Tag Archives: আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে একজন নিহত, আটক ৪

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সাহেদ আলী প্রথমে কোনাউর গ্রামের একটি বাড়িতে চুরি করেন। এরপর তিনি একই গ্রামের মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বাড়িতে সিঁধ কেটে ঢোকার চেষ্টা চালান। ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত সাহেদ আলী দীর্ঘদিন ধরে তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌদ্দগ্রামে মদের কারখানার মাটির নিচ থেকে ৯ ড্রাম মদ উদ্ধার, আটক ৪

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে মদ তৈরির একটি কারখানা গুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এসময় মাটির নিচ থেকে পাঁচ ড্রাম মদসহ নয় ড্রাম মদ উদ্ধার করেছে এবং মদ তৈরির সাথে জড়িত ও সেবনকারীসহ চার জনকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, উপজেলার জোড়কানন এলাকার মৃত হরিচরন রবিদাসের ছেলে দিলীপ রবিদাস, পূর্ব জোরকানন এলাকার মৃত রকি দাসের ছেলে সুমন রবিদাস, রামরায় এলাকার শাহিন মিয়ার ছেলে ফখরুল ইসলাম এবং নাটাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে রোকন মিয়া।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টিতে সেনাবাহিনীর নেতৃত্বে, চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, গত ২২শে মার্চ চৌদ্দগ্রাম বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা সময় আমরা জানতে পারে এখানে তৈরি হয় এবং মদ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়া হয়। ঈদকে সামনে রেখে তারা মদের উৎপাদন এবং সাপ্লাই আরো বাড়িয়ে দেয়।

রবিবার রাতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন বোরহানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম চৌদ্দগ্রাম বাজারের মুচি পট্টির মদ তৈরির কারখানায় অভিযান চালায়। এই অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ, সাংবাদিক এবং সচেতন জনগণের পজেটিভ ভূমিকা ছিল।

নবীনগরে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত, আটক ৪

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭ নভেম্বর পালন করতে গিয়ে বৃহস্পতিবার সকালে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সেক্রেটারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ নভেম্বর পালন উপলক্ষে সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল থেকে পদত্যাগ করা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী ও পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রুবেলের নেতৃত্বে স্থানীয় সমবায় মার্কেটে থাকা দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সকাল ১০টায় একটি আলোচনা সভার আয়োজন করে। একই সময়ে একই স্থানে উপজেলা বিএনপির উদ্যোগেও আরেকটি আলোচনা সভার আয়োজন করা হয়। কিন্তু সভার প্রাক্কালে দু’গ্রুপে প্রচন্ড সংঘর্ষ বাঁধায় শেষ পর্যন্ত দুটি সভাই পন্ড হয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুসহ পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ এ ঘটনায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন ও জুনাইদকে আটক করেছে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের কুমিল্লাকে বলেন, সংঘর্ষের ঘটনায় এই ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

কুমিল্লায় পিস্তল, পাইপগান, গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ ৪ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ। গতকাল রোববার রাত ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- বুড়িচং উপজেলার আকাবপুর এলাকার মৃত আ: মান্নানের পুত্র মাসুম আলম (২৬), রাজশাহী জেলার গোদাগাড়া উপজেলার মাধরপুর গ্রামের মফিজুল আলমের পুত্র মো: সোহাগ (২৫), বুড়িচং উপজেলার আকাবপুর (মৌলভী বাড়ীর) আবুল বাসারের পুত্র মো: কাশেম (২৩) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বমর্তল গ্রামের লুৎফর রহমানের পুত্র মো: ফিরোজ (২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় পুলিশ পিস্তল, গুলি, পাইগান, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই মোহাম্মদ শাহিন কাদির, এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রোববার রাত পৌনে ৩টার সময় বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মাসুম আলমের বসত ঘরে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, ১টি দেশীয় তৈরী পাইপগান, ৩০টি কার্তুজ, ৫টি রামদা, ৫টি লম্বা ছুরি, ১৬ টি দা, ১টি স্টীলের চাইনিজ কুড়াল, ১০টি স্টীলের পাইপ, কালো কসটেপ দ্বারা মোড়ানো, ১৭টি হকিস্টিক, কিছু পাউডার, কিছু পাথরের টুকরা, ১টি প¬াস্টিকের বোতলে লাল রংয়ের কিছু তরল পদার্থ উদ্ধার করে এ সময় মাসুম আলম, সোহাগ, মোঃ কাশেম, ফিরোজসহ ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে এসআই মোহাম্মদ শাহিন কাদির জানান- উল্লেখিত সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হই। আটককৃত মোঃ কাশেম এর বিরুদ্ধে চান্দিনা থানার মামলা নং-১১/২৭৯, তারিখ- ০৮ অক্টে, ২০১৬, ধারা- ১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গ্রেফতারকৃত মাসুম এর বিরুদ্ধে বুড়িচং থানার মামলা নং-৪৯, তারিখ- ২৯ মে ২০১২, রাজশাহী বাঘা থানার মামলা নং-৩, তারিখ- ০৬ এপ্রিল ২০১০ পেনাল কোড বিচারাধীন আছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান- ময়নামতি এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকান্ডের এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

বরুড়ায় এমপির গাড়ি ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের, আটক ৪

 

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা-৮, বরুড়া আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলনের ব্যবহৃত গাড়িটিতে শনিবার বিকেলে ঝলম বাজারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে। এসময় সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন গাড়ির ভিতরে থাকলেও অক্ষত ছিলেন।

এ ঘটনার পর নুরুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান, সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থিত যুবলীগ নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে আমার গাড়ি ভাংচুর করে। চিতড্ডা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪ কোটি টাকা ব্যায়ে একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্বোধনের জন্য যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আমার আমলের উন্নয়ন দেখে তাদের গাত্রগাহ। এখন তারা আমার মিটিংয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। রাত ৭টায় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ ভাংচুরের ঘটনায় বরুড়া থানায় দুইটি মামলা দায়ের করা হয়। একটি মামলায় জাপা নেতা ইব্রাহিম বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপর একটি মামলায় থানা পুলিশের এ.এস.আই রবিউল অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। রাতেই পুলিশ ঝলম এলাকার ভংগুয়া গ্রামের সুমন (৩৫) ও জামাল মোল্লা (৪৫), মাঈনুল (৩৫), ওয়াসিকে (৩০) গ্রেফতার করে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, উক্ত ঘটনার সাথে আমার দলের কোন নেতাকর্মী জড়িত নয়। শুনেছি জনতার রোষানলে পড়ে এ ঘটনা ঘটেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক এলাকায় গিয়েছি। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।