All posts by jitu

চৌদ্দগ্রামে স্মার্টফোনে এসএসসি উত্তরপত্র সরবরাহের সময় পিয়নসহ আটক ২

ষ্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারে স্মার্টফোনের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এমসিকিউ’র উত্তরপত্র সরবরাহ করার সময় বিদ্যালয়ের পিয়নসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলো, মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শহিদ উল্লাহ ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সিকিউরিটি গার্ড আমিনুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ে। তথ্যটি দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষকরা এমসিকিউ’র প্রশ্নপত্র সরবরাহ করে। এরই মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেওয়াল টপকে ওই বিদ্যালয়ের অফিস সহকারী শহিদ উল্লাহ পরীক্ষার হলে প্রবেশ করলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মোজাম্মেল হোসেন শহিদ উল্লাহকে চ্যালেঞ্জ করে তার স্মার্টফোনটি জব্দ করে চেক করলে হোয়াটস্অ্যাপে বিজ্ঞান বিষয়ের এমসিকিউ’র উত্তরপত্র পাওয়া যায়।

এ সময় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে শহিদ উল্লাহ জানায়, তাকে এ উত্তরপত্রটি পল্লী বিদ্যুতের সিকিউরিটির গার্ড আমিনুল ইসলাম সরবরাহ করেছে। এ সময় তিনি কৌশলে আমিনুল ইসলামকে এনে তাঁর স্মার্টফোনটি চেক করলেও সেখানে একই ধরনের উত্তরপত্র পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানকে অবগত করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত হয়ে আটককৃতদেরকে পুলিশে সোপর্দ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, ‘মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার হলে বিজ্ঞান বিষয়ের এমসিকিউ উত্তরপত্র স্মার্টফোনের মাধ্যমে পরীক্ষার্থীদেরকে সরবরাহ করার চেষ্টাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে আটক করে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই এবং আটককৃতদেরকে থানায় সোপর্দ করি’। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘এসএসসি বিজ্ঞান বিষয়ের এমসিকিউ’র উত্তরপত্র স্মার্টফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সরবরাহের অভিযোগে শহিদ উল্লাহ ও আমিনুল ইসলাম নামে দুই ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

ভারতে বেটিং কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোনের নাম, যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক:

বেটিং সাইটের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়েন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার উঠে এলো তার বোনের নাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আজকে সকালেই খবরটি দেখলাম। এখনই আমরা এটি নিয়ে মন্তব্য করতে চাই না। সাকিবের সঙ্গে এ প্রসঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান সিইও।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, আমরা ক্রিকেটার সাকিবের বোন বা এ সংক্রান্ত বেটিং অ্যাপ নিয়ে কাজ করছি না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ জানান, তাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আজ তাক-এ প্রকাশিত খবরে বলা হয়েছে- বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট বোন জান্নাতুল হাসান ‘১১রিপশবঃ.পড়স’ নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি ধরা) অ্যাপে বিনিয়োগ করেছেন।

গত বছর সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই ঘটনার তদন্তে ভারতের অনেক রথী-মহারথীর নাম উঠে আসে।

শুক্রবার রাতে ইন্ডিয়া টুডের অনলাইনে এবং ‘আজ তাক’–এর অনলাইনে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে- মহাদেব বেটিং অ্যাপ তদন্তে গ্রেফতার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে।

তদন্তকারী সংস্থা ইডি সূত্র জানিয়েছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে ১১রিপশবঃ.পড়স নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।

ইডি জানায়, মহাদেব অ্যাপ একটি হাইপ্রোফাইল কেলেংকারি, যা একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত। বিভিন্ন গেম যেমন- পোকার, তাস গেম, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেটের ওপর এই অ্যাপে অবৈধ জুয়া খেলা হয়। এই প্ল্যাটফর্মটি নতুন ব্যবহারকারীদের নথিভুক্ত করতে, আইডি তৈরি করতে এবং বেনামি ব্যাংক অ্যাকাউন্টের একটি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে অর্থপাচার করতে ব্যবহার করা হয়। মহাদেব অ্যাপ দৈনিক ২০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।

অনলাইন বেটিং অ্যাপে বোনের যুক্ততার এ অভিযোগ নিয়ে সাকিব আল হাসানের বক্তব্য জানতে চাইলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে তার বোন জান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রমজানের শেষ ১৫ দিন মেট্রোরেলের সময় বাড়বে ১ ঘণ্টা

ডেস্ক রিপোর্ট:

রমজানের শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানো হবে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এছাড়া ইফতারের আগ মুহূর্তে আড়াইশ মিলি লিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএন ছিদ্দিক।

এমএন ছিদ্দিক বলেন, রমজান মাসের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে একঘণ্টা করে বাড়বে। ইফতারের আগে-পরে ২৫০ এমএল পানির বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।

কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশ ও দেশের অর্থে কেনা প্রতিটি জিনিসের যত্ন নিতে কোস্ট গার্ডের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

রবিবার সকালে কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারপ্রধান এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা আইন জাতির পিতাই প্রথম করেছিলেন। ’৭৫-এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই কোনো উদ্যোগ নেয়নি। সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।’

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরে কোস্ট গার্ড সদর দপ্তরে ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা ছাড়াও নবনির্মিত পাঁচটি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারও আগে সকাল ১০টার দিকে কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে বাহিনীটির সদর দপ্তরে পৌঁছান সরকারপ্রধান। পরে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের হাতে পদক তুলে দেন।

শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ: সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি উল্টো প্রশ্ন রেখে বলেছেন, মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে? মামা বাড়ির আবদার!

রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে দেশের রাজনৈতিক যে বাস্তবতা, এই বাস্তবতায় বিএনপির মত একটা দল রিয়ালিটির সঙ্গে এদের কন্টাক ক্রমেই হারিয়ে ফেলছে। প্রমাণ হয়েছে- শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। আজকে এটাই বাস্তবতা- তার হাতে যতদিন আছে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তিনি বাংলাদেশের রিয়েলিটি বোঝেন। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন। যেটা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি। বোঝে না বলেই তারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

এ সময় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএনপির সমমনাদের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমমনস্করা যদি ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে, তার মানে বিএনপির সংশ্লিষ্টতা নেই- এটা মনে করার কোনো কারণ নেই। সন্ত্রাস যেখানে আছে, কাজে বিএনপি সেখানে আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

রোজার মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এর আগে রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দিয়েছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে পর্যন্ত ক্লাস চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। জোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

প্রসঙ্গত, এবার চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৯ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে পবিত্র রমজান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

ব্রাহ্মণপাড়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম এবং পরিচালনা করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবেন চৌধুরি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সমবায় কর্মকর্তা মোঃ মইনউদ্দিন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হুসাইন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

শিক্ষককের স্মৃতি আগলে রাখতে ছাত্রদের ব্যতিক্রমী উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম সফি উল্যাহ বিএসসির স্বরণে গত আট বছর ধরে ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছে সাবেক শিক্ষার্থীরা।

রোববার (১০ মার্চ) দুপুরে এ প্রবীণ শিক্ষকের স্মৃতি স্বরণে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সফি উল্যাহ বিএসসি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুর ২০ বছর পর তার স্মৃতি আগলে রাখতে এমন আয়োজন করে যাচ্ছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপসচিব আজগর আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের দাতা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পেশাজীবী ও ভ্যাট কনসালটেন্ট সাইদুল ইসলাম তহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক উল্যাহ ভুট্রু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.আবদুর রাজ্জাক লিটন প্রমূখ।

উল্লেখ্য,ফাইনাল খেলায় রামপুর ১নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্র, আদর্শ নগর স্পোটিং ক্লাবকে ৮৬ রানে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুর ১নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্রের মিশু।

শাহরাস্তির সূচীপাড়া উওর ইউপির ৬ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কামরুল হাসান বিজয়ী

স্টাফ রিপোর্টার:

শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে মোরগ প্রতিকের প্রার্থী মোঃ কামরুল হাসান ৪ শত ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের প্রার্থী মোঃ ফজলুল হক পেয়েছেন ২ শত ৭৮ ভোট। এছাড়া অপর প্রার্থী মো: শরীফুল আলম সুরুজ পেয়েছেনশাহরাস্তির সূচীপাড়া উওর ইউপির ৬ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কামরুল হাসান বিজয়ী

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে মোরগ প্রতিকের প্রার্থী মোঃ কামরুল হাসান ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের প্রার্থী মোঃ ফজলুল হক পেয়েছেন ভোট। এছাড়া অপর প্রার্থী মো: শরীফুল আলম সুরুজ পেয়েছেন ভোট। উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য সালেহ আহমেদ এর মৃত্যুতে এ ওয়ার্ডের আসনটি শূন্য হয়। দিনব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ ওয়ার্ডের হাড়াইর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক। ১ শত ৪২ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৬ শত ১৬ জন, এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ শত ২৩ জন, অবৈধ বাতিল ৯ টি। উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য সালেহ আহমেদ এর মৃত্যুতে এ ওয়ার্ডের আসনটি শূন্য হয়। দিনব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ ওয়ার্ডের হাড়াইর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক।
বার্তা প্রেরক

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র সূচনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

২০১২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু। এরপর ২০১৭ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাক্কু।

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্কুকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভà§