All posts by jitu

মদকাণ্ড নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সওয়েল

ডেস্ক রিপোর্ট:

খুব বেশিদিন আগের কথা নয়। অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে। অ্যাডিলেডেই এক অনুষ্ঠানে ঘটিয়েছিলেন এমন কাণ্ড। এক মাস পার হওয়ার আগে সেই অ্যাডিলেডেই খেললেন মনে রাখার মতো এক ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে শতক করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মার রেকর্ড ছুঁয়েছেন এ অস্ট্রেলিয়ান।

এমন এক ইনিংসের পর মদকাণ্ড নিয়ে কথা বলেছেন তিনি। সরাসরি কিছু না বললেও, জানিয়েছেন সেই সময়কার অনেক কথাই। ম্যাক্সওয়েল নিজেই স্বীকার করলেন, একজন ক্রিকেটার হিসেবে সেদিন তিনি যা করেছেন, তা মোটেই আদর্শ ছিল না। অবশ্য, সেদিনের ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ব্যাপক সমর্থনও পেয়েছেন তিনি। যাকে তিনি বলেছেন, ‘অসাধারণ সমর্থন।’

অ্যাডিলেডের মদকাণ্ডের পর তার মন্তব্য, ‘আমার মনে হয় আমার চেয়েও আমার পরিবারের ওপর বেশি প্রভাব ফেলেছে এ ঘটনা। আমি জানতাম আমার সে সপ্তাহে ছুটি আছে। অবশ্যই ওই ঘটনা আদর্শিক ছিল না, তার ওপর যে সময়ে ঘটেছে। তবে আমার ছুটি ছিল। আমি জানতাম আমার ক্রিকেট থেকে ছুটি ছিল।’

সেসময় অস্ট্রেলিয়া ব্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে। দলের সঙ্গে ছিলেন না ম্যাক্সওয়েল। ছুটি পেয়েই তিনি গিয়েছেন একটি প্রদর্শনী গলফে অংশ নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপর সন্ধ্যায় গিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির ব্যান্ড সিক্স অ্যান্ড আউটের কনসার্টে গিয়ে মদ্যপানও করেন। এরপর সেখানেই অচেতন হয়ে পড়লে এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

সে ঘটনার পর কোচ অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, নিজের প্রতি আরেকটু সচেতন হতে হবে ম্যাক্সওয়েলকে। আবার এমন কাজকে তার একান্ত ব্যক্তিগত বলে মন্তব্য করেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। কথা বলেছিলেন প্রধান নির্বাচকও। কেউই খুব জোরেশোরে তাকে সমর্থন জানাননি।

তবে ম্যাক্সওয়েল অবশ্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য, ‘কোচ, বেইলস (প্রধান নির্বাচক জর্জ বেইলি), সত্যি বলতে সবাই অসাধারণ ছিল আমার সঙ্গে।

এবার খন্দকার মুশতাক এবং তার স্ত্রীকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের আলোচিত ও সমালোচিত ‘অসম জুটি’ খন্দকার মুশতাক আহমেদ এবং তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাতে এমন অভিযোগ করে ভিডিও বার্তা দেন মুশতাক-তিশা। এর আগে গত শুক্রবার তোপের মুখে একুশের বইমেলা থেকে বের হয়ে যান এই দম্পতি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মুশতাক কালবেলাকে বলেন, আপনারা আমাদের ভিডিও বার্তা দেখেছেন। ভিডিওতে শুধু আমাদেরই দেখিয়েছি। অনেকেই বিষয়টিকে মিথ্যা বলে মন্তব্য করেছেন। আমাদের যে হুমকি দেওয়া হয়েছে সেই ভিডিওটি গণমাধ্যমের কাছে আজ পাঠাব। তখন সকলেই জানবে বিষয়টি সত্য কি না।

হুমকির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মুশতাক বলেন, আমরা গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় জিডি করেছিলাম। যেহেতু আমাদের হুমকি দেওয়া হচ্ছে নতুন করে জিডি করার বিষয়টি এখনো চূড়ান্ত করিনি তবে আমি বিষয়টি নিয়ে পদক্ষেপ নেব।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সেই সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে একুশের মেলায় বই প্রকাশের পর। মেলায় নিয়মিত তার বই ছাপানোর সেই প্রকাশনী স্টলে গেলে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) কিছু মানুষের তোপের মুখে মেলা ছাড়তে বাধ্য হয় এই ‘অসম’ জুটি। নিরাপত্তা চেয়ে শনিবার রাত ৯টার পর খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় গিয়ে জিডি করেন।

এবার নিজেদের নিরাপত্তা চেয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে হঠাৎ লাইভে আসেন মুশতাক-তিশা। লাইভে এসে মুশতাক আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাকে এবং স্ত্রী তিশাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কি বাঁচার অধিকার নেই? আমরা কী দোষ করেছি। আমরা শরিয়তসম্মতভাবে আইন মেনে বিবাহ করেছি। বইমেলায় আমাদের ২টি বই প্রকাশ হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমি শাহবাগ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছি। আপনাদের সকলকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। গত ৯ তারিখও আমাদের উত্ত্যক্ত করা হয়েছে। আমি এবং স্ত্রী অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি। যারা আমাদের হত্যার হুমকি দিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।

লাইভে এসে খন্দকার মুশতাকের স্ত্রী তিশা বলেন, আমি একজন নারী আমাদের বেঁচে থাকার অধিকার নেই? আমরা সম্পূর্ণ শরিয়তসম্মতভাবে বিয়ে করেছি। কিন্তু আমাদের এভাবে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে।

মুশতাক বইমেলায় বিষয়টি উল্লেখ করে বলেন, কিছু দুষ্কৃতকারীরা বইমেলাতে আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে, বই ছিঁড়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। মেলার আয়োজক কর্তৃপক্ষের দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা দেওয়া।

খন্দকার মুশতাকের করা জিডিতে বলা হয়েছে, একুশে বইমেলা উপলক্ষে মিজান পাবলিশার্স থেকে তাদের ‘তিশা অ্যান্ড মুশতাক’ ও ‘তিশার ভালবাসা’ নামে দুটি বই প্রকাশ হয়েছে। প্রকাশনা ও পাঠকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশে শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত অমর একুশে বইমেলায় যান তারা। এ সময় ক্রেতা ও ভক্তদের সঙ্গে মতবিনিময়, ছবি তোলা ও অটোগ্রাফ দিচ্ছিলেন।

হঠাৎ উপস্থিত অজ্ঞাতনামা কিছু লোকজন তাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশে নানা ধরনের মন্তব্য করতে থাকে। এ সময় খন্দকার মুশতাক আহমেদের প্রকাশিত কয়েকটি বই ছিঁড়ে ফেলা ও প্রাণনাশের হুমকি দেয়।

কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মুক্তি

ডেস্ক রিপোর্ট:

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে গত বছরের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতার। এরপর গত বছরের শেষ দিকে তাদের সাজার মেয়াদ কমিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। অবশেষে ব্যাপক কূটনৈতিক তৎপরতায় ভারতের নৌবাহিনীর সাবেক সদস্যদের ছেড়ে দিয়েছে কাতার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এই ৮ জনের মধ্যে ৭ জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তারা দীর্ঘ ১৮ মাস কাতারের কারাগারে বন্দি ছিলেন।

এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কাতারে বন্দি ৮ ভারতীয় নাগরিকের ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তারা দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন। ৮ জনের মধ্যে ৭ জন ইতোমধ্যে ভারতে ফিরে এসেছেন। কাতারের আমির তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা সেটিকে স্বাগত জানাই।

এই দাহরা গ্লোবালের হয়ে কাজ করার সময় ভারতীয় নৌবাহিনীর এসব কর্মকর্তা ইসরাইলের কাছে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ড ও সবশেষে মুক্তি পাওয়া নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা হলেন— ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং নাবিক রাগেশ। তাদের ২০২২ সালের আগস্টে গ্রেফতার করা হয়েছিল এবং তখন থেকেই কারাগারে বন্দি ছিলেন।

ভারতীয় নৌবাহিনীর এসব কর্মকর্তা দেহরা গ্লোবাল নামের এ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাতারের নৌবাহিনীর হয়ে কাজ করতেন। তাদের কাজ ছিল— কাতারি নৌবাহিনীর সদস্যদের ইতালির ইউ২১২ সাবমেরিনের ওপর প্রশিক্ষণ দেওয়া।

কাতারের একটি আদালত ২০২৩ সালের অক্টোবরে তাদের মৃত্যুদণ্ড দেন। ওই সময় ভারত জানিয়েছিল, এই রায়ে তারা ‘বিস্মিত’ হয়েছে। এরপর মৃত্যুদণ্ড প্রাপ্ত এসব কর্মকর্তাকে ছাড়িয়ে নিতে কূটনৈতিক তৎপরতা শুরু করে দেশটি। এরই প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে মৃত্যুদণ্ডের সাজা স্থগিত করে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

কুমিল্লায় তিনটি ইটভাটাকে প্রায় ৬ লক্ষ টাকা জরিমানা

শাহ ইমরান:

কুমিল্লা লালমাই উপজেলায় ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটা থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারী) কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও লালমাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় লালমাই বাঘমারায় মেসার্স আবুল কাশেম ব্রিকস (এ কে ব্রিকস) কে ২ লক্ষ ২০ হাজার টাকা, বাঘমারা দত্তপুরের মেসার্স মাহবুব আলম ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, আলিশ্বরের মেসার্স মেসার্স এমরান ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন লালমাই থানা পুলিশ।

দেশের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে : কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশে কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। আমরা দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের খাদ্যের ঝুড়ি সবসময় ভরপুর রাখতে চাই। এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর কাছে পরিচয়পত্র জমা দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। এসময় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এফএওর প্রতিনিধিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় খাদ্য ঘাটতি দেখা দেয়। সেজন্য, খাদ্য উৎপাদন আরো বাড়াতে ও টেকসই করতে এফএওর আরো বেশি সহযোগিতা প্রয়োজন।

এফএওর প্রতিনিধি জিয়াওকুন শি বাংলাদেশে সহযোগিতা আরো বাড়াতে উদ্যোগ গ্রহণ করবেন বলে এসময় মন্ত্রীকে জানান।

‘দুটি সিনেমা করেই থেমে থাকব না’

ডেস্ক রিপোর্ট:

দেশীয় সিনেমার সুপারস্টার শাবনূর। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এমনও বলা হয়ে থাকে শুধু শাবনূরের সঙ্গে জুটি বাঁধার কারণেই অনেক নায়কের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই গোপনে বিয়ে করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এই সুন্দরী। এরপর বিভিন্ন সময়ে গুজব ছড়িয়েছে সিনেমায় ফিরছেন শাবনূর। কিন্তু শুটিং সেটে আর দেখা মেলেনি তার।

এরমধ্যে ফিটনেসের বিষয়টিও ছিল। নব্বইয়ের দর্শকের সুপারস্টার নায়িকা হয়ত চাননি মা-বোনের চরিত্রে অভিনয় করতে! অবশেষে ক্যামেরার সামনে আসছেন শাবনূর। অপেক্ষার অবসান ঘটিয়ে তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’র দিয়ে সিনেমায় ফিরছেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এম এস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে। এসময় শাবনূরকে নিয়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘এখনো ভালোবাসি’ নামে আরও সিনেমার ঘোষণা দেওয়া হয়। এ সময় শাবনূর বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই দেশে এসেছি। এই সিনেমার গল্প ও গান আমাকে টেনে এনেছে। সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। ১০ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি শেষ করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, অনেকে আমাকে বলেছেন—তুমি এতদিন পর এসে কী করবে? সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি— কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।

এদিন শাবনূর আরও বলেছেন, দুটি সিনেমা করেই থেমে থাকব না। পরপর কাজ করব। চেষ্টা করব একটির পর কাজ করার। একটি কথা বলতে চাই কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনও মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। তাই আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।

আগামী ২৫ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

ডেস্ক রিপোর্ট:

রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

৬ মাসে ৬ কোটি ৭৬ লাখ টাকা জরিমানা আদায়: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

৬ মাসে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। ২০২৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সময়ে ৫ হাজার ৩৭৪টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীন বিভিন্ন অপরাধে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারাদেশে নিয়মিত বাজার মনিটরিং করছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে উম্মে কুলসুম স্মৃতির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চালের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় চালের মিল ও পাইকারি বাজার মনিটরিং করছে। আলু, পেঁয়াজ ও ডিম সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার জন্য দেশব্যাপী কোল্ড স্টোরেজ, পাইকারি ও খুচরা বাজারে তদারকির কাজ পরিচালনা করছে। পোল্ট্রি (ব্রয়লার) মুরগি ও ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিদপ্তর দেশব্যাপী পাইকারি ও খুচরা বাজারে মনিটরিং করছে।

এছাড়া নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গভীর রাতে অভিযান পরিচালনাসহ নিয়মিত বাজার মনিটরিং করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

তিনি জানান, মাংসের দাম কমানোর জন্য ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে আনতে বাংলাদেশ ডেইরি ফার্মারস্ অ্যাসোসিয়েশনের সদস্যসহ অংশীজনদের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাজার মনিটরিং করা হচ্ছে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং পরিচালনা করার পাশাপাশি সাংবাদিকদের ইতিবাচক রিপোর্টের মাধ্যমে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখার জন্য ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সাংবাদিদের সঙ্গে কর্মশালার আয়োজন করা হয়েছে।

এছাড়াও ভোজ্য তেল, চিনি, এলপি গ্যাস, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অধিদপ্তর দেশব্যাপী নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট:

ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।

রোববার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, ডামি নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার সারা দেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহিদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত পালন করা হবে। এছাড়া আগামী শনিবার সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, রবি ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় এবং ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।

অপরাধীকে ক্ষমা করায় হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট:

হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক পদত্যাগ করেছেন। দেশটিতে শিশু যৌন নিপীড়নে জড়িত এক ব্যক্তিকে ক্ষমার জেরে বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দেশটির জাতীয় টেলিভিশনে বক্তৃতাকালে তিনি বলেন, আমি গত এপ্রিলে এক ব্যক্তিকে ক্ষমা করেছিলাম। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিনের পদত্যাগের দাবিতে ক্রমেই চাপ বাড়ছিল। গত শুক্রবার সন্ধ্যায়ও প্রেসিডেন্ট প্রাসাদের সামনে পদত্যাগের দাবিতে বিক্ষোভ পালিত হয়। এমন পরিস্থিতিতে সাবেক বিচারমন্ত্রী জুডিভ ভার্গ জানান যে নোভাক আর তার পদে বহাল থাকছেন না।

নোভাক হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের মার্চে তিনি এ দায়িত্ব নিয়েছিলেন। যদিও তার এ পদটি আলংকারিক পদ। তিনি এর আগে পারিবারিক নীতিবিষয়ক মন্ত্রী ছিলেন।

তিনি বলেন, আমি যাদের কষ্ট দিয়েছি এবং যেসব ভুক্তভোগীর মনে হয়েছে তোদের আমি সমর্থন করিনি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আমি শিশুদের এবং তাদের পরিবারেরর সুরক্ষায় আছি, ছিলাম এবং থাকব। একটি শিশুসদনের সাবেক উপপরিচালককে ক্ষমা করায় এ বিতর্কের শুরু হয়। গেল বছরের এপ্রিলে পোপ ফ্রান্সিস বুদাপেস্ট সফরের সময় তাকে ক্ষমা করা হয়। যদিও বিষয়টি গত সপ্তাহে প্রকাশ পায়। দেশটির সংবাদমাধ্যম বিষয়টি প্রকাশ্যে আনে। এরপর থেকে বিরোধীরা তার পদত্যাগ দাবি করে আসছিলেন।