,

সদর দক্ষিণের বারপাড়ায় সেলিম চেয়ারম্যানের নেতৃত্বে কাপ পিরিচ প্রতীকের জনসংযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2024
news-image

 

সালাহ উদ্দিন সোহেল:

প্রচার প্রচারনায় জমে উঠেছে কুমিল্লা সদর দঃ উপজেলা নির্বাচন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বারপাড়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম সারওয়ারের কাপ পিরিচ মার্কার প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেন বারপাড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মদ।এসময় অন্যান্য স্হানীয় নেতাদের সাথে ৯ নং ওয়াড মেম্বার আবু তাহের ও কাপ পিরিচ মার্কার সমর্থীত কর্মীদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে গোলাম সারওয়ারের কাপপিরিচ প্রতিকের প্রচারণায় ছুটছেন গ্রাম-গ্রামান্তরে, ভোটারদের বাড়ি বাড়ি।

উল্লেখ্য আগামী ২১ তারিখ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।