রাতে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই চলছে। এই হামলার জন্য তারা পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী গুলোকে সন্দেহ করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গোলাগুলির প্রাথমিক অবস্থায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত হয়েছে এবং এক জঙ্গিকে হত্যা করা হয়েছে।

কাশ্মীর টাইগারস নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত এই হামলার দায় স্বীকার করেছে বলে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে।

তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছুড়লে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ৯ জন নিহত হন।

কুমিল্লায় স্বর্ণ প্রতারকচক্রের ১ নারী সদস্য গ্রেপ্তার

শাহ ইমরান:

কুমিল্লায় স্বর্ণ প্রতারকচক্রের ১ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে পাবনা জেলার ফরিদপুর থানাধীন টিয়ার পাড়াস্ত গ্রামে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

চক্রের গ্রেপ্তারকৃত নারী সদস্য হচ্ছে-পাবনা জেলার ফরিদপুর ধানাধীন টিয়ার পাড়াস্থ গ্রামের মোঃ ইয়াদ আলী রিয়াদ স্ত্রী মমতাজ বেগম(৩০) এবং পলাতক রয়েছে পাবনা জেলার রওৎনাগাধা পাড়া গ্রামের আকরাম হোসেনের স্ত্রী মোসাঃ হাফিজা (২৬)।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, এ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরসহ জেলার বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ওই ১ জন নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে ০৯ জোড়া কানের দুল, ১০টি স্বর্ণের চেইন, ০৫টি স্বর্ণের আংটি, সহ সর্বমোট ১২ ভরি ০১আনা ৫৩ পয়েন্ট স্বর্ণ্ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে এসব স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা: সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি মহিউদ্দিন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য(২০২৪-২৫) ঘোষিত কমিটিতে জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুà