All posts by jitu

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের বাকি আর মাত্র ১৬ দিন। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রায় সবকিছুই যেন চূড়ান্ত। এমন সময়েই ‘বিনা মেঘে বজ্রপাত’ হয়ে এলো তাসকিন আহমেদের ইনজুরি। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা যিনি, তিনিই পড়েছেন ইনজুরিতে।

চোটে পড়া তাসকিনকে সহঅধিনায়ক বানিয়ে একটু হলেও চমকে দিয়েছেন নির্বাচকেরা। জিম্বাবুয়ে সিরিজে ডাক খেয়েওও খেলতে পারেননি আফিফ। তাঁর সঙ্গে হাসান মাহমুদকে বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে জিম্বাবুয়ে সিরিজে ৮ উইকেট পেলেও খরুচে বল করা সাইফউদ্দিন এবারও বিশ্বকাপ দলে ডাক পাননি।

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, শেখ মেহেদী, রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

রিজার্ভ
আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এর পর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।

স্যাংশন-ভিসানীতি কেয়ার করি না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

সরকার কোনো রকম স্যাংশন বা ভিসানীতির কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে, যাবে।

‘তারা কি করছে না করছে জানি না। তারা উপরে-উপরে পাত্তা দেয় না, তলে-তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল।’

ওবায়দুল কাদের বলেন, ‘একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি কেন? তার প্রয়োজনে সে এসেছে। তাদের অ্যাজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি এগুলোর কেয়ার করি না।’

ঢাকায় ডোনাল্ড লু

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু। যদিও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গত বছরের জুলাইয়ে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকা সফরের সময় তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু তিন দেশ সফরের শেষদিকে বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশে তিনি সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের নেতা এবং অন্যান্য বাংলাদেশির সঙ্গে জলবায়ু সংকট এবং অর্থনৈতিক সহযোগিতা গভীর করাসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি দিয়ে এ সম্পর্ককে যে নতুন উচ্চতায় নেওয়ার কথা বলেছেন, মার্কিন প্রশাসনের যেই আসুন, সেই ধারাবাহিকতায়ই আলোচনা হবে। এ সময় যুক্তরাষ্ট্রের ভিসানীতি সহজীকরণ এবাং র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব নিয়েও আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের দপ্তর থেকে ৯ মে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১০ থেকে ১৫ মে পর্যন্ত ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ সফর করবেন। তার সফরের মাধ্যমে প্রতিটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হবে এবং অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি প্রদর্শিত হবে।’

কুবি উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে দায়িত্ব পালন না করে সম্মানী নেওয়ার অভিযোগ

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৪ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রে না এসে সম্মানী নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে। শিক্ষকদের অভিযোগ তারা ক্ষমতা অপব্যবহার করে এই সম্মানী গ্রহণ করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা জানান, গত ১০ মে ভর্তি পরীক্ষার অংশ হিসেবে উপাচার্য ১৫ হাজার টাকা ও কোষাধ্যক্ষ ১২ হাজার টাকা নিয়েছেন। তবে তাদের কেউই পরীক্ষা কেন্দ্রে আসেননি। এদিকে উপাচার্য ও কোষাধ্যক্ষ ভর্তি পরীক্ষার দিন বাংলোতে ছিলেন বলে জানিয়েছেন উপাচার্যপন্থি শিক্ষকরা৷

এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের অর্থ কমিটির সদস্য সচিব শুভ্র ব্রত সাহা বলেন, সদস্য সচিব হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। এ বিষয়ে আহবায়ক ভালো বলতে পারবে।

ভিসি আর ট্রেজারার বিশ্ববিদ্যালয়ে উপস্থিত না হয়ে টাকা নিতে পারে কিনা জানতে চাইলে অর্থ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আমি যতটুকু জানি ভিসি বাংলো ক্যাম্পাসের অন্তর্ভুক্ত। তবে আমি অর্থ কমিটির দায়িত্বে ছিলাম। কিন্তু অর্থ বণ্টন করে অর্থ দপ্তর। এতগুলো মানুষের টাকা এক ঘণ্টার মধ্যে বণ্টন করা সম্ভব না বিধায় পরীক্ষা শুরুর আগে থেকে বণ্টন করা হয়।

অর্থ দপ্তরের ডেপুটি ডিরেক্টর নাসির উদ্দিন বলেন, স্যার বাংলোতে ছিল। কিন্তু এটাও ক্যাম্পাস। আমি আমার দায়িত্ব পালন করেছি।

সি ইউনিটের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্ল্যাহ বলেন, ভিসি আর ট্রেজারার বাংলোতে ছিল। তবে উপ-উপাচার্য আমার সাথে সার্বক্ষণিক ছিল। তিনি আমার সাথে বিভিন্ন দপ্তরে গিয়েছিল। তারা ক্যাম্পাসে কেন আসেননি সেটা আমি জানি না। এখন মনে করেন ওনারা টপ লেভেলের। আমি তো আর বলতে পারবো না ওনাদের সাথে কথা বলেন। আমাদের তারা নির্দেশ দেয় সেই অনুযায়ী আমরা কাজ করি। এখন তারা ক্যাম্পাসে আসছে কিনা সেটা তারা ভালো বলতে পারবে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, যে লোকটা সেলারি শিট চুরি করতে পারে, (কর করাপশন ইনভলব) আসলে সে লোকটা নিয়ে কমেন্ট করতে আমার রুচিতে বাধে। সে সারাদেশের গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে আছে যতদূর জানি। তবে সে জায়গা থেকে ন্যূনতম দায়িত্ববোধ মনে না করে অর্থনৈতিক সুবিধা নিবেন অনিয়মের মাধ্যমে। তবে ভিসি এবং কোষাধ্যক্ষ দুইজনই সংঘবদ্ধ, দুইজনেই যেমন সন্ত্রাসী তেমন দুর্নীতিতেও। তিনি যে বলছেন ‘দুর্নীতি-উন্নতি’ সে এটাতেই বিশ্বাসী।

সম্মানী গ্রহণের বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, তোমার কাছে ভুল তথ্য আছে। আমি অফিস করেছি, স্বাক্ষরও করেছি।

তবে কোষাধ্যক্ষ অফিসের সেকশন অফিসার নমিতা পাল বলেন, আমি যতখন ছিলাম স্যারকে দেখি নাই। এরপর আমি পরীক্ষার ডিউটিতে চলে যায়। পরীক্ষা শেষ বাংলোতে গেলেও স্যারকে পাওয়া যায়নি।

উপাচার্যের পিএস টু ভিসি হোসাইন মোরশেদ ফরহাদ বলেন, স্যার ক্যাম্পাসে আসেন নাই। তবে বাংলোতে ছিলেন। কেন আসে নাই জানতে চাইলে তিনি বলেন, হয়ত মনমানসিকতা ভালো নাই, এই ধরনের কাজকর্ম চললে সবার তো মনমানসিকতা খারাপ থাকতে পারে।

পরীক্ষার দায়িত্ব পালন না করে সম্মানী গ্রহণ করতে পারে কি না জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। পরে বাংলোতে গিয়েও পাওয়া যায়নি।

ঘনিষ্ঠ অবস্থায় সাইফ-কারিনা দম্পতির ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কারিনা কাপুর-সাইফ আলি খান। এই জুটির রোম্যান্স দেখে আলোচনা সমালোচনার মাঝেও ভক্তরা তাদের ভীষণভাবে পছন্দ করেন। এবার এ দম্পতির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে তাদেরকে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। ডেনিমের সঙ্গে সাদা কুর্তা পরেছিলেন কারিনা। অন্যদিকে, কুর্তার সঙ্গে পায়জামা পরেছেন সাইফ আলি। দু’জনেই বাড়ি থেকে বের হয়ে একে অন্যকে আলিঙ্গন করার পর চুম্বনরত অবস্থায় দেখা যায়।সসেই এ মুহূর্ত ক্যামেরায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে কারিনা প্রথমে সাইফকে তার গাড়িতে উঠিয়ে দেন এবং তিনি গাড়িতে চেপে বেরিয়ে যান।

এই সমস্ত ঘটনা ঘটেছিল পাপারাৎজিদের সামনে। যারা মুহূর্তে ক্যামেরাবন্দি করেছিলেন। এই ভিডিওটি দেখার পর ভক্তরাও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে।

একজন লিখেছেন, ‘আপনার সম্পর্ককে এমনভাবেই বাঁচিয়ে রাখুন সারাজীবন। আজও আপনাদের দেখে মনে হয় প্রথমবার দেখছি।’ একেবারে পারফেক্ট কাপল।’

কারও মতে, ‘বাড়িতে চুমু খাওয়ার সময় নেই, এভাবে রাস্তায় খেতে হচ্ছে।অন্য তৈমুরের জন্য প্রস্তুতি চলছে। তবে আপনারা কি একসঙ্গে একই বাড়িতে থাকেন না?’

কারিনা কাপুর এবং সাইফ আলি খান ২০১২ সালে কোর্ট ম্যারেজ করেন। কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ক্রু’ ছবিতে। অন্যদিকে, সইফ আলী খানকে তেলুগু ছবি দেবরা-তে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেখা যাবে।

ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল হিজবুল্লাহ

ডেস্ক রিপোর্ট:

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা সমাবেশে কয়েকটি ‘জিহাদ মুগনিয়া’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা যিনি ২০১৫ সালে ইসরাইলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া, ইসরাইলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরাইল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে তারা ঘোষণা করেছে।

সূত্র: নিউআরাব

আইপিএল ছেড়ে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপের জন্য আইপিএল ছেড়ে যাচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা। লিয়াম লিভিংস্টোনের পর দেশে ফিরছেন অধিনায়ক জস বাটলার।

বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে আইপিএলের বাকি অংশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিয়াম লিভিংস্টোন। হাঁটুর ইনজুরিতে মিস করেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে প্রথম দুই ম্যাচ। পরবর্তীতে একাদশ থেকেও জায়গা হারিয়েছেন।

হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠা আর বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করবেন এ অলরাউন্ডার। দেশের কথা চিন্তা করে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান ব্যাটার জস বাটলারও। প্লে অফের লড়াইয়ে থাকা ফ্র্যাঞ্চাইজিটি আর পাচ্ছে না ইংলিশ অধিনায়ককে।

এদিকে জমে উঠেছে আইপিএল প্লে-অফের লড়াই। কলকাতা ছাড়া কারো নিশ্চিত নয় সেরা চার। কাগজে কলমে টিকে আছে ৭ দলের সম্ভাবনা; এ তালিকায় আছে বিরাট কোহলির বেঙ্গালুরুও।

এবারের রান বন্যার আইপিএলের শিরোপা রেসে সবার আগে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। একমাত্র দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। বাকি তিন স্পটের লড়াইয়ে টিকে আছে সাত দল।

দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। পাঞ্জাব ও কলকাতার সাথে এক ম্যাচ জিতলে নাম লিখবে প্রথম কোয়ালিফায়ারে। আবার দুই ম্যাচ হারলেও সুযোগ থাকবে। রানরেটে বেশ এগিয়ে সাঞ্জু স্যামসনের দল।

শেষ চারের দৌড়ে আছে চেন্নাই সুপার কিংসও। বেঙ্গালুরুকে হারালেই চলবে। তখন দুইয়ে থাকা রাজস্থান আর কোন ম্যাচ না জিতলে রানরেটে এগিয়ে প্রথম কোয়ালিফায়ারেও জায়গা করে নিতে পারে ধোনির দল। কিন্তু হেরে গেলে তাদের টপকে যাওয়ার সুযোগ থাকবে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ ও লক্ষ্ণৌর।

চেন্নাইয়ের সমান ১৪ পয়েন্ট হায়দরাবাদেরও। নেট রানরেট ভালো থাকায় বাকি দু ম্যাচের একটিতে জিতলেই হবে। আর দুটি জিতলে থাকবে সেরা দুইয়ে থাকার সুযোগ। তবে গুজরাট ও পাঞ্জাবের কাছে হার তাদের ঠেলে দিতে পারে শঙ্কায়। তখন সামনে আসবে রানরেট।

টানা পাঁচ ম্যাচ জিতে প্লে-অফের পথে টিকে আছে প্রথম ৬ ম্যাচ হারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ ম্যাচে শুধু জিতলেই হবেনা। দুইশোর বেশি রান করে অন্তত ১৮ রানে হারাতে হবে চেন্নাইকে। সঙ্গে চাইতে হবে হায়দরাবাদ ও লক্ষ্ণৌর পরাজয়। কাগজে কলমে টিকে আছে পরের তিন অবস্থানে থাকা দিল্লি, লক্ষ্ণৌ ও গুজরাট।

রতনপুরে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সোহেলের ব্যাপক জনসংযোগ

সালাহ উদ্দিন সোহেল:
প্রচার প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা সদর দক্ষিণ  উপজেলা নির্বাচন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর দক্ষিণ  উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মজুমদার সোহেল তার উড়োজাহাজ  প্রতিক নিয়ে সদর দক্ষিণের  রতনপুর গ্রামে ব্যাপক জনসংযোগ করেন। এ সময় ঐ প্রার্থী তার সমর্থিত  কর্মীদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচনের অংশ নেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মজুমদার সোহেল। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে  ছুটছেন গ্রাম-গ্রামান্তরে, ভোটারদের বাড়ি বাড়ি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থণা ও মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের । সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। গত ২ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবককে হত্যা

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে চুরিকাঘাতে সালেহ আহম্মেদ (৩৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় তার বাবা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কটা গ্রামে।

নিহত সালেহ আহম্মেদ ঐ গ্রামের আবুল কাশেম ও নাসিমা দম্পত্তির ছেলে। সোমবার রাত ৯ টায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের দেরকটা পূর্ব পাড়া ব্যাপারী বাড়ির আবুল কাশেমের সাথে তার ভাগিনা জামাল ও মহিন উদ্দিন এর সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে সালেহ আহম্মেদ কে প্রতিপক্ষরা চুরিকাঘাত করে এবং তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই আব্দুল মতিন কে পিটিয়ে গুরুতর আহত করে। আশংকা জনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহম্মেদ কে মৃত ঘোষনা করে।

নিহত সালেহ আহম্মেদ এর পিতা আবুল কাশেম বলেন, জামাল ও মহিন উদ্দিন সম্পর্কে আমার ভাগিনা হয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে আমার পূর্ব বিরোধ চলে আসছে। সোমবার সন্ধায় আমার প্রতিবন্ধি মেয়ে জান্নাতুল ফেরদৌস উঠান ঝাড়ু দেওয়ার সময় জামাল মহিন উদ্দিন ও মনোয়ারা বেগম আমার মেয়েকে মারধর শুরু করে। এ সময় সালেহ আহম্মেদ বাধা দিতে এলে তারা ধারালো চুরি দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। আমি এবং আমার ছোট ছেলে আব্দুুল মতিন এগিয়ে এলে তারা আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের চুরিকাঘাতে আমার ছেলে সালেহ আহম্মেদ মারা যায়।

মা নাসিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার চোখের সামনেই জামাল, মহিউদ্দিন ও মনোয়ারা আমার ছেলেকে চুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি হত্যা কারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, সালেহ আহম্মেদ এর তলপেটে এবং হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এবার চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের কথা বলা হয়েছে। আগামী ৫ জুন চতুর্থ ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম প্রধান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। গতকাল রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বাছাই চলাকালীন সিদ্ধান্ত গ্রহণের আগেই উচ্চ আদালতের আদেশ উপস্থাপন করেন তিনি। এতে বলা হয় সেলিম প্রধানের মনোনয়নপত্র গ্রহণ করার জন্য। পরে নির্বাচন কমিশনে সেটি পাঠানো হলে কমিশন নির্বাচন স্থগিত করে।

নির্বাচন–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনà