All posts by jitu

সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা -২০২৪তে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ মার্চ কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্খিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনসহ লজিস্টিকস্ এরিয়া এবং ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ফিমেল ফায়ারার হয়েছেন ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক সুমাইয়া।
শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন ৭ এডিএ ব্রিগেডের সার্জেন্ট আক্তারুল হাসান ও ২য় শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জাহাঙ্গীর।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও বিভিন্ন ফরমেশন ও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, কুমিল্লা সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কখন, কীভাবে রোজার নিয়ত করবেন?

ডেস্ক রিপোর্ট:

আমল ও ইবাদতের আগে নিয়ত করা জরুরি। আমলের গ্রহণ যোগ্যতার বিষয়টি নিয়তের ওপর নির্ভর করে। কোনো কাজ বা আমল করার আগে নিয়ত ঠিক না থাকলে আল্লাহ তায়ালা সেই আমল কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক ব্যক্তির আমল নিয়তের ওপর নির্ভরশীল।’ (বুখারি, হাদিস, ১)

নিয়ত আরবি শব্দ। বাংলা অর্থ হলো—ইচ্ছা করা, মনস্থ করা বা সংকল্প করা। নিয়ত শব্দটি বাংলা ভাষায়ও ব্যাপকভাবে প্রচলিত। পরিভাষা মতে, কোনো আমল-ইবাদত বা কোনো কাজ সম্পাদন করার ইচ্ছা বা সংকল্প করাকে নিয়ত বলে।

রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা আবশ্যক। রমজানের প্রতিদিনই রোজার নিয়ত করতে হবে। এক দিনের নিয়ত পুরো রমজানের রোজার জন্য যথেষ্ট হবে না। রমজানুল মোবারকে মনে মনে শুধু এটুকু ভাবলেই নিয়ত হয়ে যাবে, আমি আজ রোজা রাখব।

কেউ যদি সূর্যাস্তের পরবর্তী কোনো এক সময়ে মনে মনে এই ইচ্ছা করে যে আমি আগামীকাল রমজানের রোজা রাখব, তা হলে সে রোজা রাখার নিয়ত করল বলে গণ্য হবে। নিয়ত শুদ্ধ হওয়ার জন্য মুখে উচ্চারণ করা আবশ্যক নয়, তবে তা উত্তম।

রমজানের রোজার নিয়ত সূর্যাস্ত তথা রাত থেকে দুপুরের ঘণ্টাখানেক আগ পর্যন্ত যেকোনো সময় করে নিলে তা শুদ্ধ হয়ে যাবে। তবে নিয়ত সুবহে সাদিকের আগেই রাতে করে নেওয়া উত্তম। সুবহে সাদিক থেকে দুপুরের এক ঘণ্টা আগ পর্যন্ত নিয়ত শুদ্ধ হওয়ার শর্ত হলো সুবহে সাদিকের পর সর্বপ্রকার পানাহার ইত্যাদি থেকে বিরত থাকা। অবশ্য রোজা রাখার জন্য সাহরি খেলেও রোজার নিয়ত হয়ে যায়।

রোজা রাখার ইচ্ছা বা নিয়ত ছাড়া সারা দিন উপোস থাকলে তা রোজা বলে গণ্য হবে না।

(ফাতাওয়া আলমগিরি : ১/২১২, ইলমুল ফিকাহ, ৩/১৮, বেহেশতি জেওর, ৩/৩)

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বিতাড়িত করলেন সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তানদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বাড়ী ছাড়া করলেন প্রভাবশালী একটি কুচক্রী মহল। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন প্রবাসীর স্ত্রী।

শনিবার (৯ই মার্চ) সকালে প্রবাসী শাহ আলমের স্ত্রী পিতার বাড়ীতে গেলে সুযোগ পেয়ে একই এলাকার প্রভাবশালী মৃত ওসমান গনির ছেলে রনি, মৃত শাহ জাহান মিয়ার ছেলে হৃদয় ও রিমনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবাসীর বসতঘর ভাংচুর, নগদটাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়। পরে তাদেরকে সেই বাড়ী ও বসতঘরে তালা মেরে পুরো পরিবারকে এলাকা ছাড়া করে। ভোক্তভোগী ওই পরিবার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৮জনকে উল্ল্যেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের করার পর পুলিশি সহায়তা না পেয়ে ভোক্তভোগীরা সোমবার (১১মার্চ) দুপুরে কুমিল্লায় একটি হোটেল অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভোক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী মাহমুদা আক্তার বিউটি ও তার সন্তান ইরফানকে নিয়ে অভিযোগে বলেন, আমার স্বামী শাহ আলম, তিনি দেশ থেকে দুবাইতে গেছেন প্রায় ৮বছর আগে। বর্তমানে বৈধ কাগজপত্র না থাকায় সেখানে মানবেতর জিবন যাপন করছে। আমি বর্তমানে দুই ছেলে সন্তানদের নিয়ে আমার স্বামীর পৈত্রিকসূত্রে পাওয়া বসতবাড়ীতে বসবাস করছি। আমি একজন শান্তিপ্রিয় মানুষ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক । আমার স্বামী তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৫ শতক বসতজায়গার মধ্যে দখলে বসতঘর ৬ শতক। বাকী জায়গা জোড়পূর্বক ভাবে দখল করার জন্য বিভিন্ন সময়ে হুমকি,ধমকি দিয়ে যাচ্ছে বিবাদীরা। এছাড়া আমি দিন রাত ঘর থেকে বাহির হইতে চাইলে আমাকে শীলতাহানী ও অপদস্ত করার জন্য উৎপেতে থাকে।

আমার বসতবাড়ীতে বিবাদীরা আমার অনুপুস্থিতে এসে দেশীয়অস্ত্র, সস্ত্র নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে ঘরে থাকা নগদ ৫৯ হাজার টাকা ও ০৪ ভরি ওজনের স্বর্ণলংকার, গলার চেইন, কানেরদুল (যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ) টাকা নিয়ে যায়। পরবর্তিতে আমার বসতবাড়ীর গেইটে তালা মেরে আমাকে বাড়ীতে ঠুকতে দেয়া হচ্ছে না। বর্তমানে আমি সন্তানদের নিয়ে পিতার বাড়ীতে অবস্থান করছি। আমাকে ও আমার সন্তানসহ সবাইকে হত্যা, গুম ও খুনের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। আমি বর্তমানে সন্তানদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় আছি। আমাকে ও আমার সন্তানদের মেরে গুম করে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমি প্রশাসন ও জননেত্রী শেখ হাসিনার কাছে আমার সন্তানদের জিবনের নিরাপত্তা ও আমার স্বামীর বসতঘরে বসবাস করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।

আবারও বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপি ২৯ সদস্য

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে আবারও বাংলাদেশে প্রবেশ করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।

সোমবার (১১ মার্চ) সকালে বিজিপির মোট ২৯ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়।

আজ থেকে রোজা রাখছেন চাঁদপুরের ৪০ গ্রামের মানুষ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে আজ সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে।

রবিবার রাত ১০টায় হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মহরম আলী ওয়ার্কফ এস্টেট জামে মসজিদের মুসল্লি ও সাবেক কাউন্সিলর মো. হাবিব উল্লাহ জানান, তাদের মসজিদে পবিত্র রমজান মাসের তারাবীহ নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতে সেহরি খাবেন এবং সোমবার (১১ মার্চ) থেকে প্রথম রোজা শুরু হবে।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ আরব দেশ সমূহের সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

তিনি আরও জানান, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি। ইনশাল্লাহ সোমবার থেকে আমাদের গ্রামে রোজা শুরু হবে।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আগাম রোজা ও দুই ঈদ পালন করে আসছেন।

খেলাধূলায় শিক্ষার্থীদের মন ও স্বাস্থ্য ভালো রাখে : চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

রবিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখেন রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, প্রতিটা শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী থাকতে হবে। যে কোন প্রতিযোগিতা বা খেলাধূলায় সকলের অংশগ্রহন করতে হবে। নতুন পাঠ্যক্রমে তোমাদের একটা বিষয় আছে স্বাস্থ্য ও সুরক্ষা। খেলাধূলা শিক্ষার একটি অংশ। খেলাধূলা মন ও স্বাস্থ্য ভালো রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ঘোষনা দিয়েছেন। তোমরাই হবে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের নাগরিক। স্মার্ট দেশের নাগরিক হয়েই তোমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পরে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় পুরস্কার বিতরণের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর পক্ষে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার অংশ। শরীর ও মন ভালো রাখতে খেলাধূলার বিকল্প নেই। জ্ঞান ও শিক্ষার সমন্বয়ে দেশের উন্নতি করতে হবে। জাতির ভাগ্যের পরিবর্তনও করতে হবে। শুধু ফেসবুকে আসক্ত হলেই চলবে না, সাথে সাথে জ্ঞান ও বুদ্ধিচর্চাও করতে হবে। আগামীর ভবিষ্যৎ তোমরা। তোমাদের সেভাবেই গড়ে উঠতে হবে। তোমরা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোসাম্মৎ রাবেয়া আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধূলার মাধ্যেম শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটে। খেলাধূলা মনকে সতেজ রাখে। আজকে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন আর যারা বিজয়ী হতে পারনি, ভবিষ্যতের জন্য চেষ্টা করতে হবে। তোমরা চাইলে তোমাদের মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারো। পড়ালেখায় মানবৃদ্ধি জন্য মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক কাজ করছেন। তোমাদের উপবৃত্তি সহ বিনামূল্যে পাঠ্যবই দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের আয়োজন কারী সাংবাদিক সোহেল রুশদী সাহেব সহ শিক্ষকবৃন্দকে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়ন কাজ করছে। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে। আমি আমার ব্যক্তিগত অর্থায়নে তোমাদের বিনামূল্যে স্কুল ড্রেস দিয়েছি। আমাদের এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। আগামীতে আরো ভালো করবে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল দেশ করেছে। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তোমরা। পুথিগত বিদ্যার পাশাপাশি খেলাধূলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম থাকতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আবদুল হান্নান সবুজ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো: কামাল হাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মামুন আল হাসান, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী) প্রমুখ ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি,অভিভাবক মজিব কারী ও যুবনেতা শওকত কারী প্রমুখ।

রামায়া কৃষ্ণানের গোপন প্রেম এখনও চর্চিত সিনেমা ইন্ডাস্ট্রিতে

ডেস্ক রিপোর্ট:

প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে দক্ষিণী সিনেমায় অভিনয় করে আসা রামায়া কৃষ্ণানের গোপন প্রেম এখনও চর্চিত সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাহুবলির মা হিসেবে পরিচিত এই অভিনেত্রী বিয়ের আগেই এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যা গড়ায় গর্ভপাতের মতো ঘটনাতে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবেদন অনুসারে, ১৯৯৯ সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে প্রথম সিনেমায় কাজ করেন রামায়া। এরপর একটা সময় ঘণিষ্ঠতা বাড়ে দু’জনের। বিবাহিত পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর গোপন ছিল না অন্দরমহলে। সকলেই জানতেন তাদের প্রেমের কথা। কে এসের অনেক সিনেমাতেই কাজ করেন রামায়া। সেখান থেকেই দুজনের সম্পর্ক গড়ায় পরিণয়ে।

এরপর একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। বিষয়টি জানতে পারেন রবিকুমারের স্ত্রী। হুমকি দেন রামায়াকে। যে কারণে সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন পরিচালক। ফলে একপর্যায়ে এসে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রামায়া। আর সেজন্য নাকি কে এস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকাও চেয়ে নেন অভিনেত্রী।

যদিও গণমাধ্যমের কাছে বিভিন্নসময় প্রেম-গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। তবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের এই ‘গোপন সম্পর্কের’ খবর এখনও চর্চিত হয় বিভিন্ন সময়ে।

পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সুখের সংসার এই অভিনেত্রীর।

উল্লেখ্য, রামায়া কৃষ্ণান দক্ষিণের জনপ্রিয় একজন অভিনেত্রী। দক্ষিণের এই অভিনেত্রী দুই যুগের বেশি সময় ধরে কাজ করছেন। নিজের ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমা করে ফেলেছেন তিনি। রামায়াকে সর্বশেষ দেখা গেছে রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ চলচ্চিত্রে।

রমজানের প্রথম তারাবিতে হারামাইনে লাখো মুসল্লি

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদুল হারাম ও মসজিদে নববীতে পবিত্র রমজান মাসের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন লাখো মুসল্লি। এদিন তারাবি নামাজে ইমামতি করেছেন শায়খ সুদাইসসহ আরও তিন ইমাম।

মসজিদুল হারামে তারাবির নামাজের প্রথম অংশের ইমাম ছিলেন শায়খ বদর আল তুর্কি। এরপর ইমামতি করেছেন শায়খ ওয়ালিদ সামসান। এবং তারাবির নামাজের শেষ অংশ ও বিতরের নামাজ পড়িয়েছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রশাসনের প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস।

মসজিদুল হারাম ছাড়াও মসজিদে নববী, মসজিদে কিবলাতাইন এবং মসজিদে কুবায় তারাবির নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন। মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবিতে ইমামতি করিয়েছেন শায়খ বারহাজি ও শায়খ কাসিম।

রমজান শুরুর আগে থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদুল হারামে আগমন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। তারা কাবা তাওয়াফ ও মসজিদুল হারামে তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন।

রমজানে মক্কার বাইরে থেকে আসা ইবাদতপালনকারীদের জন্য পাঁচটি গণপরিবহন পয়েন্ট স্থাপন করা হয়েছে। এ বছর রমজানেও মক্কা মুকাররমা, মদিনা ও জেদ্দায় যাতায়াতের জন্য প্রতিদিন বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১০ মার্চ) সন্ধ্যার পর সৌদির সুপ্রিম কোর্ট দেশটিতে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয়।চাঁদ দেখা যাওয়ার পরপরই শুরু হয় ইবাদতের প্রস্তুতি।

মেজ মেয়ে লিনাকেও নিজের জিম্মায় নিতে জাপানি মায়ের আপিল

ডেস্ক রিপোর্ট:

মেজ মেয়ে লাইলা লিনাকেও নিজের জিম্মায় নিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন জাপানি মা নাকানো এরিকো। আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১৮ নম্বর ক্রমিকে রয়েছে।

সোমবার (১১ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই আবেদনের উপর শুনানি হতে পারে।

নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ে বলেন, জাপানি বড় শিশু জেসমিন মালিকা ও তার ছোট বোন সোনিয়া তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে। মেজ মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে। রায়ে বলা হয়েছে, প্রথম ও তৃতীয় মেয়েকে নিয়ে জাপানি নাগরিক নাকানো এরিকো বাংলাদেশে বা যেকোনো দেশে বসবাস করতে পারবেন। তবে বাবা সন্তানদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার সুযোগ পাবেন। একইভাবে দ্বিতীয় মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবেন। তবে জাপানি মা দ্বিতীয় মেয়ের সঙ্গে দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে আপিল আংশিক মঞ্জুর করে বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম, ব্যারিস্টার রাশনা ইমাম, অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী। নাকানো এরিকোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে ঢাকার জেলা জজ আদালত বাংলাদেশে থাকা জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইনা লিনা জাপানি মায়ের কাছে থাকবে বলে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন ইমরান শরীফ।

গত বছরের ৯ মার্চ জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বিদেশে নিয়ে যেতে জাপানি মায়ের আবেদন নাকচ করে আপিল বিভাগ। একইসঙ্গে দুই শিশু কার জিম্মায় থাকবে এ সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। এসময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছেন সেভাবেই থাকবে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত বছরের ২৯ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত। নাবালিকা দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা কোথায় থাকলে কল্যাণ হবে সেদিক বিবেচনায় রেখে এ রায় দেওয়া হয়।

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।

চাঁদ দেখা যায়নি, ব্রুনাই-মালয়েশিয়ায় রোজা শুরু মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এবং মালয়েশিয়ায় আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটি ঘোষণা দিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান।

চাঁদ না দেখতে পাওয়ার ব্যাপারে ব্রুনাই বলেছে, “রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।”

অপরদিকে মালয়েশিয়া বলেছে, “রমজানের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে।”

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে।

তবে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই পবিত্র এ মাস শুরু হবে। জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, আজ রোববার আকাশে নতুন চাঁদের জন্ম হবে।