All posts by jitu

চৌদ্দগ্রামে ইটভাটায় নারী শ্রমিকের আত্মহত্যার অভিযোগ, এক শ্রমিক আটক

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় মোসা: পলি আক্তার (১৮) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছে।

সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধিন বেলী ইসলামপুর গ্রামের ইটভাটা শ্রমিক মো: মফিজ আলীর মেয়ে।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকার একতা ইটভাটায়। নিহত পলি পরিবারের সাথে ইটভাটায় কাজ করতো এবং ভাটার শ্রমিক কলোনীতে বসবাস করতো বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন। থানা সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বুধবার দুপুরে একতা ইটভাটায় শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। ঝগড়ার একপর্যায়ে ইটভাটা শ্রমিক গোলাপ মিয়া প্রতিপক্ষের নারী শ্রমিক পলি আক্তারকে কিল-ঘুসি মারে, চুলের মুঠি ধরে টান দেয় এবং তার ডান হাতের আঙ্গুলে কামড় দেয়। এ সময় সে পলিকে অকথ্য ভাষায় গালমন্ড করে। এরপর সেখানকার শ্রমিক সর্দার (মাঝি) সহ অন্যান্য শ্রমিকদের সহযোগিতায় উভয় পক্ষের চলমান ঝগড়া-বিবাদ মীমাংশা হয় এবং পুনরায় তারা কাজও করে। কিন্তু, পুরুষ শ্রমিক কর্তৃক মার খাওয়া ও সকলের সামনে গালমন্দের বিষয়টি মানতে পারেননি পলি আক্তার। পরে অপমান সহ্য করতে না পেরে কাজ শেষে সন্ধ্যা অনুমান সাতটায় ভুক্তভোগি ওই নারী শ্রমিক তার পরিবারের অগোচরে ইটভাটার একটি পরিত্যাক্ত সেমি-পাকা টিনের ঘরের দরজা বন্ধ করে বুতুরের সাথে ওড়না বেঁধে সে ওড়নায় গলা পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় অভিযুক্ত গোলাম মিয়া (৪৪) এর নামে থানায় আত্মহত্যার প্ররোচণা মামলা দায়ের করেন নিহতের পিতা মফিজ আলী। পরে পুলিশ গোলাপ মিয়াকে আটক করে। সে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বেলী ইসলামপুর গ্রামের মৌউজ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বুধবার সন্ধ্যায় এক ইটভাটার নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ভাটার এক শ্রমিকের বিরুদ্ধে থানায় আত্মহত্যার প্ররোচণায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত ওই শ্রমিককে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।’

গাজায় ইসরায়েলি হামলায় ১৫ হাজারের বেশি শিশু নিহত

ডেস্ক রিপোর্ট:

গাজায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। এখন পর্যন্ত সেখানে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে ১৫ হাজারের বেশিই শিশু। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। তারপর থেকে প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত সেখানে ৩৫ হাজার ২৩৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ১৪১ জন।

গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই চলছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো রকেট এবং উন্নত বিস্ফোরক ডিভাইস দিয়ে অতর্কিত আক্রমণ চালাচ্ছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে খাদ্য এবং পানির সংকট তীব্র হয়ে উঠেছে। এছাড়া সেখানে পর্যাপ্ত স্যানিটেশনের অভাবও দেখা দিয়েছে।

এদিকে যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনির্দিষ্ট পরিকল্পনাকে চ্যালেঞ্জ করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফলে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মধ্যে যে বড় ধরনের ফাটল ধরেছে তা আর গোপন রাখা গেল না।

মিশর ও ইসরায়েলের মধ্যেও উত্তেজনা ক্রমাগত বাড়তে শুরু করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামলার কারণে কায়রো তেল আবিবের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনার বিষয়ে ভাবছে।

কুমিল্লায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনার পর বিক্ষুদ্ধ স্কুলের শিক্ষার্থীরা মহানগর প্রভাতী ট্রেন আটকে রেললাইন অবরোধ করে রাখে। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মহানগর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রসুলপুর মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম আক্তার সদরের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সে সদরের রসুলপুর পূর্ব পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা ।

স্থানীয় সূত্র জানান, মীম স্কুলে যাওয়ার সময় রসুলপুর মাজার গেট দিয়ে রেললাইন পারাপার হওয়ার সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করছিল । ওই শিক্ষার্থী ওই সময় চট্টলা এক্সপ্রেস ট্রেণে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর স্কুল শিক্ষার্থীরা রসুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত স্কুল শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

২১ হাজার ৬৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট:

হজ ফ্লাইট শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

বৃহস্পতিবার হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার পর্যন্ত সর্বমোট ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৩১৬ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫৩টি।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৯টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

অন্যদিকে এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৪১ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৪৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর সময় ৭ মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে ১১ মে করা হয়। সেই সময়ের মধ্যেও সব হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়। এখনো ভিসা কার্যক্রম চলছে।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৮৫ জনসহ মোট ৮৫ হাজার ২৪৭ জন হজ করতে যাবেন।

হাতে চোট নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট:

প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)।

প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই উদ্দেশেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত! একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার।

এত বড় একটি উৎসবের আগে হাতে কীভাবে ব্যাথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্ন তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’

আরেকজনের মন্তব্য, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বরিয়া। কান উৎসবে তাকে দেখার জন্য আর তর সইছে না। অনেক ভালোবাসি’। অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘দেখুন এই ভাঙা হাতেও কীভাবে মেয়েকে আগলে রাখছেন। ওয়াও!’

২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন নায়িকা। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।

একাদশ ভর্তির নীতিমালা প্রকাশ, চলবে তিন ধাপে

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অনলাইনে আবেদনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৫ মে) রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়। এতে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

ভর্তির যোগ্যতা

২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বিবেচিত হবে।

বিভাগ নির্বাচন

বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির সুযোগ পাবেন। একইভাবে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা শুধু ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবে।

কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা বোর্ডের যেকোনে গ্রুপে ভর্তির আবেদন করতে পারবে।

ভর্তি ফি ও সেশন চার্জ

নীতিমালা অনুযায়ী—এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা।

নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার টাকা, ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৩৫ টাকা নিতে পারবে।

শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি

ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা নূন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে। অন্যদিকে মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সংরক্ষিত থাকবে।

অনলাইনে আবেদন ও ভর্তি

শিক্ষা বোর্ডের অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.xiclassadmission.gov.bd-এ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তির আবেদন করা হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

আবেদন শুরু ও ভর্তির তারিখ

প্রতি বছর ভর্তির আবেদন শুরু, শেষ, ভর্তির সময়সীমা এবং ক্লাস শুরুর তারিখ নীতিমালার সঙ্গে প্রকাশ করা হয়। এবার তা করা হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, আগামী ২৬ মে থেকে ভর্তির আবেদন শুরু হতে পারে। এ প্রক্রিয়া চলবে ১১ জুন পর্যন্ত।

আবেদন ও নিশ্চায়ন প্রক্রিয়া শেষে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এরপর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। জরিমানা করা ইটভাটা দুটি হলো আয়েশা ব্রিক ফিল্ড ও মহসিন-ইমাম ব্রিক ফিল্ড। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ লঙ্ঘনের অপরাধে উভয় মালিককে দুই লাখ টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান।

আদালত সূত্র জানা যায়, উপজেলার গল্লাক বাজার এলাকার আয়েশা ব্রিক ফিল্ডকে দুই লাখ ও গল্লাক বাজার এলাকার মহসিন-ইমাম ব্রিক ফিল্ডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিক দমকল বাহিনীর সদস্যরা পানি মেরে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হান্নানসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হতে হবে : চাঁদপুর সদর ইউএনও

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের জীবনমূখী শিক্ষা অর্জন করতে হবে। পড়ালেখার পাশাপাশি আদর্শ নাকগরিক হতে হবে। গুনীদের সম্মান করতে হবে। তোমাদের মাঝে দেশপ্রেম থাকতে হবে। নৈতিকতা শিক্ষা, সু-শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, আপনাদের মাঝে থাকতে হবে লক্ষ অর্জনের কৌশল, ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানো। আপনারা সবাই কোন না কোন দিক থেকে মেধাবী। শুধু পড়ালেখা করলেই হবে না, পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতিতেও মেধা অর্জন করতে হবে। আপনারা আলোকিত মানুষ হবেন, সমাজকে আলোকিত করবেন। ভালো মানুষ হবেন, যাতে মৃত্যুর পরও মানুষ আপনাদের স্মরণ করে।

উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় তিনি বলেন, ১৯৪৮সালে আমার দাদা নারী শিক্ষার প্রসারের লক্ষে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। নারী শিক্ষায় এ অঞ্চলে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, বিনোদন প্রয়োজন, তাই আজকের এ আয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুবই আন্তরিত মানুষ ও ইনোগেটিভ অফিসার। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন। তিনি আরো বলেন, তোমরা শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তোমাদের নিজেকে সেইভাবে গড়ে তুলেতে হবে। এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো, তার ধারাবহিকতা তোমাদের ধরে রাখতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফিরোজা বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, ধর্ম বিষয়ক সম্পাদক ও অভিভাবক মো: আবুল কাসেম কারী, সদস্য মো: মোস্তফা (ভান্ডারী) মিজি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, মেহেরুন নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, আব্দুল মান্নান, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়েশা আক্তার, মোঃ নজরুল ইসলাম মিজি, রুকাইয়া খাতুন, মোঃ ইয়াছিন খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিকি বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ হযরত আলী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে যেমন খুশি তেমন সাজো পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াক জামিল সৈকত, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ।

ইনফিনিক্স নোট ৪০ প্রো: ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তির টেকসই ফোন

 

ডেস্ক রিপোর্ট:

মাঝারি বাজেটের ফোনের বাজারে নজর কেড়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো। প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে ফোনটিতে আরও আছে উদ্ভাবনী ফিচার ও সুপার-ফাস্ট চার্জিং।

কিন্তু মাঝারি বাজেটের স্মার্টফোনের বাজারে ফোনটিকে তুমুল প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। চলুন দেখে নেওয়া যাক, দাম বিবেচনায় ইনফিনিক্স নোট ৪০ প্রো তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কতটা এগিয়ে আছে।

উদ্ভাবনী চার্জিং প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবারের মতো ম্যাগচার্জ প্রযুক্তি নিয়ে এসেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো। এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, দ্রুতগতির ৭০ ওয়াটের ওয়্যারড চার্জিং এবং সুবিধাজনক ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ফোনটির সঙ্গে দেয়া হয় ইনফিনিক্স ম্যাগকিট। যাতে রয়েছে ম্যাগকেস ও ম্যাগপাওয়ার, ফলে যেকোনো সময়, যেকোনো জায়গায় ডিভাইসটি চার্জ দেওয়া যায়। ম্যাগকিটের সাহায্যে ব্যবহারকারীরা কোনো বাড়তি অ্যাক্সেসরিজ বা ক্যাবল ছাড়াই ফোনটি চার্জ দিতে পারবেন। এতে চার্জিং আরও সহজ ও দ্রুততার সঙ্গে হয় বলে সময় বাঁচে।

ইনফিনিক্সের চিতা এক্সওয়ান চিপসেটে চালিত অল-রাউন্ড ফাস্ট চার্জ ২.০ প্রযুক্তি। এর মাধ্যমে শক্তির সমবণ্টনের মাধ্যমে ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করা হয়েছে। এর হাইপার চার্জিং মোডে মাত্র ১৬ মিনিটে ডিভাইসটি ৫০% চার্জ হয়।