All posts by jitu

অক্ষয়ের হঠাৎ কী হলো!

ডেস্ক রিপোর্ট:

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন অক্ষয় কুমার। হাতে তার পর পর কাজ। ঈদেই মুক্তি পেয়েছে বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাটি। যা বিশ্বব্যপী বেশ ভালো আয় করছে। যদিও এরই মধ্যে অক্ষয় শেষ করে ফেলেছেন এরিয়াল অ্যাকশন ফিল্ম ‘স্কাই ফোর্স’-এর শুটিং।

অভিনেতাকে সম্প্রতি দেখা গেল, হাতে একটি স্প্রিন্ট পরা অবস্থায়, যা দেখে ধারণা করা যাচ্ছে, অ্যাকশন ফিল্মের শুটে হাতে চোট পেয়েছেন তিনি। শুক্রবার ২৬ এপ্রিল একরঙা শার্ট আর ডেনিম জিন্সে, অক্ষয় কুমারকে পাওয়া যায় মুম্বাইয়ের রাস্তায়। অক্ষয় ভক্তরা বেশ উদ্বিগ্ন, কীভাবে এতটা চোট পেলেন তিনি?

ইনস্টাগ্রামে ভিডিওটি একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়। একজন মন্তব্য করেন, ‘আক্কি স্যার! নিজের খেয়াল রাখুন’।

দ্বিতীয়জনের মন্তব্য, ‘হাতে চোট লাগল কীভাবে’? তৃতীয়জনের মন্তব্য, ‘দ্রুত সেরে উঠুন আপনি। ভালোবাসা রইল।’

এদিকে সর্বাধিক চর্চায় অক্ষয়ের ‘স্কাই ফোর্স’। যার ১০০ দিনের মধ্যে ৬০ দিনের কাজ শেষ হয়ে গেছে ইতোমধ্যে। ২৫ এপ্রিল পরিচালক সন্দ্বীপ কেওলানি শুটিংয়ের সমাপ্তির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অফিসিয়াল আপডেট পোস্ট করেছেন।

দ্রুতই ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এজন্য প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তবে এ প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না।

প্রতিটি প্যাট্রিয়ট ব্যাটারির (পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র সিস্টেম) দাম প্রায় এক বিলিয়ন ডলার আর প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় চল্লিশ লাখ ডলার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি প্রয়োজন ‘যা এখনই জীবন রক্ষা করতে পারে ও করা উচিত’।

বিবিসিকে একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার যে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন তারই অংশ হিসেবে এই ছয় বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে ইউক্রেনকে।

শিগগিরই আরও এক বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে।

অস্টিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বৃহৎ নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার অঙ্গীকার করেছে এবং খুব শিগগিরই এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হবে।

এর মধ্যে আছে বিমান প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র, কাউন্টার ড্রোন সিস্টেম এবং গোলাবারুদ (তবে প্যাট্রিয়ট নয়)।

‘এটা এমন নয় যে শুধু প্যাট্রিয়ট তাদের (ইউক্রেনের) দরকার। তাদের অন্য ধরনের সিস্টেম ও ইন্টারসেপ্টর (ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বা আকাশেই ধ্বংস করতে ব্যবহৃত হয়),’ বলছিলেন অস্টিন। ‘আমি প্যাট্রিয়ট তৈরির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করবো’।

তিনি জানান, আরও ক্ষেপণাস্ত্র কিয়েভকে শিগগিরই দেওয়া হবে এবং এ নিয়ে ইউরোপীয় অন্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।

ইউএস জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল চার্লস ব্রাউন বলেছেন, রণাঙ্গনে গোলার যথাযথ ব্যবহারের যে প্রয়োজনীয়তা ইউক্রেনের সেটি মেটাতে পারবে এবারের এই সহায়তা।

তবে এবারের যে সহায়তা প্যাকেজ তার কিছু অংশ ব্যবহার হবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প তৈরির জন্য যাতে তারা নিজেরাই প্রয়োজনমতো গোলাবারুদ উৎপাদন করতে পারে।

অস্টিন আরও বলেছেন, রাশিয়া ইতোমধ্যেই তাদের গোলাবারুদ ও অন্য অস্ত্রের উৎপাদনের পরিমাণ বাড়িয়েছে। একই সঙ্গে তারা ইরান ও উত্তর কোরিয়ার সরবরাহ সহায়তাও পাচ্ছে।

দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে। এ কারণে মানুষ এখন আর ভোট দিতে পারে না। সংসদকে পরিণত করা হয়েছে এন্টারটেইনমেন্ট হাউজে। সত্য বললেই জেলে পুড়ে দেওয়া হয়। স্বাধীনতার ৫২ বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটরে মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে পল্লবীতে তীব্র গরমে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, এত গুম, নির্যাতন, নিপীড়ন তারপরও মানুষের কণ্ঠকে স্তব্ধ করা যায়নি। মানুষের আন্দোলনকে দমানো যায়নি। সব দুর্যোগে বিএনপি নেতারা দেশবাসীর পাশে আছে।

রিজভী বলেন, এই সরকার গাছপালা, বনজঙ্গল উজাড় করে, নদী-নালা ভরাট করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার। পরিচালনা করেন সদস্য সচিব আমিনুল হক।

কলকাতা যে কারণে সবচেয়ে দামি ক্রিকেটারকে খেলায়নি

ডেস্ক রিপোর্ট:

আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। যদিও ২৪.৭৫ কোটি রুপি দামের এই অস্ট্রেলিয়ান পেসার কলকাতা নাইট রাইডার্সকে যথার্থ প্রতিদান দিতে পারেননি। সর্বশেষ গতকালের ম্যাচে দেখা যায়নি তাকে। যেখানে তার দল কলকাতা ২৬১ রান করেও পাঞ্জাব কিংসের কাছে বিশ্বরেকর্ড গড়ে হেরেছে। স্টার্ক একাদশে না থাকার কারণ অবশ্য ম্যাচের আগেই জানিয়েছিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আগের ম্যাচে ক্যাচ ধরার সময় আঙুলে চোট পান এই অজি গতিতারকা। সে কারণে পাঞ্জাবের বিপক্ষে স্টার্কের বদলে একাদশে নেওয়া হয় শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরাকে। এই লঙ্কান পেসারও অবশ্য বলার মতো কিছু করতে পারেননি। উল্টো ৩ ওভার বল করে ৪৮ রান খরচ করেন, ছিলেন উইকেটশূন্য। অবশ্য এমন রানবন্যার ম্যাচে বল হাতে দুই দলের বেশিরভাগ বোলারই সেভাবে সুবিধাজনক অবস্থানে ছিলেন না। কেবল ব্যতিক্রম ছিলেন সুনীল নারিন। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনি ১ উইকেট শিকার করেন।

ম্যাচের শুরুতে স্টার্কের চোট নিয়ে শ্রেয়াস আইয়ার জানান, ‘চলতি মৌসুমে যেটা আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে, তা হলো প্রত্যেকেই ভালো খেলছে। ভালো পারফর্ম করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, প্রত্যেকেই নিজের সেরাটা দিচ্ছে। শেষ ম্যাচে স্টারসি (স্টার্ক) আঙুলে চোট পেয়েছে। ওর বদলে দুষ্মন্ত চামিরা এসেছে। আমরা একই ফর্ম এবং গতি বজায় রাখতে চাই।’

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াই করে জিতে নাইটরা। যদিও সেই ম্যাচে স্টার্ককে বেঙ্গালুরুর কার্ন শর্মা তিনটি ছয় মারেন। পরে অবশ্য স্টার্কের কাছেই তালুবন্দি হন তিনি। ম্যাচ জেতার আশা প্রায় সেখানেই শেষ হয়ে যায় বিরাট কোহলিদের। কিন্তু ওই ক্যাচ ধরতে গিয়েই আঙুলে চোট পেয়েছিলেন স্টার্ক। তারপর ইডেনে কেকেআরের প্র্যাক্টিসে এলেও বল করতে দেখা যায়নি তাকে। তখনই জল্পনা শুরু হয়েছিল, পাঞ্জাবের বিপক্ষে কলকাতা তাকে নাও খেলাতে পারে।

তবে স্টার্কের বাদ পড়া নিয়ে নাইট সমর্থকরা হয়তো সেভাবে দুঃশ্চিন্তায় ছিলেন না। কারণ বল হাতে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আইপিএলে ৭ ম্যাচ খেলে তুলেছেন মাত্র ৬ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় সাড়ে ১১ করে। তার মধ্যে প্রথম দুই ম্যাচেই দিয়েছিলেন ১০০ রান। বেঙ্গালুরুর বিপক্ষেও ৩ ওভারে খরচ করেছিলেন ৫৫ রান। ফলে তার ফর্ম নিয়ে আশঙ্কার জায়গা থেকে যাচ্ছিল।

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট:

বৈশাখের চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। নিজের সর্বোচ্চ শক্তিমত্তা জানান দিচ্ছে সূর্য। শহর-গ্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের খরতাপ! এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আজ নয়, আগামী পরশুদিন অর্থাৎ ২৯ এপ্রিল সারা দেশে দিনের তাপামাত্রা কমে যেতে পারে। যা রাতেও অপরিবর্তিত থাকবে। তবে জলীয়বাষ্পের কারণে জনমনে অস্বস্তি বিরাজ করলেও আগামী ৫ দিনের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের দেওয়া আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

২৮ এপ্রিল যেমন থাকবে আবহাওয়া

সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

২৯ এপ্রিল যেমন থাকবে আবহাওয়া

সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। এছাড়া, আগামী ৫ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কুবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ( বর্ষ ২০২৩-২৪) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা । এতে বিশ্ববিদ্যালয়ের মোট ৯ টি কেন্দ্রে অংশ নেবেন ১০১৩৪ জন পরীক্ষার্থী।

কুবির গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট কমিটির আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ইতোমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি শেষ করেছি। আশাকরি, সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো। এজন্য বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা কামনা করছি।

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আশা করছি কোন অশান্তিকর পরিবেশ সৃষ্টি হবে না।

‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট ৯ টি কেন্দ্র হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), বার্ড উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, সরকারী টিচার্স ট্রেনিং সেন্টার (জিটিটিসি), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ।

প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি : কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণকে মূল বিষয় হিসেবে মনে করে না। বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় যাওয়া যায়? এখনো তাদের দুরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়?

তিনি বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে? তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে? ৭-৮ বছর আগে লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, এ দেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরেবাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরেবাংলাকে গ্রামবাংলার কৃষকরা কোনো দিনও ভুলতে পারবেন না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাস্বত্ব ও ঋণ সালিশি বোর্ড গঠন করে সুদখোর মহাজনদের অত্যাচার থেকে রক্ষা করেছেন, তিনি সে জন্য এখনো স্মরণীয় হয়ে আছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হকের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়ে যাচ্ছি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। সেটাই শেরেবাংলা একে ফজলুল হকের স্বপ্ন এবং সেটা আজ আমাদের অঙ্গীকার।

নানা আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের শীর্ষ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর প্রতিনিধি সম্মেলন ও বড় খানা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় হাজীগঞ্জে প্রিয় চাঁদপুর এর বার্তা কার্যালয় ও দুপুর আড়াইটায় হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন “প্রিয় চাঁদপুর” পরিচালনা পর্ষদের সদস্য মনিরুজ্জামান মহসিন, ফাহাদ হোসেন, প্রধান নির্বাহী সম্পাদক মাসুদ রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক শিমুল হাছান।

সভাপতির বক্তব্যে পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত বলেন, ডিজিটাল এই যুগে আমাদের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার জানতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং তা প্রচারে আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, প্রিয় চাঁদপুর এর সকল প্রতিনিধি বস্তুনিষ্ঠ খবর ও খবরের পিছনের খবর তুলে আনতে হবে। এছাড়া প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালকে আরো বেগমান ও গতিশীল করতে সকল প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন পোর্টালের নির্বাহী সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হাসিব, প্রধান বার্তা সম্পাদক এস এম ইকবাল, বার্তা সম্পাদক মোঃ মাসুদ হোসেন, বিশেষ প্রতিনিধি ইসমাঈল হোসেন বিপ্লব, রাফিউ হাসান হামজা, নিজস্ব প্রতিনিধি মির্জা মানিক, মেহেদি হাসান রিমেল, প্রধান আইটি ইনচার্জ গোলাম রাব্বি। বড় খানায় উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মজিব পাটওয়ারী, পপুলার বিডি’র যুগ্ম বার্তা সম্পাদক মোঃ হোসেন বেপারী, সার্কুলেশন ম্যানেজার হাসান আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কচুয়া প্রতিনিধি নাসির হোসেন ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রিয় চাঁদপুর এর প্রতিনিধিদের পদবী ও আইডি কার্ড হালনাগাদ করা এবং আগামী পবিত্র ঈদুল আজহার পরবর্তী যেকোনো সময়ে প্রতিনিধিদের ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম ইকবাল, সদস্য সচিব মোঃ মাসুদ হোসেন, সদস্য রাফিউ হাসান হামজা ও উপদেষ্টা হিসেবে মনিরুজ্জামান মহসিনকে দায়িত্ব দেয়া হয়।

চাঁদপুরে বিয়ে না দেওয়ায় মাকে জবাই করলেন ছেলে

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের ফরিদগঞ্জে রানু বেগম (৫৭) নামে এক নারীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইছাপুরা খান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রানু বেগম ওই গ্রামের আতর খানের স্ত্রী। তাদের ছেলে রাসেল খান (২৭) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল খান গত কয়েক দিন ধরে বিয়ের জন্য বাবা-মাকে চাপ দিতে থাকে। তাদেরকে হুমকি-ধমকিও দেয়। একপর্যায়ে আজ দুপুরে ধারালো অস্ত্র দিয়ে মাকে জবাই করে হত্যা করেছে রাসেল।

চেয়ারম্যান আরও বলেন, ছেলেটার মানসিক সমস্যা ছিল। তার পরিবার তাকে নিয়ে একাধিকবার আমার পরিষদে সালিস করেছে।

ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত ) প্রদীপ কুমার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট:

চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙলো চুয়াডাঙ্গা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলা ও দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১১ শতাংশ। এরআগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জেলায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

তিনি বলেন, আজ বিকেলে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের সর্বোচ্চ এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা। অসহ্য গরম অনুভূত হওয়ার কারণ বাতাসে জলীয় বাষ্প বেশি। এ পরিস্থিতি থাকবে আরও কয়েকদিন। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

চুয়াডাঙ্গা জেলার অবস্থান কর্কটক্রান্তি রেখার কাছাকাছি। এ কারণে প্রতিবছর এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে বলেও জানান আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।

একটানা অসহ্য গরমে অতিষ্ঠ জেলার মানুষ। ধারাবাহিক তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি আর ভোগান্তি নেমে এà¦