বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রতনপুরে ভাইস-চেয়ারম্যান প্রার্থী সোহেলের ব্যাপক জনসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২৪
news-image

সালাহ উদ্দিন সোহেল:
প্রচার প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা সদর দক্ষিণ  উপজেলা নির্বাচন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর দক্ষিণ  উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মজুমদার সোহেল তার উড়োজাহাজ  প্রতিক নিয়ে সদর দক্ষিণের  রতনপুর গ্রামে ব্যাপক জনসংযোগ করেন। এ সময় ঐ প্রার্থী তার সমর্থিত  কর্মীদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচনের অংশ নেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মজুমদার সোহেল। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে  ছুটছেন গ্রাম-গ্রামান্তরে, ভোটারদের বাড়ি বাড়ি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থণা ও মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের । সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। গত ২ মে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।