All posts by jitu

দাবি বাস্তবায়ন না হওয়ায় কুবির তিন কার্যালয়ে তালা দিলো শিক্ষক সমিতি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টরকে ২৪ ঘন্টা আল্টিমেটামের পর দাবি বাস্তবায়ন না হওয়ায় অবাঞ্চিত ঘোষণা করে তিন কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে দশটায় শিক্ষক নেতাদের উপস্থিতিতে তিনটি কার্যালয়ে তালা দেয়া হয়।

জানা যায়, শিক্ষকদের উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং হামলায় ‘মদদদানকারী’ ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণ, গেস্টহাউজ শিক্ষক-কর্মকর্তাদের জন্য অবমুক্ত করা, পদোন্নতির জন্য আবেদনকৃত শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করাসহ সাত দফা দাবি জানিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে শিক্ষকরা তিন দফায় ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। যার সাথে সবশেষ যুক্ত হয় ২৪ ঘন্টার আল্টিমেটাম।

দপ্তরে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মেহেদী হাসান বলেন, আমরা উপাচার্য স্যারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি সমাধানের জন্য আমাদের সাথে আলোচনায় বসেননি। তাই পূর্বের ঘোষণা অনুযায়ী প্রক্টর, ট্রেজারার ও উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে তাঁদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তালা থাকবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আন্দোলন চললেও নিয়মিত ক্লাস, পরীক্ষা হবে৷ আমরা চাই বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক। কিন্তু যেভাবে শিক্ষকদের অধিকার বঞ্চিত করা হচ্ছে, অবৈধ শর্ত চাপিয়ে দেয়া হয়েছে তারই প্রেক্ষিতে আজকে আমাদের এই পদক্ষেপ। আমরা আশাবাদী উপাচার্য এই সঙ্কট নিরসনে এগিয়ে আসবেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। অন্যদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. হুমায়ুন কবিরও এবিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

চাঁদপুরে বৃষ্টি চেয়ে হাজারো মুসল্লির ইসতিসকার নামাজ আদায়

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে সালাতুল ইসতেসকার নামাজ পড়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদ সম্মুখস্থ হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজে ওলামা মাশায়েখগণসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়।

নামাজ শেষে মহান আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন। নামাজে ইমামতী করেন শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।

ওলামা মাশায়েখগন বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

১৬ মাসের সন্তানকে নিয়ে হাজীগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপিয়ে মায়ের আত্মহত্যা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে ১৬ মাসের শিশুসন্তান আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন তাহমিনা আক্তার রিমা (২৪) নামে এক গৃহবধূ। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাহমিনা আক্তার হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের দেওয়ানজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। এবং হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের কুয়েত প্রবাসী মাসুদুজ্জামান হাওলাদারের স্ত্রী। প্রায় দেড় মাস আগে তাদের ডিভোর্স হয়েছিল। এই দম্পতির ৪ বছর বয়সী আরো একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা মহসিন মোল্লা জানান, তাহমিনার সাথে স্বর্ণা গ্রামের মাসুদের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে তাদের নানা বিষয়ে মনোমালিন্য হয়। এর মধ্যে তাদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। কিছুদিন যেতেই দুজনের মধ্যে পারিবারিক বিরোধ প্রকট আকার ধারণ করলে দেড় মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাহমিনা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন তাহমিনা তার মাকে হাজীগঞ্জ বাজারে আসার কথা বলে বের হয়। পরে শুনতে পাই ট্রেনে কাটা পড়েছে। ঘটনাস্থলে এসে দেখা যায় তাহমিনা ও তার ১৬ মাস বয়সী শিশু সন্তান ট্রেনে কাটা পড়েছে।

চাঁদপুর রেলওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ হোসেন বলেন, তাহমিনা সামাজিক মাধ্যম ফেসবুকে মৃত্যুর আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। এতে লেখা ছিল “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তার মেয়েকে যেন সবাই দেখে রাখে”। তিনি আরও জানান, আমরা ঘটনাস্থল থেকে মা ও শিশুর প্রাথমিক সুরতহাল করেছি। মূলত এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেই পারে কিন্তু আমরা তদন্ত করে সঠিক তথ্য উদঘাটন করবো।

কুবিতে এবার আরেক হাউজ টিউটরের পদত্যাগ

 

চাঁদনী আক্তার , কুবি :

প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।

বুধবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পাঠানো মু. আলী মুর্শেদ কাজেমের এক পদত্যাগপত্র থেকে এ তথ্য জানা যায়

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃস্ট অচলাবস্থার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা, পদোন্নতিতে অযাচিত শর্তারোপ ও জৈষ্ঠতা লঙ্ঘন সহ বিভিন্ন অনিয়মের কারণে সম্মানিত সাধারণ শিক্ষকদের উত্থাপিত সকল ন্যায্য দাবীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বর্তমানে উক্ত পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রায় ১৩ জন শিক্ষক পদত্যাগ করেছেন। এবার নতুন করে পদত্যাগ করছেন উপাচার্যপন্থি শিক্ষকরাও।

মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনরা নির্বাচন করবেন কুমিল্লার ৮ উপজেলায়

ইমতিয়াজ আহমেদ জিতু:

কুমিল্লা জেলাজুড়ে উপজেলা নির্বাচনের উৎসব শুরু হয়েছে। আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করে মন্ত্রী-এমপিরা তাদের ভাই, শ্যালক ও ভাতিঝাকে প্রার্থী করাচ্ছে। যেখানে আত্মীয়-স্বজন নেই , সেখানে নিজের পচ্ছন্দনীয় কর্মীকে প্রার্থী করানো হচ্ছে । আবার ভোট দেখানোর জন্য ডামি প্রার্থীও প্রস্তুত করে রেখেছেন । প্রকৃতপক্ষে দলীয় নির্দেশনা পাত্তা পাচ্ছে না কুমিল্লায়।

৮ মে প্রথম ধাপে জেলার লাকসাম, মনোহরগঞ্জ, মেঘনা ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লাকসাম উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলী ভাইস-চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হয়েছেন। তিনি দুই দফায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এদিকে মনোহরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের আপন ভাতিঝা আমিরুল ইসলাম ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় সূত্র জানায়, ভোট দেখানোর জন্য কয়েকজন ডামি প্রার্থীও রয়েছেন। যারা নামমাত্রেই নির্বাচনে অংশগ্রহণ করছেন। গত কয়েকটি উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কখনো একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে, আবার কখনো শক্তিশালী প্রার্থী না থাকায় নামমাত্র নির্বাচন হয়েছে। ফলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বেশিরভাগ ভোটার। এবারের নির্বাচনেও লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা হবে না বলেই মনে করেন একাধিক সূত্র।

দলীয় নির্দেশনা অমাণ্য করে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলী ও আমিরুল ইসলামের মুঠোফোনে কল দিলে মুঠোফোন সংযোগে তাদের পাওয়া যায়নি।

লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইউনুছ ভূইয়া বলেন, এখন অনেক দেরি হয়ে গেছে। নির্বাচন থেকে সরে আসা সম্ভব নয়। দলীয় নির্দেশনা পেতে দেরি হয়েছে।

২য় ধাপে ২১ মে সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সদর উপজেলায় কোন নির্বাচন হচ্ছে না। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিনের সমর্থিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সদর দক্ষিণে স্থানীয় সাংসদ সাবেক অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামালের ছোট ভাই গোলাম সারোয়ার চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হয়েছেন । তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি এ নিয়ে টানা তিন দফায় দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নির্দেশনা আসার পর গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক যৌথ সভার সিদ্ধান্তে আমাকে চেয়ারম্যান প্রার্থী পদে নাম ঘোষণা করেছে। সদর দক্ষিণ উপজেলাবাসী ও আমার সব নেতাকর্মীর চাপে দলের বিভাজন দূর করতে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মাননীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের মানসম্মান রক্ষার্থে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অনলাইনে আমি চেয়ারম্যান পদে আবেদন করেছি। ইতোমধ্যে আমি দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কাজ শুরু করেছি। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবেন এবং এই উপজেলায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এটা আমার প্রত্যাশা।

বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক মোঃ হামিদ লতিফ ভুঁইয়া কামাল চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি এলাকায় গণসংযোগ করছেন।

তৃতীয় ধাপে ২৯ মে বুড়িচং, বি-পাড়া, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেবিদ্বার উপজেলায় স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের ছোট ভাই মো. মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মামুন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কর্মীসভায় স্থানীয়দের সাথে নির্বাচনী মতবিনিময় করছেন।

মুরাদনগর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বি-পাড়া উপজেলায় স্থানীয় সাংসদ আবু জাহেরের ভাতিঝা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপিও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশে প্রার্থীতা জানান দিয়ে বক্তব্য রাখছেন। তাঁর মত বিনিময় ও জনসভাগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় নির্দেশনার বিষয়ে আবু তৈয়ব অপি জানান, দলীয় নির্দেশনায় বলা আছে, দলীয় এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমার চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি নির্বাচিত হয়েছেন । আর স্বতন্ত্র হয়ে নির্বাচিত এমপিদের দলীয় কোঠায় বিবেচনা করা হচ্ছে না। ফলে আমার নির্বাচনে অংশগ্রহণ করতে কোন সাংগঠনিক সমস্যা দেখছি না।

চতুর্থ ধাপে জেলার হোমনা, তিতাস, চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন।

হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রেহানা মজিদ। তিনি বর্তমানে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদের সহধর্মিনী।

আওয়ামী লীগ দলগতভাবে উপজেলা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন উপজেলায় মন্ত্রী, এমপি বা দলের কেন্দ্রীয় নেতাদের ভাই ব্রাদার বা স্বজনদেরকে প্রার্থী করা যাবে না। যারা ইতিমধ্যে প্রার্থী হয়েছেন তাদেরকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে এটিও জানিয়ে দেওয়া হয়েছে, যদি শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বার্তাটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইতোমধ্যে সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দিয়েছেন। সাংগঠনিক সম্পাদকরা এখন সারা দেশে আওয়ামী লীগের যারা এমপি, মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কতজন নিজের আত্মীয়স্বজনকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী করেছেন তার তালিকা তৈরি করছেন।

দাউদকান্দিতে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার-৪

 

দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় ৪ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উপজেলার গৌরীপুর এলাকার ভুলিরপার ক্বারী আজগর আহমদ ইন্টারন্যাশনাল ইসলামীয়া মাদরাসার পাশের পুকুর থেকে নুসরাত(১২) নামে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হাইধরকান্দি গ্রামের প্রবাসী রবিউলের মেয়ে। পাঁচদিন আগে ওই মাদরাসায় ভর্তি হয়েছিলেন।

বুধবার নুসরাতের মা মোর্শেদা বেগম বাদি হয়ে মাদরাসার ৫ শিক্ষকের নামে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেছেন ।

পুলিশ এঘটনায় ওই মাদরাসার আবাসিক শিক্ষক রুহুল আমিন(২৩), শরিফুল ইসলাম(২৪), সোনিয়া আক্তার(২১) ও তাহমিদা সুলতানা(১৯)কে গ্রেপ্তার করেছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, নুসরাত লাশ উদ্ধারের ঘটনায় তার মা বাদি হয়ে ৫জনের নামে হত্যা মামলার অভিযোগ দিয়েছেন। এঘটনায় ওই মাদরাসার ৪ জন শিক্ষককে গ্রেপ্তার করে আদারতে সোপর্দ করা হয়েছে। মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক পলাতক রয়েছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা

 

স্টাফ রিপোর্টার:
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে আসছে ২৮ এপ্রিল রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে বুধবার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনা সভা উপ-কমিটির সদস্য কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা শিউলী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সহায়তা দিবস উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর কুমিল্লা বিশেষ জজ আদালতের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) সামছুন্নাহার।

ওই সভায় কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন র‍্যালী ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, স্মরণিকা প্রকাশনা, অর্থ ও হিসাব এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অপ্যায়ন উপ-কমিটির আহবায়ক শ্রম আদালত এর চেয়ারম্যান (জেলা ও দায়রা) হাবিবুর রহমান ও আপ্যায়ন কমিটির সদস্য কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, লিগ্যাল এইড মেলা উপ-কমিটির সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিন এবং প্রচার-প্রচারণা ও মিডিয়া উপ-কমিটির আহবায়ক কুমিল্লা অতিরিক্ত জেলা জজ মোঃ জাহাঙ্গীর হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামছুল তাবরীজ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ নাজমুল আলম, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া এবং সাংবাদিকদের পক্ষে অশোক কুমার বড়ুয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকগণ, জেলাপুলিশ সুপার এর প্রতিনিধি কোর্ট পুলিশ পরিদর্শক-১ মোঃ মজিবুর রহমানসহ কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

তদুপলক্ষে অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে সকাল সোয়া ৮টায় কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত অঙ্গনে এসে শেষ হবে। এরপর মেলা উদ্বোধন ও স্বেচ্ছায় রক্তদান শেষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে।

এদিকে, ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কুমিল্লা জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির সকল বিচারকগণ ও কর্মকর্তা-কর্মচারীগণ, কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবীগণ এবং কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ বিচারপ্রার্থী জনসাধারণকে যথা-সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নাসরিন জাহান এবং জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ব্যবসায়ী শাহ আলম হত্যার খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

বুধবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর যুবদলের সহ সভাপতি কুম কুম হায়দার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন ও নিহত শাহ আলমের ভাই জসিম উদ্দিন ও নিহতের স্ত্রী জেসমিন আক্তার। এসময় হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারসহ বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় ইপিজেড সংলগ্ন নগরীর নেউড়া এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে শাহ আলমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এঘটনায় তার ভাই জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ একে একে চারজনকে গ্রেফতার করলে প্রকৃত খুনি ছাত্রলীগ নেতা সুজনসহ ৬জনের নাম বেড়িয়ে আসে। স্বজনদের দাবি প্রকৃত খুনি সুজন ও আনোয়ার এখনো গ্রেফতার হয়নি, প্রশাসনের সহযোগিতা চেয়া তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

২০২৬ সালে এসএসসিতে থাকছে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা, সময় ৫ ঘণ্টা

ডেস্ক রিপোর্ট:

নতুন কারিকুলামে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। এ পরীক্ষার নাম ও মূল্যায়ন পদ্ধতি কেমন হবে, তা ঠিক করতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা এ পরীক্ষার নাম ‘মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)’ রাখার পক্ষে মতামত দিয়েছেন।

একই সঙ্গে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা রাখাসহ কয়েকটি সুপারিশের খসড়া প্রস্তুত করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছেâ€