Tag Archives: চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে অবিষ্ফোরিত মর্টার শেল উদ্ধার! বিশেষজ্ঞ টিমের সহযোগীতায় ধ্বংশ করলো পুলিশ

 

চৌদ্দগ্রাম  প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমিনের মাটি কাটার সময় একটি অবিষ্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার হয়েছে।

রবিবার (১৫ই মার্চ) সকালে বোম ডিস্ফোজাল ইউনিট, সিটিটিসি, ডিএমপি, ঢাকা এর পুলিশ পরিদর্শক(নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএমসহ তাহার সঙ্গীয় ফোর্স চৌদ্দগ্রাম থানার এসআই সানাউল্লাহসহ থানা পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে ‍উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধারপূর্বক ৩নং কালিকাপুর ইউপির ছুপুয়া সাকিনে খালি জমির নিচু জায়গায় মর্টার সেলটি (বোমা) ধ্বংস করে।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরাতন হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা হয়েছে এটি।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ই মার্চ) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিনে পাশ্ববর্তী পূর্ব কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি মর্টার শেলটি দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। এসময় চৌদ্দগ্রাম থানার একটি টিম ঘটনাস্থলে পৌছে বোমা সদৃশ বস্তুতি দেখতে পেয়ে জায়গাটি কর্টন করে নেয়। উপির ছুপুয়া সাকিনে খালি জমির নিচু জায়গায় মর্টার সেল(বোমা) টি ধ্বংস করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি), আবু মোহাম্মদ কায়সার হোসেন জানান, পুরাতন মর্টার শেলটি স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক চৌদ্দগ্রাম থানার একটি টিম গিয়ে এটি শনাক্ত করে। রবিবার সকালে ঢাকার বিশেষজ্ঞ টিমের সহযোগীতায় সফলভাবে শেলটি ধ্বংশ করা হয়।

কিছু ভালো মানুষ না থাকলে আমি সবাইকে মুনাফিক ভাবতাম- বিএনপি নেতা কামরুল হুদা

 

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন – প্রতিটা ইউনিয়নের ষড়যন্ত্রকারী আছে আমরা কাজ করছি এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করছি, কারা কারা জামাতের সাথে আঁতাত করেছেন, নির্বাচনের তিন মাস আগেই ভোটার আসা যাওয়ার অটো ভাড়া নিয়েছেন৷ তারা কি অটো ভাড়া দিয়েছে?? আপনারা যারা সাধারন ভোটার কেন্দ্রে অটো দেখেছেন, এজেন্টের জন্য টাকা দেওয়া হয়েছে অথচ অনেক ভোটকেন্দ্রে থেকে এজেন্টরা আমাকে ফোন করেছে তাদেরকে টাকা দেওয়া হয়নি, বিএনপিতে অনেক ভালো মানুষ আছে, নির্বাচনের কেন্দ্রে যারা দায়িত্বে পালন করছেন খরচ করে একটা হিসেব দিয়েছেন বাকী টাকা ফেরত দিয়েছেন, এরকম ভালো মানুষদের জন্য আজকে আমি আপনাদের সামনে ইফতার মাহফিলে হাজির হয়েছি, কিছু ভালো মানুষ না থাকলে দলে আমি সবাইকে মুনাফিক বলতাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় ,দেশে নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, নির্বাচনের পূর্বে আমরা বলেছিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তাহলে আপনাদের ভয় কিসের, দল তো ক্ষমতায় আছে, তাহলে কেন বিভাজন করেন, দেশ নায়ক তারেক রহমান বলেছেন উনি নির্বাচিত হয়েছেন একটি দলের ব্যানারে ,কিন্তু তিনি সারা বাংলাদেশের সকল মানুষের প্রধানমন্ত্রী, আমরাও চায় সাম্যর বাংলাদেশ, বিএনপি এখন ক্ষমতায় আছে আমাদের কারণে বিএনপি’র কোন বদনাম যেন না হয়,

তিনি শনিবার (১৪ই মার্চ )বিকেলে চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত মুরহুম সাবেক প্রধানমন্তী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ইফতার দোয়া মাহফিলে উপজেলার দীর্ঘদিনের জাতীয় পাটির (এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম ফুল দিয়ে আনুষ্ঠানিক বিএনপিরতে যোগদান করেন।

পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঃ শাহ আলম রাজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহববত ,উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, হুমায়ুন কবির পাটোয়ারী,পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি গাজী সহিদুর রহমান প্রমুখ।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার,সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগীতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ ও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি, কাজী মোঃ ইলিয়াছ অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চৌদ্দগ্রামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-০২ এর বিশেষ অভিযানে আসলাম মিয়া নামের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসলাম মিয়া উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-০২ এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-০২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে বলে আমাদের কাছে খবর আসে। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা আসামির বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আসলাম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি কুমিল্লা আদালত কর্তৃক মামলার রায় ঘোষণার পর সাজা এড়াতে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় সু-কৌশলে আত্মগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ

স্টাফ রিপোর্টার:

দাখিলকৃত হলফনামায় কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, কোটি কোটি টাকার সরকারি গ্যাস চুরি এবং একাধিক মামলা চলমান থাকা সত্ত্বেও মনোনয়ন হলফনামায় এসব তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে প্রায় ১১কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা জেলা রিটানিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের সময় চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মনির হোসেন এই অভিযোগ করেন।

দাখিলকৃত অভিযোগে তিনি বলেন, কামরুল হুদা তার যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড-এর গ্যাস মিটারে একাধিকবার অবৈধ হস্তক্ষেপ (মিটার টেম্পারিং) করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস চুরি করেন। তার সর্বমোট ১১ কোটি ৮৩ লাখ ৫ হাজার ১০ টাকা সরকারি বকেয়া রয়েছে। এছাড়া তিনি হলফনামায় ফৌজদারি মামলার তথ্যও গোপন করেছেন বলে অভিযোগ করা হয়। এর মধ্যে চৌদ্দগ্রাম থানার মামলা নং–০৯ (তারিখ ০৭/০২/২০১৮), জিআর নং–৪৩/১৮ এবং স্পেশাল ট্রাইবুনাল মামলা নং–৫০/২০২০ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি। উক্ত মামলায় কামরুল হুদা ২০ নম্বর আসামি ছিলেন।

অভিযোগকারীর দাবি, নির্বাচন কমিশন ঘোষিত পরিপত্র নং–০৭ এর ৩(খ) এবং পরিপত্র নং–০৬ এর প্যারা–২ অনুযায়ী সরকারি সেবা প্রতিষ্ঠানের নিকট বকেয়া বিল সংক্রান্ত তথ্য হলফনামায় দেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রার্থী তা ইচ্ছাকৃতভাবে গোপন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) সূত্রে জানা জানা গেছে,
কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে অবস্থিত মেসার্স মিয়া বাজার সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড-এর বিরুদ্ধে চার দফায় গ্যাস মিটার টেম্পারিংয়ের ঘটনা প্রমাণিত হয়েছে। এসব অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে রাষ্ট্রীয় গ্যাস আত্মসাৎ করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ধাপে ধাপে বিপুল অঙ্কের বকেয়া নির্ধারণ করা হয়।
২০০৮ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠানটিকে সিএনজি ও ক্যাপটিভ উভয় খাতে গ্যাস সংযোগ দেওয়া হয় যেখানে অনুমোদিত লোড ছিল সিএনজি খাতে ঘণ্টায় ৬২৫ ঘনমিটার ও ক্যাপটিভ খাতে ঘণ্টায় ৪৭ ঘনমিটার। কিন্তু সংযোগ পাওয়ার পর থেকেই চার দফায় মিটার টেম্পারিংয়ের ঘটনা ধরা পড়ে। ২০০৯ সালের ১৫ জুন প্রথম দফায় সিএনজি ও ক্যাপটিভ উভয় মিটারে অবৈধ হস্তক্ষেপ প্রমাণিত হলে ৯৫ লাখ ১২ হাজার ৭৪৬ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। ২০১০ সালের ২৭ অক্টোবর দ্বিতীয় দফায় সিএনজি মিটার নষ্ট অবস্থায় পাওয়া গেলে ৭৬ লাখ ৭১ হাজার ৭২৩ টাকা বকেয়া নির্ধারণ হয় যা পরিশোধ করা হয়। আবার ২০১৬ সালের ২৮ আগস্ট তৃতীয় দফায় মিটার পরিবর্তনের সময় পুনরায় টেম্পারিং ধরা পড়ে এবং এতে ৫ কোটি ৪০ লাখ ৪২ হাজার ২১৯ টাকা বকেয়া নিরূপণ করা হয়। একই বছরের ২৯ অক্টোবর চতুর্থ দফায় আবারও মিটার টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এ বাবদ ৫ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার ৪৫ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। ফলে তৃতীয় ও চতুর্থ দফা মিলিয়ে বকেয়া দাঁড়ায় ১০ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ২৬৪ টাকা এবং সব মিলিয়ে বর্তমানে পাওনা ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি। বকেয়া পরিশোধ এড়িয়ে প্রতিষ্ঠানটি একের পর এক আইনি পদক্ষেপ নেয়। ২০১৬ সালে বিইআরসি-তে বিরোধ নিষ্পত্তি আবেদন নং–৪৪/২০১৬ দায়ের করা হলে ২০১৮ সালের ২৭ মে কমিশন মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে আবেদন খারিজ করে। পরে গ্রাহক হাইকোর্টে রিট পিটিশন নং–১১১৫৮/২০১৮ দায়ের করলে ২০২২ সালের ১ ডিসেম্বর আংশিক বিল পরিশোধ সাপেক্ষে সংযোগ প্রদানের নির্দেশ দেওয়া হয়। এতে আপত্তি জানিয়ে বাখরাবাদ আপিল বিভাগে সিভিল আপিল নং–১১৪/২০২৩ দায়ের করে যা বর্তমানে বিচারাধীন।

একই সঙ্গে গ্রাহক পরিশোধিত অর্থ ফেরতের দাবিতে বিইআরসি-তে নতুন করে বিরোধ নিষ্পত্তি আবেদন নং–১১/২০২৪ দায়ের করেছে।

সূত্রমতে,২০০৯ সালে প্রথম দফায় ৯৫ লাখ টাকা,২০১০ সালে দ্বিতীয় দফায় ৭৬ লাখ টাকা (পরিশোধিত),২০১৬ সালে তৃতীয় ও চতুর্থ দফায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে।৫ কোটি ৪০ লাখ এবং ৫ কোটি ৪৭ লাখ টাকা বকেয়া নির্ধারণ করা হয়। সব মিলিয়ে বর্তমানে সরকারি পাওনা দাঁড়িয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি।

বকেয়া পরিশোধ না করে প্রতিষ্ঠানটি একের পর এক আইনি কৌশল অবলম্বন করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মিটার টেম্পারিং প্রমাণিত উল্লেখ করে আবেদন খারিজ করলেও বিষয়টি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। মামলার সুযোগে এখনো স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি।
সরকারি প্রতিষ্ঠানগুলোর নিকট বকেয়া বিল ও চলমান মামলার তথ্য মনোনয়ন হলফনামায় উল্লেখ করা বাধ্যতামূলক হলেও প্রার্থী কামরুল হুদা তা ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। শুধু মিয়া বাজার সিএনজি নয়—তার যৌথ মালিকানাধীন বাংলা গ্যাস, স্বজন সিএনজি, সাবুরিয়া সিএনজির বিরুদ্ধেও রাষ্ট্রীয় গ্যাস আত্মসাতের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন,“যিনি রাষ্ট্রীয় গ্যাসের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জরিমানা বকেয়া রেখে দেন এবং আদালতের আশ্রয় নিয়ে বছরের পর বছর রাষ্ট্রীয় পাওনা ঝুলিয়ে রাখেন, তিনি কীভাবে জনগণের প্রতিনিধি হওয়ার নৈতিক অধিকার রাখেন—এ প্রশ্ন আজ জনমনে।”

এ বিষয়ে মোঃ কামরুল হুদা বলেন,“বিষয়টি বিচারাধীন। আমার কাছে সরকার কোনো টাকা পাবে না।”

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারাধীন থাকা সত্ত্বেও সরকারি হিসাব অনুযায়ী উক্ত অর্থ এখনো রাষ্ট্রের পাওনা হিসেবেই বহাল রয়েছে এবং একাধিক দফায় মিটার টেম্পারিংয়ের বিষয়টি নথিপত্রে প্রমাণিত।

চৌদ্দগ্রামে জামায়াত নেতার পিকআপ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক শিবির নেতা, বর্তমান জামায়াত নেতা ফজলুল হক মোল্লার একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। সংবাদ পেয়ে পিকআপের মালিক, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পিকআপ ভ্যানটি পুরোপুরি পুড়ে গেছে। পিকআপ মালিক চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভা জামায়াতের একনিষ্ট কর্মী ফজলুল হক মোল্লা। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার পশ্চিম ধনমুড়ি গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, প্রতিদিনের মতো গতকাল রাতে আমার পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৫-২২৪১) মহাসড়কের পাশে আমার বাড়ির সন্বিকটে ডিভাইডারের কাছে রাখা ছিল। সোমবার ফজরের নামাজের পর গাড়িটি ফেনী থেকে মাছ আনার জন্য ভাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পিকআপটি পুড়িয়ে দেয়। আমার জীবিকার একমাত্র সম্বল ছিল এই গাড়িটি। আমি এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, একজন মানুষের জীবিকার একমাত্র সম্বল পুড়িয়ে দেওয়া নিন্দনীয় কাজ। এ ঘটনা যারা করেছে তাদের বিচারের দাবি জানাই।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। পুড়ে যাওয়া গাড়িটি থানায় আনা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্বৃত্তরা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে। গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।

চৌদ্দগ্রামে নদী-খাল অবৈধ দখল উদ্ধারে সর্বস্তরের জনগণের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে খাল-বিল নদী-নালা অবৈধ দখলমুক্ত করতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সম্মিলিত নাগরিক ও সাংস্কৃতিক ঐক্য।

বুধবার (২ এপ্রিল) দুপুরে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও প্রশাসনের সাথে মতবিনিময় করে নেতৃবৃন্দ।

‘চৌদ্দগ্রামের নদী ও খাল বাঁচাও, চৌদ্দগ্রাম বাঁচাও’ এবং ‘ঈদ বঞ্চিত বন্যার্তদের পুনর্বাসন করা’র দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ধোপাখাল(দখলে মৃত প্রায়) ব্রিজের উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। কবি ইমরান মাহফুজের ব্যবস্থাপনায় মানববন্ধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও মোঃ জামাল হোসেন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আগা আজিজুল ইসলাম চৌধুরী আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কবি শাহজাহান, কবি মিজান পঞ্চায়েত, ইঞ্জিনিয়ার হোসাইন আল মামুন, কবি আমজাদ হোসাইন, জাগ্রত তরুনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইব্রাহিম পিয়াস।

অনুষ্ঠানে বক্তারা চৌদ্দগ্রামের সবগুলো খাল, ডাকাতিয়া নদী ও কাঁকড়ি নদী অবৈধ দখল মুক্ত করা এবং অবৈধ কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরদাবি জানান। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পুর্নবাসনের জন্য প্রশাসন নদী-খাল, কৃষি, পরিবেশ, জীব বৈচিত্র রক্ষার্থে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক ৪

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মদ তৈরির একটি কারখানা গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এসময় মাটির নিচ থেকে পাঁচ ড্রাম মদসহ নয় ড্রাম মদ উদ্ধার করেছে এবং মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ চার জনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, উপজেলার জোড়কানন এলাকার মৃত হরিচরন রবিদাসের ছেলে দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার মৃত রকি দাসের ছেলে সুমন রবিদাস, রামরায় এলাকার শাহিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে রোকন মিয়া।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে, চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, গত ২২শে মার্চ চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা সময় আমরা জানতে পারে এখানে তৈরি হয় এবং মদ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়া হয়। ঈদকে সামনে রেখে তারা মদের উৎপাদন এবং সাপ্লাই আরো বাড়িয়ে দেয়।

রবিবার রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এই অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, সাংবাদিক এবং সচেতন জনগণের পজেটিভ ভূমিকা ছিল।

চৌদ্দগ্রামে হামলার শিকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ‘সংবাদ সম্মেলন”

চৌদ্দগ্রাম  প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ মালিকীয় ভূমিতে নির্মাণকাজ চলমান অবস্থায় অব: সেনাসদস্য জয়নাল আবেদীন ও তার প্রতিবন্ধী পুত্রের উপর একাধিকার হামলার অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮শে মার্চ) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে ভূমিদস্যু মোশারফ ও তার ৫ ছেলের অব্যাহত হামলা ও হুমকি থেকে বাঁচতে প্রাণভয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন বলে জানান।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমি অব:প্রাপ্ত সেনা সদস্য। মুন্সীরহাট ভূমি অফিসের আওতাধীন হাড়ীমুড়া মৌজার বিএস চুড়ান্ত ৩৮নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আবদুল হামিদ উক্ত খতিয়ানের ৪৫৫ দাগে ৩২শতক, ১৮৪ দাগে ৫৬শতকসহ মোট- ৮৮শতক ভূমিতে ৩পুত্র ওয়ারীশ রাখিয়া মারা যান। মৃত আব্দুল হামিদের ওয়ারীশপুত্র খোরশেদ আলম ওয়ারীশসূত্রে মালিক হয়ে ২০১৬ সালের ২৩শে মার্চ ৮১১নং হেবার ঘোষনাপত্র মুলে হাল ৪৫৫ দাগে ১৪.৫৫শতাংশ ভূমি তাহার পুত্র কামরুল ইসলামকে প্রদান করেন। কামরুল ইসলাম উক্ত দলিলমূলে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ১০,১০৩/২০২১-২২মূলে সৃজিত ২৩৯নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন। পরর্বর্তীতে কামরুল ২০২৩ সালের ১৯শে অক্টোবর ৯২০৮নং সাফকবলা দলিলমূলে বিএস চুড়ান্ত ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি আমার ২ ছেলে শাহাদাত ও আনোয়ারের নিকট বিক্রি করিয়া মালিকানা হস্তান্তর করেন ও দখল বুঝাইয়া দেন। আমার ছেলেরা উক্ত দাগের ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক হয়ে নামজারী ও জমাখারিজ মোকদ্দমা নং- ৬,০৮৭/২০২৩-২৪মূলে সৃজিত ২৯৩নং খতিয়ানে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি নিজ নামে খতিয়ান করেন।
আব্দুল হামিদের অপর ওয়ারীশ মোশারফ হোসেনের স্ত্রী কহিনুর বেগম বিজ্ঞ আদালতে নামজারী আপীল মোকদ্দমা নং- ৪৮১/২০২২-২৩ দায়ের করিলে বিজ্ঞ আদালত ৪৫৫ দাগে প্রত্যেক ওয়ারীশ সমান হিস্যায় ১০.৬৬শতাংশ ভূমিতে মালিক মর্মে রায় প্রদান করেন। এছাড়াও সামাজিকভাবে তৎকালীন ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিক বৈঠকেও আব্দুল হামিদের তিন ছেলে সমান হিস্যায় মালিক মর্মে রায় প্রদান করেন এবং জয়নাল আবেদীনের ছেলেদের মালিকানা বৈধ বলে ঘোষনা করা হয়। মোশারফ গং এতেও ক্ষান্ত না হয়ে আমার ছেলেদের দখল নেই মর্মে আদালতে ৩৫/২০২৪ নং দেওয়ানী মামলা দায়ের করেন। উক্ত দেওয়ানী মামলার প্রেক্ষিতে মুন্সীরহাট ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে তদন্ত করে আমার ছেলেদের দখলে ৪৫৫ দাগে ১০.৬৬শতাংশ ভূমি রয়েছে মর্মে প্রতিবেদন দায়ের করেন।
মোশারফ ও তার ছেলেরা রাষ্ট্রিয় আইনে, সামাজিকভাবে ব্যর্থ হয়ে আমার মালিকানাধীন ভূমিতে নির্মাণ কাজ চলমান অবস্থায় গত ০৫ই মার্চ বিকেলে আরও অন্তত ৮-১০জন সন্ত্রাসীসহ আমার প্রতিবন্ধী ছেলে সোহরাব হোসেনকে তাদের বাড়িতে তুলে নিয়ে যায়। আমি আমার আরেক ছেলে রেদোয়ানসহ প্রতিবন্ধী ছেলেকে উদ্ধারে গেলে স্বপন রামদা দিয়ে ্আমার ও রেদোয়ানের উপর হামলা করে। এসময় ধারালো ছেনি দিয়া কুপিয়ে আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলে। আমি তাৎক্ষনিক ৯৯৯এ কল দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। মোশারফ গং আমার ও ছেলেদের বিরুদ্ধে বারংবার হামলা করে, মারধর করে। এমন পরিস্থিতিতে আমি অন্তত ৬-৭ বার আইনের আশ্রয় নিয়েছি। বর্তমানেও আমি তাদের ভয়ে ভীতসন্তপ্ত অবস্থায় পরিবার নিয়ে আছি।

সংবাদ সম্মেলণে উপস্থিত থেকে জয়নাল আবেদীনের সকল দাবী সত্য মর্মে বক্তব্য রাখেন মোশারফের ভাই খোরশেদ আলম, ফজলুর রহমান, ইয়াকুব শরীফ, মাষ্টার আইয়ুব আহমেদ।

এদিকে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে মোশারফ ও তার স্ত্রী কহিনুর দাবী করেন, মামলা চলমান অবস্থায় জয়নাল আবেদীন উক্ত বিবাধমান ভুমি ক্রয় করেন। বিবাধমান ভূমিতে দখলে যাওয়াকে কেন্দ্র করে তাদের উপরও একাধিকবার হামলা হয়েছে বলেও দাবী করেন তারা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে যা ভাবছেন নেতাকর্মীরা

ইমতিয়াজ আহমেদ জিতু:
অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। পূর্বের কমিটির বিলুপ্তির এক মাসের মাথায় (২ ফেব্রুযারি) সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।

তবে এই কমিটি ঘোষণা পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে ক্ষোভ ঝাড়ছেন। কমিটি নিয়ে শীর্ষ নেতারাও কথা বলছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী আমিন উর রশীদ ইয়াছিন বিগত ১৫ বছর ধরে দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে রেখেছেন। মামলা পরিচালনা করতে আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁর নামে চাদাঁবাজির কোন একটি অভিযোগও নেই। হাজী ইয়াছিনের মত ক্লিন ইমেজের লোককে সদস্য করে উনার সাথে উপহাস করা হয়েছে। এখানে সদস্য করে উনার মহানগর কমিটিতে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হল। উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এদিকে একাধিক নেতাকর্মী জানান, এই কমিটি ৩১ বা ৪১ সদস্য বিশিষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে আবার ৫ সদস্য বিশিষ্ট করা হল, তা বোধগম্য নয়। এই কমিটিতেও মো: মোজাহিদ চৌধুরী, এড. কাইমুল হক রিংকুর মত লোকদের জায়গা হয়নি। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধোয়াশা-সন্দেহ থেকে যাচ্ছে। মাহবুবুল আলম চপল, মো: হুমায়ন কবির, নজরুল হক ভূইয়া স্বপনসহ সাবেক মেয়র সাক্কুর সাথে রাজনীতি করা নেতাকর্মীদের পূর্নাঙ্গ কমিটিতে জায়গা পাওয়া উচিত। তা না হলে বৈষম্য রয়ে যাবে।
কুমিল্লা জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: মোজাহিদ চৌধুরী জানান, ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন। দলের কার্যক্রমকে গতিশীল করতে হলে কমিটির বিকল্প নেই। এই কমিটি জেলার সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করবে বলে প্রত্যাশা রাখি। আশা বুড়িচং

করি অচিরেই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং তাতে ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ণ করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুবুল আলম চপল জানান, নতুন কমিটির সদস্যদের অভিনন্দন। আশা করি পূর্নাঙ্গ কমিটিতে মূলধারার ত্যাগি নেতাদের মূল্যায়ণ হবে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. কাইমুল হক রিংকু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে ভাল মনে করেছেন, সেভাবে কমিটি দিয়েছেন। যদি পূর্নাঙ্গ কমিটিতে দলের ত্যাগি নেতাকর্মীরা স্থান পায়, সেটা ভাল হবে। আপাতত দৃষ্টিতে কমিটিকে ভালই মনে হয়েছে।

নতুন কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানসহ কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত ও কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করবো।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমীর জানান, প্রথমত আমাদের দলের নেতা জনাব তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কমিটি ঘোষণা দেওয়ায়। দল গোছানোর জন্য যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। আশা করি ভাল কিছু হবে। এই কমিটি দলের ও কুমিল্লাবাসির মঙ্গলের জন্য কাজ করবে।দলের কোন্দল নিরসনে কমিটির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, একটা পরিবারের মধ্যে সমস্যা থাকতেই পারে, তবে সেই সমস্যা আমরা সবাই একসাথে বসে সমাধান করবো ইনশাল্লাহ।

নতুন কমিটির সদস্য ও বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন জানান, ঘোষিত কমিটি ভাল হয়েছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান যা ভাল মনে করেছেন, সেভাবেই কমিটি করেছেন। কমিটির সবাইকে অভিনন্দন।দলের কোন্দল নিরসনে এই কমিটির ভূমিকা কেমন হবে জানতে চাইলে তিনি জানান, সবার সাথে আলোচনা করে একসাথে সকল সমস্যার সমাধান করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।