All posts by jitu

চৌদ্দগ্রামে সবজি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সজবি বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ট্রাক চালক মো: উজ্জ্বল (৪০) নিহত হয়েছে। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে। এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন (২৫) আহত হয়েছে। আহত জয়নাল আবেদীন একই এলাকার মো: জহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২১ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, সোমবার রাত দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকার মোহাম্মদ আলী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২১৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক মো: উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘সোমবার দিবাগত রাত দশটায় মহাসড়কের নানকরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাক চালক উজ্জ্বল নিহত হয়। এ ঘটনায় ট্রাক হেলপার জয়নাল আবেদীন আহত হয়। সংবাদ পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

আরও ২০ হাজার ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায় পঞ্চম ধাপে আরও ২০ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষ ঘর পাচ্ছে। আগামী জুন মাসেই তাদের ঘর বরাদ্দ দেওয়া হতে পারে।

এ ঘর বরাদ্দ দেওয়ার লক্ষ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে, তার ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে সম্পন্ন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (২১ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, প্রধানমন্ত্রী গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫২০ জন গৃহহীন ও ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চম পর্যায়ের অবশিষ্ট অংশ আরও ২০ হাজার ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, ঘরগুলো ইতোমধ্যে হয়ে গেছে। এখন ফরমাল অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হবে। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে ক্রয় কাজ সম্পন্ন করার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কবে নাগাদ এই ঘরগুলো হস্তান্তর করা হবে, এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, প্রধানমন্ত্রীকে সামারি দেওয়া হয়েছে, জুন মাস ধরেই আমাদের পরিকল্পনা সাজানো হচ্ছে। এখনো তারিখ নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রী সুবিধামতো সময় দেবেন।

নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের ওপরও এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাতে তাদের কিছুই হয়নি, তাদের অপকর্ম থামেনি। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞায় অনেকে খুশি হয়েছে। কিন্তু এটা আরেকটা বিভ্রান্তিকর।

তিনি বলেন, আমার ঘর যদি নিজে সামলাতে না পারি, কেউ এসে সামলে দেবে না। নিজেদের শক্তি নিয়ে এদের পরাজিত করতে হবে। উৎখাত করবো কেন? ভোটের মধ্য দিয়ে এদের পরাজিত করবো, যদি সুষ্ঠু নির্বাচন হয়।

মঙ্গলবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজন করে জাগপার একাংশ।

মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ পরিবারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ছেন। এখানে কেস দেখানো হয়েছে, গণতন্ত্র বিনষ্ট ও দুর্নীতির দায়। সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠান ব্যবহার করেছে। সংবাদিকদের লেখার ও মতপ্রকাশের স্বাধীনতা নেই।

তিনি বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে। এটা তাদের সুকৌশল। গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। গত ১৫ বছরে যে অপকর্ম করেছে, সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সমর্থন নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না।

বিএনপির মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, ক্ষমতায় যেতে চাই না। একটা সুষ্ঠু নির্বাচন চাই। ভোটের অধিকার চাই। এতে আওয়ামী লীগের এত ভয় কেন? কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্ন তন্ন করে খুঁজে বের হবে সেই ভয়ে।

তরুণ সমাজ কোথায়? দেশের এ অবস্থা তাদের কি আলোড়িত করে না? এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, আমরা অন্য কোনো পথ চিনি না, আন্দোলনের বিকল্প নেই। জনগণকে বেরিয়ে আসতে হবে। রুখে দাঁড়াতে হবে।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।

দিবালা যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পেলেন না

ডেস্ক রিপোর্ট:

২৯ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার আগে দুই প্রীতি ম্যাচে এই স্কোয়াডই থাকবে আর্জেন্টিনার। এরপর সেখান থেকে ছাটাই হবেন তিনজন। আর কোপা আমেরিকায় আলবিসেলেস্তেরা যাবে ২৬ জনের দল নিয়ে। তবে এই স্কোয়াডে থাকছেন না বিশ্বকাপজয়ী দলের সদস্য পাওলো দিবালা।

বিশ্বকাপ জেতা লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার এই প্রাথমিক স্কোয়াডে। যদিও বর্তমানে দুজনেই আছেন বড় ধরণের ইনজুরিতে। তবে পাওলো দিবালার তেমন ইনজুরি সংশয় নেই। তারপরেও তাকে স্কোয়াডে না দেখে কিছুটা অবাকই হয়েছেন আলবিসেলস্তে ভক্তরা।

অবশ্য পাওলো দিবালার বাদ পড়ার পেছনে বেশ শক্ত কিছু যুক্তিও আছে কোচ স্কালোনির হাতে। সাম্প্রতিক সময়ে নিজের দলেই জায়গা করে নিতে খানিক বেগ পেতে হচ্ছে তাকে। লিগে সবশেষ ম্যাচেই জেনোয়ার বিপক্ষে ৬৩ মিনিটে মাঠে নেমেছিলেন। তবে শেষ করতে পারেননি ম্যাচটাও। যদিও কোচ ডি রসির ভাষ্য ছিল, ট্যাক্টিকাল কারণেই উঠিয়ে নেয়া হয়েছিল দিবালাকে।

ফর্মহীনতাই কী বড় কারণ?
দীর্ঘদিনের পুরাতন ঠিকানা জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে রোমায় এসেছিলেন দিবালা। ক্যারিয়ারে নিজেদের সেরা সময়টা তুরিনের বুড়িদের হয়েই পার করেছিলেন। তবে শেষ তিন বছরে নিজের পারফরম্যান্সে ভাটা দেখেছিলেন তিনি নিজেই। এরপরেই রোমায় এসেছিলেন হোসে মরিনিয়োর অধীনে।

প্রথম মৌসুমটা খুব একটা মন্দ যায়নি রোমা এবং দিবালার। তবে চলতি বছর নিজেদের চেনা ছন্দে ছিল না ইতালির রাজধানীর ক্লাবটি। মাঝপথে এসে কোচ মরিনিয়োকেও ছেঁটে ফেলে তারা। নতুন কোচ হন ইতালি এবং রোমারই আরেক কিংবদন্তি ড্যানিয়েল ডি রসি। তাতে দিবালার পারফরম্যান্সেও এসেছে পরিবর্তন।

চলতি মৌসুমে সবমিলিয়ে ৩৮ ম্যাচে ২৬ গোলে অবদান রেখেছেন এই ফরোয়ার্ড। ১৬ গোল করেছেন। ১০ গোল করিয়েছেন। লিগে ২৭ ম্যাচে করেছেন ১৩ গোল আর সঙ্গে ছিল ৯ অ্যাসিস্ট। প্রতি দুই ম্যাচে আছে ১টি করে গোল। কোপা ইতালিয়ায় ২ ম্যাচে ছিল ১ গোল।

অবশ্য ইউরোপা লিগে খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। ৯ ম্যাচে ২ গোল করেছেন। অ্যাসিস্ট ছিল ১টি। অবশ্য গত ২৯ এপ্রিলের পর থেকে তার পা থেকে কোন গোল বা অ্যাসিস্ট আসেনি। যদিও এর আগে মার্চ এবং এপ্রিলের পুরোটা সময়ই দারুণ ছন্দে ছিলেন তিনি।

একাধিক বিকল্প
পাওলো দিবালা দল না পাওয়ার বড় কারণ হতে পারে তার সাম্প্রতিক সময়ের ফর্মহীনতা। সেইসঙ্গে আর্জেন্টিনা দলে একাধিক বিকল্প। বিশ্বকাপ দলেও দিবালা ছিলেন। তবে জায়গা হয়নি। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজেই বেশি আস্থা ছিল কোচ লিওনেল স্কালোনির।

সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকজন। জাতীয় দলে ফর্মহীনতায় থাকা লাউতারো নিজেই সিরিআ তে করেছেন ২৪ গোল। বেঞ্চ থেকে সুযোগ পেয়ে আলভারেজও চিনিয়েছেন নিজেকে। আনহেল কোরেয়া কিংবা নিকোলাস গঞ্জালেস ক্লাবে দুর্দান্ত না হলেও জাতীয় দলে কোচের প্রত্যাশা পূরণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে।

এছাড়া লিওনেল মেসি তো আছেনই ডানপ্রান্তে আক্রমণ তৈরি করতে। পূর্ণ ফিট মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে অনেকটাই নির্ভার রাখবে আক্রমণের দিক থেকে।

শক্তিশালী মধ্যমাঠ

লিওনেল স্কালোনি দলের দায়িত্ব নেয়ার পর থেকেই দলের প্রাণভোমরা হয়ে ছিলেন জিওভানি লো সেলসো। মেসির সঙ্গে সবচেয়ে ভালো বোঝাপড়া ছিল এই মিডফিল্ডারের। তবে গত বিশ্বকাপে ইনজুরির কারণে কাতারের বিমান ধরা হয়নি তার। লম্বা ইনজুরি পার করে এবার ফিরে এসেছেন তিনি।

যদিও মৌসুমের একেবারে শেষদিকে ইনজুরিতে পড়েছেন। তবে সেটাও খুব একটা গুরুতর নয়। কোপা আমেরিকার শুরুতেই তিনি দলে ফিরতে পারেন। একই কথা প্রযোজ্য এনজো ফার্নান্দেজের জন্য। বর্তমানে ইনজুরিতে থাকলেও, খুব দ্রুতই দলে যোগ দিতে পারেন এই তারকা।

এছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলরা আর্জেন্টিনা শিবিরে যোগ দেবেন পূর্ণ ফিট থেকে। দিবালার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিকল্প খেলার পথটাও রুদ্ধ থাকে এমন শক্তিশালী এক মাঝমাঠের জন্য।

৩২,৭১৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (২১ মে রাত ১টা ৫৯ মিনিট) সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ৯৭২ জন। এখন পর্যন্ত ৮৩ হাজার ৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কে তথ্যমতে, ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৬টি, সৌদি এয়ারলাইনসের ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৩ হাজার ৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি মারা গেছেন। এরমধ্যে ১৮ মে মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। এর আগে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঢাকায়

ডেস্ক রিপোর্ট:

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। গত তিন দশকের মধ্যে অ‌স্ট্রেলিয়ান কো‌নো পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলা‌দে‌শে এলেন।

মঙ্গলবার (২১ মে) বেলা সা‌ড়ে ১১টার পর ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিমানবন্দ‌রে পেনি ওংকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা সফরের সময় পেনি ওং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পেনি। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কূটনৈতিক সূত্রগুলো বল‌ছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর। শুধু তাই নয়, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গা দ্বিপক্ষীয় সফর এটি। পে‌নির ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দেবেন। পাশাপাশি পেনি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার মনোভাব ইতিবাচক ছিল না। দেশটি এক প্রতিক্রিয়ায় বলেছিল, নির্বাচন যে পরিবেশে হয়েছে তা ‘দুঃখজনক’। তবে নির্বাচনের চার মাসের বেশি সময় পর সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরকারপ্রধানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলে জানান অ্যান্থনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বলে দেয় দেশটি ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়। সেজন্য ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে অ্যান্থনি সেই বার্তাই পৌঁছে দিতে চান।

পেনির সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার, রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা, ব্লু-ইকোনোমিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে।

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি বেড়েছে। বিশেষ করে, বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে অস্ট্রেলিয়া। টিফা কাঠামোর আওতায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়ন করার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, উল, কটন, গম, ডালসহ নিত্যপণ্য কৃষিপণ্য বাংলাদেশে আমদানি করার সুযোগ রয়েছে। প্রযুক্তিগত সেবা, শিক্ষাসংক্রান্ত দক্ষতা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে বিশেষ করে, খাদ্য প্রক্রিয়াকরণ ও হিমায়িতকরণ প্রযুক্তিতে অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা পেতে পারে বাংলাদেশ।

এছাড়া দ্বৈত কর প্রত্যাহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু, দক্ষ অভিবাসীদের কর্মসংস্থান, ব্লু-ইকোনোমিসহ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে মানবপাচার ও মাদকপাচার ও চোরাচালান নিয়ে দুই দেশ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করতে পারে বলে ভাষ্য এ কূটনীতিকের।

মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন সংকটের মধ্যে সম্প্রতি রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, শান্তি স্থাপনের লক্ষ্যে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। তবে সরকারে হামাসের কোনো ভূমিকা থাকবে না।

পেনির ঢাকা সফরে ফিলিস্তিন ইস্যু আলোচনায় আসতে পারে জানিয়ে এক কূটনীতিক বলেন, ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার অবস্থান ইতিবাচক। বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ চায়, এ সমস্যার স্থায়ী সমাধান হোক। ফিলিস্তিন ইস্যুতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবস্থান জানতে চাইলে সেটি তুলে ধরা হবে। রোহিঙ্গা সংকট এ অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সেটিও আলোচনার বিষয়। ইউক্রেন সংকট এখনও শেষ হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালে তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বাংলাদেশ সফর করেন। ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পেইন ঢাকা সফর করেছিলেন।

ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশনের তথ্য বলছে, তৎকালীন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের সফরটি ছিল দীর্ঘ ২১ বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

এভারেস্টের পর এবার লোৎসে জয় করলেন বাবর আলী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে লেখা হলো অভূতপূর্ব ও রোমাঞ্চকর এক অধ্যায়। তার লেখক বাবর আলী।

আজ (মঙ্গলবার) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট, বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিটে বাবর আলী জয় করেছেন বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে। তিনদিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর এ শৃঙ্গ জয় করেছেন তিনি।

এটিই বাংলাদেশের কারো প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।

এর আগে রোববার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে চার বছরে পাঁচ বাংলাদেশি ছয়বার মাউন্ট এভারেস্ট জয় করেন। কিন্তু এরপরই এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। দীর্ঘ সময় কোনো বাংলাদেশির সফল অভিযান হয়নি। ১১ বছরের সেই খরা কাটিয়ে রোববার ভোরে মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে বাবর আলী।

চান্দিনায় স্বপদে বহাল থেকেই নির্বাচন করতে পারবেন চেয়ারম্যান প্রার্থী সেলিম

 

মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে স্বপদে বহাল থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন শাহ্ মো. সেলিম প্রধান। তিনি উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

সোমবার (২০ মে) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি এম এনায়েতুর রহিম হাই কোর্টের দেয়া পূর্বের রায় বহাল রাখায় শাহ্ মো. সেলিম প্রধান এর প্রার্থী হতে আর কোন বাঁধা রইল না। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ্ মো. সেলিম প্রধান এর পক্ষের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল্লাহ্ আল মামুন।

এর আগে গত ৭ মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ‘উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা-৮ এর উপধারা-২ (চ)’ কে চেল্যাঞ্জ করে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন শাহ্ মো. সেলিম প্রধান। ৮ মে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামান এর বেঞ্চ সেলিম প্রধান এর মনোনয়ন গ্রহণ এবং নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে নির্দেশনা দিয়ে একটি রায় প্রদান করেন।’

এদিকে ওই রিটের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন আপিল বিভাগের শরণাপন্ন হয়। সোমবার হাই কোর্টের দেয়া পূর্বের রায় বহাল রাখে চেম্বার জজ।

এর আগে গত ১৩ মে সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবির্ধাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপে ০৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার বিষয়টি উল্লেখ করে সোমবার একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

উল্লেখ্য, চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে শাহ্ সেলিম প্রধান সহ চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়ন সম্পর্কে কোন সিদ্ধান্ত না দিয়ে অপর ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

বুড়িচংয়ে আনারস প্রতীকের ব্যাপক গণ সংযোগ ও নির্বাচনী উঠান বৈঠক

কুমিল্লা প্রতিনিধি:

সোমবার সারাদিন কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান ( আনারস প্রতীক) এর উদ্যোগে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর বিà¦