All posts by jitu

নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওসির প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম।

রোববার (৫ মে) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসির প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চরজব্বর থানার ওসি মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হাতিয়ার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাওসার আলম ভূঁইয়াকে চরজব্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় স্মারক মূলে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ উঠায় চরজব্বার থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

চান্দিনায় পাওনা টাকা ফেরত চাওয়ায় বাড়িতে গিয়ে মারধর, আহত ৪

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদার এবং তার পিতা-মাতা ও বোনসহ চার জনকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে। এব্যাপারে শনিবার চান্দিনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম। তবে রবিবার (৫ মে) বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সরেজমিনে প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. জাহিদুল ইসলাম এর নিকট থেকে গত ২৪ এপ্রিল তিনশত টাকা ধার নেয় একই গ্রামের শাহজালাল এর ছেলে ইউনুস। বৃহস্পতিবার (২ মে) পাওনা টাকা ফেরত চায় জাহিদ। টাকা দিতে রাজি না হওয়ায় ইউনুসের পিতা শাহজালাল কে বিষয়টি অবহিত করে পাওনাদার।

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনুস তার ভাই সিফাত ও চাচাতো ভাই শামীমসহ আরও ৩জন সহযোগীকে নিয়ে জাহিদুল এর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। এসময় বাঁধা দিলে জাহিদুল এর পিতা মোস্তফা, মাতা জাহানারা বেগম ও তার বোন জাকিয়া আক্তারকেও দেশীয় অস্ত্র, লাঠি-সোটা দিয়ে বেধরক মারধর করা হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

চান্দিনা প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীগণ।

আজ রোববার (৫ মে) সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের মতো এখানেও চান্দিনাস্থ সদর কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করেন তারা।

কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা বক্তৃতায় বলেন- সমিতিরি কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, বেতন বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, পদোন্নতি, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী চাকুরী নিয়মিত না করা সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতনীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা হচ্ছে তারা।

এছাড়া দাবি না মেনে উল্টো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ভোলা জেলা পবিসের ২ জন এজিএমকে সাময়িক বরখাস্ত, ২ জন এজিএমকে স্ট্যান্ড রিলিজ করে অন্য পিবিএসে বদলি এবং সিরাজগঞ্জ পবিস-২ এর ২ জন এজিএমকে বোর্ডে সংযুক্ত করে। এতে ৮০টি পবিসের প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী চরমভাবে ক্ষুব্ধ হয়।

এসময় বক্তৃতা করেন- মিটার রিডার কাম মেসেঞ্জার হাবিবুর রহমান, জালাল উদ্দিন খান, মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 

চান্দিনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন এর ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের নির্ব¬াচন সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. শামীম হোসেন। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময়, সভা সমাবেশ ও উঠান বৈঠক করে তাদের সমর্থন আদায় করে যাচ্ছেন হাজী মো. শামীম হোসেন।

এরই অংশ হিসেবে শনিবার (৪ মে) সন্ধ্যায় কেরনখাল ইউনিয়ন পরিষদের সামনে উঠান বৈঠক হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রোকন উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক আবদুল্লাহ্ আল মামুন, পরেশ চন্দ্র ভৌমিক মেম্বার, মাওলানা আবদুস সাত্তার, প্যানেল চেয়ারম্যান মো. সেলিম, ইউপি মেম্বার মো. শামীম হোসেন, মো. সেলিম মিয়া, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস ভৌমিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন সওদাগর মেম্বার, আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

হাজী মো. শামীম হোসেন এর সমর্থকরা জানান, তিনি সমাজ সেবা মূলক কাজেও ব্যাপক ভূমিকা রেখেছেন।

তিনি চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক এবং হারং উচ্চ বিদ্যালয় গভার্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।

 

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতার পর প্রথম সফল জরায়ু অপারেশন সম্পন্ন

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম পঞ্চাশ বছর বয়সী এক নারীর সফল জরায়ু অপারেশন সম্পন্ন করা হয়েছে। এটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে সেবার মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ও সচেতন মহল।

রোববার (০৫ মে) দুুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু এর সার্বিক তত্ত¡াবধানে, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) ডা. আবু মুহাম্মদ হাসান, গাইনি বিশেষজ্ঞ ডা. সালমা আকতার এবং ডা. নাহিদ সুলতানার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটারে ৫০ বছর বয়সী এক রোগীর জরায়ুতে টিউমার সফলভাবে অপারেশন করা হয়েছে। মেজর এ অপারেশনটিতে মেডিকেল টিমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহিদা আক্তার সহযোগিতায় ছিলেন। অপারেশন থিয়েটারে অন্যান্যের মধ্যে সহায়তা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স শিপ্রা রানী শীল, সাবিয়া সুলতানা, ওটি বয় মোহাম্মদ উল্লাহ্। জটিল এ অপারেশনের পর রোগী সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল জরায়ু টিউমার সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। কৃতিত্বপূর্ণ এ অর্জনের অংশীদার হতে পেরে হাসপাতালের প্রধান কর্মকর্তা হিসেবে গর্ববোধ করছি।

ভবিষ্যতেও স্বাস্থ্য কমপ্লেক্সে এমন জটিল অপারেশন সুবিধা গ্রহণ করতে পারবে সাধারণ রোগিরা।’ এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মামলার তথ্য গোপন করায় সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল

নোয়াখালী প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর ৩টি উপজেলার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল। অপরদিকে, তিনটি উপজেলায় ৩৭জন প্রাথীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেন ও বেগমগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী এ এস এম সেলিম। শাহাদাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

রোববার (৫ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বলেন, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য সঠিক ভাবে উল্লেখ না করে তথ্য গোপনের অভিযোগে বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী এ এস এম সেলিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেন মনোনয়নপত্র হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিলে ঘোষিত হয়। মামলার তথ্য গোপনের অভিযোগে বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মো.নুর হোসেন মাসুদ ও মো.মনির হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা আগামী ৬মে থেকে ৮মে জেলা প্রশাসক বরাবর প্রার্থীতা ফিরে পেতে আপিলের সুযোগ রয়েছে। আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নোয়াখালীর সদর উপজেলা, বেগমগঞ্জ উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাপপ্রবাহ এবারই শেষ নয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তাপপ্রবাহ এবারই শেষ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এই তাপপ্রবাহ এবারই শেষ নয়, আগামী বছরগুলোতেও এমন গরম আবার আসতে পারে। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আগামী বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।

রোববার (৫ মে) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত তাপমাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক জাতীয় গাইডলাইনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, তাপমাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর একটি গাইডলাইন করে দিয়েছে, যা খুবই সময়োপযোগী। এখানে বর্ণিত নির্দেশিকা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এরইমধ্যে সব সরকারি হাসপাতালে এই গাইডলাইন পাঠানো হয়েছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এই তীব্র গরমে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকে বাচ্চারা আর বয়োজ্যেষ্ঠরা। যারা একটু শারীরিকভাবে কম সামর্থ্যবান, যাদের ডায়াবেটিক, হার্টডিজিস বা বিভিন্ন অসুখে ভুগছেন তারা বেশি ঝুঁকিতে থাকেন। এই বইয়ে নির্দেশিত গাইডলাইন লিফলেট আকারে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে। এই নির্দেশ আমি এরইমধ্যে দিয়েছি।

নগর পরিকল্পনাবিদদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আমরা দেখি গ্রামের চেয়ে ঢাকা শহরে তাপমাত্রা অত্যধিক বেশি। এর কারণ, আমরা ভবন নির্মাণ করতে গিয়ে ঢাকা শহরে গাছপালা সব কেটে সাবাড় করে ফেলেছি। জলবায়ু পরিবর্তনের ওপর হয়ত আমরা খুব প্রভাব ফেলতে পারি না। কিন্তু, নগর পরিকল্পনা করার সময় যদি এসব বিষয় আমরা মাথায় রাখি, তাহলে অনেকাংশে পরিত্রাণ সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, প্রতিটি শিশুরই সুস্থ পরিবেশ পাওয়ার অধিকার রয়েছে এবং আমাদের সবার এক্ষেত্রে ভূমিকা রয়েছে। গরমজনিত অসুস্থতা মোকাবিলা ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোয় অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম করতে পারি।

তিনি জানান, ইউনিসেফের সাম্প্রতিক প্রক্ষেপণ এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের একটি গুরুতর প্রতিক্রিয়া হিসেবে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের মোট শিশুর ৯৯ শতাংশ বা ৩ কোটি ৫৫ লাখ শিশু প্রচণ্ড তাপপ্রবাহের সম্মুখীন হবে। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বেশি। ২০২০ সালে মাত্র ২৬ লাখ শিশু, যা দেশের মোট শিশুর ৫ শতাংশ, এই ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছিল।

ইউনিসেফের হিসাব অনুযায়ী, বাংলাদেশের প্রতি তিন শিশুর একজন বা প্রায় ২ কোটি শিশু প্রতিদিন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলমান তাপপ্রবাহ, বন্যা, নদী ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট অন্যান্য পরিবেশগত অভিঘাতের মতো বিরূপ আবহাওয়াজনিত পরিস্থিতিরও শিকার হচ্ছে শিশুরা।

শিশুদের ওপর তাপপ্রবাহের প্রভাব অনেক ধরনের হতে পারে। তাই ইউনিসেফ শিক্ষা খাতে এর ঝুঁকি মোকাবিলায় সরকারকে সহায়তা করার ব্যাপারে কাজ করছে। ইউনিসেফের কারিগরি সহায়তায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ‘শিক্ষায় জলবায়ু পরিবর্তন’ কাঠামো গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর সঙ্গে একটি কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো, জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষাকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা এবং এর মাধ্যমে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত একটি প্রজন্ম গড়ে তোলা।

বাংলাদেশে প্রচণ্ড তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত আর্দ্র মাসগুলোতে এটি মানুষের জন্য অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ইউনিসেফ জলবায়ু-সম্পর্কিত স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিটি শিশুর জন্য একটি সহনশীল ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ডিজিএইচএস, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এমা ব্রিগহাম প্রমুখ।

ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের মনোনয়নপত্র বাতিল

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (৫ মে) দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল করেন।

জানা যায়, আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন প্রার্থী হয়েছেন। তারা হলেন- ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী। ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন ছাড়া বাকি তিনজনের মনোনয়ন বৈধ হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বলেন, যাচাই-বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংশোধন পূর্বক জেলা প্রশাসক মহোদয় বরাবর আপিলের পরামর্শ প্রদান করা হয়েছে।

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন বলেন, আমার নামে যে মামলা ছিল তা আমার জানা ছিল না। এ ছাড়া আয় বিবরণীর হিসাব দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা তা খেয়াল করেননি। আপিল করার সুযোগ আছে। আমি আপিল করবো। আশা করি আমার মনোনয়ন বৈধ হবে।

তিনি আরও বলেন, আমার ভাই মন্ত্রী। স্বজন বলতে সন্তান-স্ত্রীকে বলা হয়েছে। প্রধানমন্ত্রী সেটা ক্লিয়ার করেছেন। আমার ভাই ওবায়দুল কাদের সাহেবও সেটা ক্লিয়ার করেছেন। আশা করি স্বজনের ভুল ব্যাখ্যা থেকে সবাই সরে আসবে।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার ২০২৪-২০২৫ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস. এম. আজাদ হোসেন স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

৪৯ সদস্য বিশিষ্ট দাউদকান্দি উপজেলা শাখা আগামী দুই বছর মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি লিটন সরকার বাদল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নারায়ণ বনিক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডা: মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি নাইম ইউসুফ রেইন, সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক মো: অলিউল্লাহ ভূঁইয়া সায়েম,
সহ- সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার রাসেল, সহ-সাধারণ সম্পাদক শ্যামল মিত্র রায়, অর্থ সম্পাদক ইয়াছিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নারায়ণ বনিক, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল বাসার সুমন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, প্রকাশনা সম্পাদক মো: হানিফ খান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মেহেদী হাসান সোহেল সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের নয়ন, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবুল হাসান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সেলিনা আকতার ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন, হোসাইন মোহাম্মদ দিদার, মোঃ রকিব উদ্দিন, জিএস সুমন সরকার, মোঃ নাজমুল আলম, মোঃ হান্নান সরকার, তুষার কান্তি ঘোষ, মোঃ তারিকুল ইসলাম, অলি উল্লাহ ফকির, মোঃ কবির খন্দকার, সাইদুল ইসলাম, মাসুদ রানা সরকার মিরাজ, মোঃ এনামুল কবির, মোঃ রাসেল মোল্লা, হাবিবুল বাশার, আবু কোরাইশ আপেল, শামীম রায়হান, মোঃ আহসান হাবীব, মোঃ সাদ্দাম হোসেন, কবির হোসেন, মোঃ মেহেদী হাসান, শাহাবুদ্দীন আহমেদ, মোঃ লিয়াকত আলী, মোঃ মেহেদী হাসান, ইকরামুল হাসান, মোঃ রাজিব হোসেন, জাহিদুল ইসলাম রবিন, মাসুম বিন ইদ্রিস, মোঃ জসিম মোল্লা ও মোঃ নাজমুল হাসান।

কমিটির উপদেষ্টারা হলেন, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, নাইম ইউসুফ, মুহাম্মদ আরাফাতুল আলম, রুমানা ইসলাম মুক্তি, ডা. মোঃ তৌহিদ আল হাসান, মোঃ মোজাম্মেল হক, শাহিনূর ইসলাম, মোঃ রাসেল ও এম. এ মতিন।

পৃষ্ঠপোষক হলেন, মোঃ জাকির হোসেন, মোঃ কামাল উদ্দিন, আব্দুস সাত্তার, তারিকুল ইসলাম নয়ন, ডা. মোঃ আল-আমিন মিয়াজী, নূর মোহাম্মদ শাহজালাল, নোমান মিয়া সরকার, আলী আশরাফ খান ও সোহেল পাটোয়ারী।