Tag Archives: মোটরসাইকেল

২১শে ডিসেম্বরের সমাবেশ

২১শে ডিসেম্বরের সমাবেশ সফলে চৌদ্দগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

২১শে ডিসেম্বরের সমাবেশ সফলে চৌদ্দগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ২১শে ডিসেম্বর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত যুব সমাবেশকে স্বাগত জানিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ইউনিয়নের চব্বিটি গ্রামের অন্তত আড়াই শতাধিক মোটর সাইকেল অংশ নেয়।

বুধবার (১৮ই ডিসেম্বর) সকালে ইউনিয়নের খিরনশাল মাদ্রাসা থেকে শুরু হয়ে চব্বিশটি গ্রাম হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে। পরে মুন্সীরহাট বাজারে এসে মোটর সাইকেল শোভাযাত্রাটি শেষ হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য নুরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহাম্মদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম, সেক্রেটারী ইসরাফিল হোসেন, কুমিল্লা বারের আইনজীবি সাইফ উদ্দিন, জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লা, মোঃ ইউনুছ, এমরান হোসেন মাসুদ, মরতুজা মজুমদার, হারুন ভূঁইয়া প্রমুখ।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ২১শে ডিসেম্বর শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে জামায়াতের নায়েবে আমীর, চৌদ্দগ্রামের সাবেক সাংসদ ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরসহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সমাবেশে অন্তত চল্লিশ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

সাংবাদিক কামরুল হক চৌধুরীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুবৃত্ত

সাংবাদিক কামরুল হক চৌধুরীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুবৃত্ত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে সাংবাদিক কামরুল হক চৌধুরীর মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। রবিবার (৬অক্টোবর) রাত সোয়া ১০টায় শহিদনগরের বাসার নিচতলায় রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে এক যুবক দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে সিসিক্যামেরার ফুটেজে।

কামরুল হক চৌধুরী অবজারভার পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

তিনি জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যার পর বাসার নিচতলায় মোটরসাইকেলটি রেখে দুতলায় রুমে যাই। রাত সোয়া দশটার দিকে নিচতলা থেকে ধোঁয়া এবং বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি আমার মোটরসাইকেলটি পুড়ছে। পরে সিসিক্যামেরার ফুটেজে দেখাযায়, এক যুবক পেন্টের পকেটে বোতলে করে পেট্রোল নিয়ে ভিতরে যায়, পরক্ষনেই আগুন জ্বলে উঠে, যুবকটি দৌড়ে পালিয়ে যায়।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ এরশাদ হোসাইন বলেন, ভবনের নিচতলায় মোটরসাইকেলটিতে আগুন লেগেছিল। রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণ করেছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনার ৬দিন পর যুবকের মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় মো: কামরুজ্জামান রিয়াদ (২৯ ) নামে এক যুবক।

সড়ক দুর্ঘটনার ৬দিন পর শনিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুরবণ করে রিয়াদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত রিয়াদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের আগুনশাইল গ্রামের দক্ষিণ পাড়ার মাস্টার আবু রশিদ এর ছেলে।

ব্যক্তি জীবনে রিয়াদ বিবাহিত। মাত্র তিনমাস পূর্বেই সে বড় ভাইয়ের শালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রোববার বিকালে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই রিপন বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মোটরসাইকেলযোগে আত্মীয় এর বাড়ীতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সাথে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী কামরুজ্জামান রিয়াদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াদের আপন বড় ভাই শামসুর রহমান রিপনও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চিকিৎসা প্রদান করেন।

আশঙ্কাজনক অবস্থায় ওইদিন সন্ধ্যায় রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার আরো অবনতি হলে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসকরা নীবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর শনিবার রাত সাড়ে বারটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রোববার সকাল এগারটায় মরহুমের নিজবাড়ীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বুড়িচংয়ে বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের!

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর উত্তর বাজার- আজ্ঞাপুর সীমান্তে বেপরোয়া ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ফেরদাউস (২১) নামের এক যুবক নিহত হয়েছে।

(২৭ ফেব্রুয়ারি ২০২৪) মঙ্গলবার কুমিল্লা-সলদা সড়কে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম। নিহত ফেরদাউস বাকশীমূল দক্ষিণ পাড়ার এতিমখানা ও ঈদগাহের পাশে বাড়ির ওয়াহেদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,কুমিল্লা-সালদা সড়কে কুমিল্লাগামী বেপরোয়া গতির একটি অজ্ঞাপুর-কালিপুর মধ্য স্থানে আসার পর পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়।স্থানীয় সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র বুড়িচং উপজেলার সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির জানান,ওই স্থানে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সাথে সাথে ট্রাক ও চালক পলাশকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিলে এস আই জামশেদ ও সঙ্গীয় ফোর্স গিয়ে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোঃ রনি জানান,নিহত ফেরদাউসের বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন এর আগে একটি কিডনিও ফেলে দিয়েছেন চিকিৎসকরা।অসুস্থ পিতা-মাতা ও সংসারের উপার্জনের এক মাত্র অবলম্বন ছিল সে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার নিশ্চিত করে বলেন,ট্রাক ও চালকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ভাইসহ ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাদেরকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের শেখ অবুজ (২৫) ও শেখ সবুজ (২৮), শহরের কান্দিপাড়ার পিয়াস (৩০), শিপন মিয়া (২৮), সুলতানপুরের হৃদয় (২৩) ও আওয়াল মিয়া (৪০)।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিশ মাহমুদ খান জানান, ৩০ ডিসেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর থেকে বেকারীর মালামাল তৈরি করার জন্য পিকআপ ভ্যানে ২০ বস্তা চিনিসহ ভাদুঘর ভিআইপি বেকারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ৬ জন ব্যক্তি ৩টি মোটরসাইকেল যোগে এসে পিকআপটি গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কৌশলে পিকআপসহ অপহরণ করে নিয়ে যায়।

পিকআপে থাকা চালককে মারধর ও অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং বিকাশের মাধ্যমে আরো প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাব তদন্ত শুরু করে। পরে অভিযানে এই ঘটনায় জড়িত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদৌস (৮) নিহত হয়েছেন। সে উপজেলার দুর্গাপুর গ্রামের মাসুদ মিয়ার মেয়ে ও দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম।

নিহতের খালাতো ভাই হৃদয়সহ স্থানীয়রা জানান, শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার চিওড়া পাম্পের উত্তর পাশে সড়ক পার হওয়ার সময় জান্নাত ফেরদৌসকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে জান্নাতুল ফেরদৌসের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম মৃত ঘোষণা করেন।

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর।

শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তিনজন নিহতের বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ রানা বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি। পরিচয়ও এখনো জানা যায়নি।

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. মাইনুদ্দিন নিলয় (১৪) নামে এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিল পুর ইউনিয়নের সেনবাগ বাজার-সেনবাগ রাস্তার মাথা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাইনুদ্দিন নিলয় উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই ব্যাপারী বাড়ির মৃত. আলা উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত নিলয় সেনবাগ বাজার- সেনবাগ রাস্তার মাথা সড়কে সাইকেল চালানোর সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কের উপর পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক একটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত হয়। পিকআপ ও মোটরসাইকেলটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই: গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে,গতকাল বুধবার দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি করিমের মোটরসাইকেলটি ভাড়া করে। সে হিসেবে দুই যাত্রীকে মোটরসাইকেলে নিয়ে প্রকল্প বাজারের সাহাব উদ্দিনের হোটেলের সামনে থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা করে করিম। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট সংলগ্ন খালের ভিতর গলায় গামছা পেঁচানো অবস্থায় করিমের মৃতদেহ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বা আশপাশের কোথাও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। স্থানীয় এবং নিহতে পরিবারের লোকজনের ধারণা ছিল, দূর্বৃত্তরা করিমকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন বাদী হয়ে অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তে পারভেজ ও আক্তার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে জানায়।

নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবক গ্রেফতার

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তল ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের জয়বাংলা বাজারস্থ ইসমাইলের মুদি দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত হারুন মোল্লার ছেলে মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মৃত মৌলভী রফিক মিয়ার ছেলে মো.সাইফুল ইসলাম সোহেল (২৮) একই বাড়ির শাহাবুদ্দিন আবসানের ছেলে জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।