Tag Archives: চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাইক রাইডার নিহত

ডেস্ক রিপোর্ট:

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলযোগে বান্দরবানে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে মিনি ট্রাকের (ডাম্প ট্রাক) সংঘর্ষে ইব্রাহিম (৫০) নামের এক বাইক রাইডার নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই আরোহী সালাউদ্দিন।

মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরশ্বানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ।

নিহত রাজধানী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে।

নিহত ইব্রাহিমের সঙ্গে থাকা তার সহযাত্রী সোহেল জানায়, সোমবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ৬টি মোটরসাইকেলযোগে তারা ৮ জন বান্দরবনের উদ্দেশে রওনা দেন। বান্দরবন ভ্রমণ শেষে তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায় পৌঁছলে হঠাৎ পূর্বদিক (উল্টোপথে) থেকে একটি মিনি ডাম্প ট্রাক সড়কে উঠে চলন্ত মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন।

এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী ও তার আত্মীয় সালাউদ্দিন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মোটরসাইকেল চালক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকসা-ইজিবাইক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬

রকিবুল ইসলাম (ম্যাক রানা):

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকসা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ফেলনা পশ্চিমপাড়া মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকসা ও একটি ইজিবাইককে চাপা দেয়। এতে দুই অটোরিকসাই ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকসার তিনজন যাত্রী দুইজন পুরুষ ও একজন নারী মারা যান এবং অন্তত ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মৃত্যু

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় জসীমউদ্দীন চৌধুরীর নিলয় ৪০ নামের এক সংবাদকর্মীর মারা গেছেন।

বুধবার রাত আনুমানিক আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘি ফকির বাজার এলাকায় মোটর সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ায় সময় চট্টগ্রামগামী অজ্ঞাত নামা গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সংবাদকর্মী উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল খালেক এর। সে এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। সাংবাদিক জসীমউদ্দীন চৌধুরী নিলয় ব্যক্তিগত জীবনে এক ছেলে, এক মেয়ে স্ত্রী, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের চাচাতো ভাই ও চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল সুত্রে জানায়, মহাসড়কের ফকির বাজার হয়ে বাড়ি আসার পথে চট্টগ্রামগামী অজ্ঞাত বাস চাপায় মাথায় আঘাত পায় নিলয়। এসময় তাৎক্ষণিক এক সিএনজি চালক তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিয়া বাজার হাইওয়ে ফারের এস আই মাহবুবুর রহমান খাদিম জানান, আমরা খবর পেয়ে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে আসি। লাশের প্রয়োজনীয় সূরতহাল রিপোর্ট শেষে চৌদ্দগ্রামে কর্মরত সংবাদকর্মীদের মধ্যস্থতায় পরিবারের নিকট হস্তান্তর করি।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা(৩০) নামে ট্রাক চালক নিহত ও অপর ট্রাক চালক শরিফ আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসি হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক ২টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ির থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৬১৬২) সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িতে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।

অপর ঘটনায় গাংরা রাস্তার মাথায় ভোর বেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-১১-৬১৪৩)কে অপর কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ঢ-১১-৫৩৪১) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরীফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত, আহত ১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও মোঃ সাগর (২৩) নামের ২ যুবক নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১অক্টোবর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক উজিরপুর ইউনিয়ন চান্দ্রশ্রি এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত দেলোয়ার হোসেন সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে, নিহত সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহত দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম।

জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে ৩ জন সিটকে পড়ে। ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত সাগর ও রায়হানকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগরের নামে একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার আনুমানিক তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় ঢাকাগামী কাভাডভ্যান সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজি চালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব শহিদ নগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মোঃ ইব্রাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম ব্যবসায়ীক কাজে মাসে কয়েকবার কুমিল্লায় আসে। শুক্রবার দুপুরে সুয়াগঞ্জ থেকে মিয়াবাজার আসার পথে দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান শুক্রবার আনুমানিক তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান মিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে যাওয়ায় নিহতদের নাম পরিচয় আমরা এখনো পাইনি।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির পেছনে ধাক্কা লেগে একটি কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই কাভার্ডভ্যানের চালক বাহাদুর মিয়া (৩২) নিহত হয়েছেন।

নিহত বাহাদুর মিয়া নোয়াখালী জেলার সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ জুন) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় ঢাকামুখী লেনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ই-১১-১৫৯২) নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত অজ্ঞাতনামা অপর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক বাহাদুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন বলেন, ‘দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: সাগর হোসেন (৩৫)) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

নিহত সাগর পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

শনিবার (১১ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৮০৩) সামনে থাকা চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত অপর একটি গাড়ীর পিছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক সাগর রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুরবণ করে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘শনিবার রাত ৩টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন ট্রাক চালক নিহত হয়েছে। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাঁপায় শাহজাহান কবির সাগর (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক প্রবাস ফেরৎ যুবক নিহত হয়েছে।

সোমবার (২২এপ্রিল) রাত আনুমানিক ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়া এলাকায় হোটেল অফ ভিটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলের চালক পৌরসদরের চান্দিশকরার মোখলেছুর রহমানের ছেলে তাইপুর রহমান ও মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মফিজুর রহমানের ছেলে রোমান (২৬)।

নিহত সাহাজাহান কবির সাগর উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মীর হোসেনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা একরাম হোসেন।

নিহতের চাচা একরাম হোসেন জানান, মোটরসাইকেলে পিছনে বসে দুই বন্ধুর সাথে করে সাগর সোমবার রাতে হাড়িসর্দার এলাকা থেকে চৌদ্দগ্রাম বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত নামা একটি গাড়ি মোটর সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে মহাসড়কের পাশে তিন বন্ধু ছিটকে পড়ে। এসময় আহত তিন বন্ধুকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত সাগর ও রোমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। সাথে থাকা বন্ধু রোমান ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রয়েছে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার ৬দিন পর যুবকের মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় মো: কামরুজ্জামান রিয়াদ (২৯ ) নামে এক যুবক।

সড়ক দুর্ঘটনার ৬দিন পর শনিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুরবণ করে রিয়াদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত রিয়াদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার আবু রশিদ এর ছেলে।

ব্যক্তি জীবনে রিয়াদ বিবাহিত। মাত্র তিনমাস পূর্বেই সে বড় ভাইয়ের শালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোববার বিকালে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই রিপন বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলযোগে আত্মীয় এর বাড়ীতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান রিয়াদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদের আপন বড় ভাই শামসুর রহমান রিপনও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসা প্রদান করেন।

আশঙ্কাজনক অবস্থায় ওইদিন সন্ধ্যায় রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসকরা নীবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর শনিবার রাত সাড়ে বারটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রোববার সকাল এগারটায় মরহুমের নিজবাড়ীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।