Tag Archives: ইফতার

কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে প্রতিদিন বিনামূল্যে ইফতার পাচ্ছেন অন্তত ৬ শতাধিক অসহায় রোযাদার

স্টাফ  রিপোর্টার:

মানবতার এক অনন্য ও উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি’র প্রত্যক্ষ -পরোক্ষ তত্ত্বাবধানে সারা মাসব্যাপী দু:স্ত ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রতিদিন ৬০০ এর অধিক ইফতার বিতরণ করা হচ্ছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলেও সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লা সেনানিবাস গেইটের সামনে অসহায়-দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

জাতীয় স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকা এমনিতেই অনস্বীকার্য। তার উপর মহিমান্বিত, তাৎপর্যপূর্ণ ও বরকতময় এই পবিত্র রমজান মাসে দুস্থ ছিন্নমূল ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এযাবৎ প্রায় ২০ হাজারের উপর মানুষকে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের শেষ দিন পর্যন্ত এই বিশাল কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ডের ফলে প্রতিদিন আশেপাশের এলাকার অসংখ্য রোজাদার প্রতিনিয়ত ইফতার করতে পারছেন। যা সমাজে ইতিবাচক ধারণার জন্ম দিয়েছে

নাঙ্গলকোট প্রেসক্লাবে’র ইফতার মাহফিল

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা’র নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ মরহুম সায়েম মাহবুব ও সাবেক সভাপতি মরহুম এ.এফ.এম শোয়ায়েব স্মরণে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।

নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক যুগ্ম মহাসচিব শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সভাপতি আবুল কালাম, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, সমাজ সেবক মুফতি সাজ্জাদ হোসাইন রাহাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, ডিজিএফআই কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার স্বপন, নাঙ্গলকোট প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য মাস্টার সোহরাব হোসেন, ত্বোহা হাছান ভূঁইয়া স্বাধীন, শেহাব উদ্দিন খন্দকার, সাফায়েত উল্লাহ মিয়াজী, সাংবাদিক ইলিয়াস হোসেন, মিলন ভূঁইয়া, রাশেদ হোসাইন, মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।

অনুষ্ঠান শেষে নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ মরহুম সায়েম মাহবুব ও সাবেক সভাপতি মরহুম এ.এফ.এম শোয়ায়েবের আত্মার মাগফিরাত কামনা ও উপস্থিত সকলের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার,সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগীতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ ও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি, কাজী মোঃ ইলিয়াছ অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের ইফতার মাহফিল-২০২৫  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে ২০০০ ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে ২০০০- ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আকন্দ জনি, সাইফুল জুয়েল, মহিবুবুল হক ছোটন, রিয়াজ উদ্দিন, ভূইয়া রিজভী, মাকসুদ উল্লাহ, মোস্তফা মাহমুদ বাপ্পি, ডা. সাইদ, শরীফ, আব্দুল কাদের, মাজহার সিহাব, রুবায়েত রাজু, কুদরাতি জোহান, কাজী আব্দুল্লাহ আল মামুন, মাহমুদ টুটুল, ডেন্টিষ্ট শাওন, রায়হান, ফারহান আহমেদ অনি, জলিল, তুহিন টিপু, ফয়সল পাভেল, মুদাসসির, হাসানুজ্জামান, শওকত হোসেন সুমন, আলী আহমদ মিয়া শিশির, ডা. রাব্বি হোসাইন, হোসাইন ইউসুফ কাকরুল, মাহফুজুল হক মাসুম, রাজিব আহমেদ, মতি, রাইসুল নাভিল, হাসান শাকিল, কাজী বেলায়েত জুয়েল, আবু নোমান মহসিন, সৈয়দ আবু বকর, সজীব রায়, বশিরুল আলম পাটোয়ারি, মাসুদুল হাসান চৌধুরী অনিক, জিয়াউল হক, নাজমুল হাসান, সাইফুল্লাহ আল মামুন, কামরুল হাসান রিয়াল, হাসনাত জ্যাকি, আহমেদ সারোয়ার ইউসুফ রুমেল, আবু সাইদ মামুন, সরকার রেফায়েত ফেরদৌস আবীর এবং  কাজী আসিফ তানভীর প্রমুখ।

ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন জলিল ভূইয়া।

“খুশির ইফতার ১০” : এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিল কুমিল্লা ভিবিডি

 

স্টাফ রিপোর্টার:
ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাসকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ – কুমিল্লা জেলা ধারাবাহিকভাবে ১০ম বারের মতো আয়োজন করেছে “খুশির ইফতার ১০”।

গত ২৬ মার্চ কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার নুরজাহান হোটেলে এই বিশেষ ইফতার আয়োজন সম্পন্ন হয়।

এতে দুটি মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেয়। ইফতার আয়োজনের পাশাপাশি শিশুদের হাতে ঈদ উপহারও তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দের অংশীদার হতে পারে। স্বেচ্ছাসেবকরা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে, গল্প করে ও ইফতার ভাগাভাগি করে এক উষ্ণ পরিবেশ তৈরি করেন।

অনুষ্ঠানের মূলপর্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর ভিবিডি – কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক জেরিন আফরোজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এসময় সংগঠনের এলুমনাই মেম্বার এবং আমন্ত্রিত অতিথিরা নিজেদের মূল্যবান মতামত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সভাপতি মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জেরিন আফরোজ সার্বিক তত্ত্বাবধান করেন এবং প্রায় ৭০ জন ভলান্টিয়ারকে পরিচালনার দায়িত্বে ছিলেন।

আয়োজক টিম লিডারের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি মিফতাহুল জান্নাত। এছাড়া দায়িত্বে ছিলেন জেলা বোর্ডের সদস্য রোসদানিয়া বুশরা, সাকিল ইসলাম, আশিক মজুমদার, সারাহ নুর প্রমুখ।

এই আয়োজনে ভিবিডি – কুমিল্লা জেলার বর্তমান ও সাবেক বোর্ড মেম্বার, এলামনাই মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।