Tag Archives: বিতরণ

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার,সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগীতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ ও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি, কাজী মোঃ ইলিয়াছ অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাসেল সোহেল/হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা নগরের ১৫ নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়া এলাকায় এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি দিলশাদ হোসেন, পথিকৃৎ নারী উন্নয়ন সংস্থার সভাপতি ফরিদা আক্তার ডলি,ওয়ার্ল্ড ইউনিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সচিব আফজাল তরফদার।

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে শহরজুড়ে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লায় Steps 2 Walk এর উদ্যোগে শহরজুড়ে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

৩০শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে কুমিল্লা শহরজুড়ে Steps 2 Walk এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ও কুমিল্লা মেডিকেলের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই আয়োজনে সাথে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর এর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান (কুম-২৯), Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া (কুম-৩৩), ফয়সাল জাহান (কুম-৩৩), আব্দুল আজিজ তামিম (কুম-৩৩) সহ আরও অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরীর সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান বলেন, “এই ঘন কুয়াশার রাতে, কনকনে শীতে এরচেয়ে ভালো কাজ আর হতে পারে না। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ৷ আমাকে এই আয়োজনের অংশীদার করার জন্য আয়োজকদের ধন্যবাদ। তারুণ্যের বাংলাদেশ হবে সাম্যের, ইনসাফভিত্তিক ও মানবতার; এটাই আরেকবার মনে করিয়ে দিল Steps 2 Walk এর একদল তরুণ যুবা।”

রেটিনা কুমিল্লা শাখার প্রধান পরিচালক আব্দুল মান্নান বলেন, “শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিশেষভাবে ধন্যবাদ Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক দলকে। যারা এই পুরো প্রক্রিয়া সুন্দরভাবে বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন। আমাদের কাজ এখানেই শেষ নয়। মানবতার জন্য কাজ করা আমাদের একটি চলমান দায়িত্ব। আমরা সবাই মিলে এই শীত মৌসুমে আরও বেশি মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ।”

Steps 2 Walk এর স্বেচ্ছাসেবক ইসা ভূঁইয়া বলেন, “মানবেতর জীবন-যাপন করা আমাদের আশেপাশে যারা আছেন তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল্য উদ্দেশ্য। আমরা আমাদের কাজে-কর্মে প্রমাণ করতে চাই— মানুষের জন্য মানুষ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।”

কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এসে এই কার্যক্রম শেষ হয়। আয়োজকদের পরিকল্পনা আরও কয়েকটি এই কার্যক্রম চলমান থাকবে।

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের উদ্যোগে কৃষি বীজ বিতরণ

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের উদ্যোগে কৃষি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার:

গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর বাজারে কৃষি বীজ বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।

গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ ছিদ্দিকুর রহমান ও উপজেলা যুগ্ম সদস্য সচিব প্রবাসী মোঃ আবুল কালাম আজাদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুবঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি এম এইচ তামজিদ, গণঅধিকার পরিষদ মুন্সিরহাট ইউনিয়ন আহ্বায়ক মোঃ কবির খাঁন, শুভপুর ইউনিয়ন আহ্বায়ক মো: রেজাউল করিম রিপন ও সদস্য সচিব হারুন উর রশিদ মজুমদার প্রমূখ।

বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ জানান, গণতান্ত্রিক, দূর্নীতিমূক্ত, বৈষম্যহীণ, কল্যাণমূখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়নে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করে যাচ্ছে তারা। উপস্থিত নেতৃবৃন্দ আরও জানান, এই কর্মসূচী পর্যায়ক্রমে চৌদ্দগ্রাম উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়ন হবে ।

বসুন্ধরা গ্ৰুপের সহায়তায়

বসুন্ধরা গ্ৰুপের সহায়তায় বাঞ্ছারামপুরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

বসুন্ধরা গ্ৰুপের সহায়তায় বাঞ্ছারামপুরে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

ডেস্ক রিপোর্ট:

সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্ৰুপের সহযোগিতায় কোরআন শরীফ বিতরণ করা হয়।

বসুন্ধরা গ্ৰুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্ৰুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্ৰুপের প্রেস এন্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: চাঁন মিয়া সরকার, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাঞ্ছারামপুর সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ আউয়াল, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মোঃ মামুন, মোঃ শাহজাহান, মোঃ বাছির প্রমুখ।

সভাপতি ময়নাল হোসেন চৌধুরী বলেন, আজকে তোমরা ছাত্র-ছাত্রী, আগামী দিনের ভবিষ্যত। তোমরা লেখা-পড়া করে ভালো মানুষ হবা এই প্রত্যাশা সবার। লেখা-পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা লাভ করতে হবে। তাহলে তুমি হবা একটা আদর্শ মানুষ। বসুন্ধরা গ্ৰুপ ছাত্র-ছাত্রীদের জন্য প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপন, শিক্ষা উপকরণ, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান, বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে টিফিনের ব্যবস্থাসহ সকল কার্যক্রম ব্যবস্থা পরিচালনা করে থাকে। যাতে জাতি হয় শতভাগ শিক্ষিত। শুধু তাই নয় স্বাস্থ্য সেবা, অসহায় ও হতদরিদ্র লোকদের মাঝে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ, বন্যা, খড়া, মাহামারিসহ সকল ক্ষেত্রে বসুন্ধরা জনগণের দ্বারপ্রান্তে চলে যায় আর্থিক সহযোগিতা করার জন্য। তোমরা আজকে যে উপহারটি পেয়েছো তা পাঠ করলেও লাভ এবং তা অনুসারে জীবন পরিচালনা করলে জীবন হবে স্বার্থক।

মোহাম্মদ আবু তৈয়ব বলেন, তোমরা আজকে বসুন্ধরা গ্ৰুপ কর্তৃক যে উপহারটুকু পেয়েছো তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার। লেখা-পড়ার পাশাপাশি যদি এই কোরআন শরীফটি পাঠ করো তাহলে লেখা-পড়ার সাথে তোমাদের জীবনেও অনেক রহমত এবং বরকত হবে। সামনে রমজান মাস আসতেছে। ১টি করে কোরআন খতম দেওয়ার চেষ্টা করবে। তোমাদের বাবা-মা, আত্মীয় স্বজন ও বসুন্ধরার সকলের জন্য দো’আ করবা।

বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিক হাসান বলে, ভালো হয়েছে একটি কোরআন শরীফ পেয়েছি। বাংলা সহ বুঝে বুঝে পড়তে পারবো। আল্লাহর কাছে কোরআন শরীফ পাঠ করে বসুন্ধরা কোম্পানি এবং মালিকদের জন্য দো’আ করবো। বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির দ্বিতীয় স্থান অধিকারকারী মেধাবী ছাত্রী নুসরাত জাহান দিবা বলে, আমার অনেক আনন্দ লাগছে। অতীতে অনকে পুরষ্কার পেয়েছি। এতো আনন্দ লাগে নি। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ট উপহার। যারা দিয়েছে তাদের সবার জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মন প্রান দিয়ে দো’আ করবো। বাঞ্ছারামপুর সরকারি এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রথম স্থান অধিকারকারী মেধাবী ছাত্র মোঃ তাহীন সরকার বলে, আমার কাছে কোরআন শরীফটি পেয়ে অনেক আনন্দ লাগতেছে। এতদিন না বুঝে পড়তাম। বাংলা অর্থসহ আছে বলে এখন সূরা এবং আয়াতের অর্থ বুঝতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা গ্ৰুপকে ।

আলোচনা শেষে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সর্বমোট ৫হাজার ৩শত ২০টি কোরআন শরীফ বিতরণ করা হয়। এই বিতরণের অন্তর্ভূক্ত ছাত্র-ছাত্রীরা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেনিতে পড়ুয়া ছাত্র-ছাত্রী। পাশাপাশি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষনের জন্য ৫টি করে কোরআন শরীফ দেওয়া হয়। এদের মধ্যে ছিলো ২৫টি উচ্চ বিদ্যালয়, ১১টি মাদ্রাসা ও ১টি স্কুল ও কলেজ।

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা (চার্টার নং-৩৬৮৩), জোহরা মতিন ফাউন্ডেশন ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর প্রেসিডেন্ট, বিশিষ্ট নারী নেত্রী আফরোজা কবির।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো: এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর ফার্স্ট প্রেসিডেন্ট আতিকা খাতুন, এডিটর এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিকারুন্নেছা হোসেন, ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর চার্টার মেম্বার আদিনা রহমান, অফিস করেসপন্ডেন্ট পাপড়ী রহমান, সদস্য তাসনিম ফেরদৌস, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক ও নকুল চন্দ্র সাহা, সাংবাদিক মো: আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আবুল বাশার রানা, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, শিদলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়জিদ হোসেন রানা ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক মোঃ মির হোসেন, শিদলাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান, সদস্য সচিব হৃদয় হাসান, ও ছাত্রদল নেতা নাসির আহমেদ অনিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আব্দুল্লাহ আর রিয়াদ তার বক্তব্যে উল্লেখ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ও জনতার দ্বারে দ্বারে সর্বাগ্রে পৌছাবে। ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে সৃষ্ট এ নতুন বাংলাদেশে ছাত্রদল আরও বেশি সামাজিক ও মনাবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ছাত্র ও জনতার মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে অগ্রনী ভূমিকা অব্যাহত রাখবে।”

লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে

“লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে ” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

“লিগ্যাল একশন বাংলাদেশের উদ্যোগে ” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার:

বন্যা দুর্গত কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গ্রামের কৃষকদের মাঝে রেইন সিড ও কাজী সিড এর সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “লিগ্যাল একশন বাংলাদেশ” এর সৌজন্যে প্রায় ১ হাজার কৃষক পরিবারের মাঝে বিভিন্ন রকম সবজি বীজ বিতরণ করা হয়।

বুড়িচং থানার বুড়িচং সদর, ষোলনল , বাকশিমুল, রাজাপুর ও জগতপুর ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া সদর, মালাপাড়া, চান্দলা, সাহেবাবাদ ইউনিয়নের কৃষকদের মাঝে এই সবজি বীজ বিতরণ করা হয়। বন্যা পরবর্তী খাদ্য সংকট নিরসনে কৃষি নির্ভর এই এলাকাতে সাময়িক খাদ্য যোগানে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে প্রতিটি পরিবারের মাঝে লাল শাক, পালং শাক, বরবটি, লাউ ও মিষ্টি কুমড়া বীজ দেয়া হয়।

লিগ্যাল একশন বাংলাদেশ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি কৃষিবিদ ড. হাসান সিদ্দিক ডালিমের সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

এই সময় তিনি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন ও ভবিষ্যতে যেকোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া সংগঠনের সেক্রেটারি জহিরুল কাইয়ুম, সিনিয়র সদস্য এম এ কাইয়ুম , প্রফেসর আতিক , সাংবাদিক রেজাউল করিম দুলাল, সদস্য কাজী সাইফুল, রাজীব,মাসুম, মশিউর ,আবু মুছা জীবনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও নগদ টাকা বিতরণ

মনোহরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর টিন ও নগদ টাকা বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জে বন্যার্তদের পূনর্বাসনের লক্ষ্যে ৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মৈশাতুয়া, খিলা, বাইশগাঁও লক্ষণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবু সাদমান সৈকত জানান, বন্যায় যাদের ঘর ভেঙ্গে গেছে উপজেলার এমন ৭টি পরিবারের প্রত্যেককে ৪ বান ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে দেয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে এ উপহার সহায়তা পৌঁছে দেয়া হয়।

ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, ক্যাপ্টেন আবু সাদমান সৈকতসহ অন্যান্য সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।

বুড়িচংয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে

বুড়িচংয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী

বুড়িচংয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এসব বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষকের মাঝে বি আর ২২ ও কাটারিভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয়। একজনকে ৩০ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার মতো ধানের চারা বিতরণ করা হয়। এছাড়া তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে ইছাপুর ও বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা এলাকায় খুঁজে খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।