All posts by jitu

কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশ ও দেশের অর্থে কেনা প্রতিটি জিনিসের যত্ন নিতে কোস্ট গার্ডের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

রবিবার সকালে কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরকারপ্রধান এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা আইন জাতির পিতাই প্রথম করেছিলেন। ’৭৫-এর হত্যাকাণ্ডের পর দায়িত্বে আসা কোনো সরকারই কোনো উদ্যোগ নেয়নি। সমুদ্রে বাংলাদেশ নিজস্ব সীমানার মালিক হয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এটি সম্ভব করেছে আওয়ামী লীগ সরকার।’

তিনি বলেন, ‘নতুন দুটি জাহাজ ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে। যুক্ত হবে আধুনিক মেরিটাইম সার্ভিল্যান্স সিস্টেম। অচিরেই ত্রিমাত্রিক বাহিনী হতে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড।’

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরে কোস্ট গার্ড সদর দপ্তরে ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা ছাড়াও নবনির্মিত পাঁচটি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারও আগে সকাল ১০টার দিকে কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে বাহিনীটির সদর দপ্তরে পৌঁছান সরকারপ্রধান। পরে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের হাতে পদক তুলে দেন।

শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ: সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি উল্টো প্রশ্ন রেখে বলেছেন, মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে? মামা বাড়ির আবদার!

রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে দেশের রাজনৈতিক যে বাস্তবতা, এই বাস্তবতায় বিএনপির মত একটা দল রিয়ালিটির সঙ্গে এদের কন্টাক ক্রমেই হারিয়ে ফেলছে। প্রমাণ হয়েছে- শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। আজকে এটাই বাস্তবতা- তার হাতে যতদিন আছে দেশ পথ হারাবে না বাংলাদেশ। তিনি বাংলাদেশের রিয়েলিটি বোঝেন। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন। যেটা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি। বোঝে না বলেই তারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

এ সময় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএনপির সমমনাদের সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমমনস্করা যদি ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে, তার মানে বিএনপির সংশ্লিষ্টতা নেই- এটা মনে করার কোনো কারণ নেই। সন্ত্রাস যেখানে আছে, কাজে বিএনপি সেখানে আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা।

রোজায় বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:

রোজার মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এর আগে রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল এবং প্রথম দশ দিন প্রাথমিক স্কুল চালু রাখার ঘোষণা দিয়েছিল। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজানের প্রথম ১০ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে পর্যন্ত ক্লাস চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। জোহরের নামাজের জন্য সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

প্রসঙ্গত, এবার চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৯ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে পবিত্র রমজান মাসে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দপ্তর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অন্যদিকে রমজান মাস উপলক্ষ্যে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

ব্রাহ্মণপাড়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম. আজহারুল ইসলাম এবং পরিচালনা করেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবেন চৌধুরি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সমবায় কর্মকর্তা মোঃ মইনউদ্দিন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হুসাইন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

শিক্ষককের স্মৃতি আগলে রাখতে ছাত্রদের ব্যতিক্রমী উদ্যোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম সফি উল্যাহ বিএসসির স্বরণে গত আট বছর ধরে ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছে সাবেক শিক্ষার্থীরা।

রোববার (১০ মার্চ) দুপুরে এ প্রবীণ শিক্ষকের স্মৃতি স্বরণে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সফি উল্যাহ বিএসসি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুর ২০ বছর পর তার স্মৃতি আগলে রাখতে এমন আয়োজন করে যাচ্ছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপসচিব আজগর আলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের দাতা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পেশাজীবী ও ভ্যাট কনসালটেন্ট সাইদুল ইসলাম তহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক উল্যাহ ভুট্রু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.আবদুর রাজ্জাক লিটন প্রমূখ।

উল্লেখ্য,ফাইনাল খেলায় রামপুর ১নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্র, আদর্শ নগর স্পোটিং ক্লাবকে ৮৬ রানে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রামপুর ১নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্রের মিশু।

শাহরাস্তির সূচীপাড়া উওর ইউপির ৬ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কামরুল হাসান বিজয়ী

স্টাফ রিপোর্টার:

শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে মোরগ প্রতিকের প্রার্থী মোঃ কামরুল হাসান ৪ শত ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের প্রার্থী মোঃ ফজলুল হক পেয়েছেন ২ শত ৭৮ ভোট। এছাড়া অপর প্রার্থী মো: শরীফুল আলম সুরুজ পেয়েছেনশাহরাস্তির সূচীপাড়া উওর ইউপির ৬ নং ওয়ার্ড উপ-নির্বাচনে কামরুল হাসান বিজয়ী

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির সূচীপাড়া উওর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে মোরগ প্রতিকের প্রার্থী মোঃ কামরুল হাসান ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের প্রার্থী মোঃ ফজলুল হক পেয়েছেন ভোট। এছাড়া অপর প্রার্থী মো: শরীফুল আলম সুরুজ পেয়েছেন ভোট। উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য সালেহ আহমেদ এর মৃত্যুতে এ ওয়ার্ডের আসনটি শূন্য হয়। দিনব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ ওয়ার্ডের হাড়াইর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক। ১ শত ৪২ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ১ হাজার ৬ শত ১৬ জন, এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ শত ২৩ জন, অবৈধ বাতিল ৯ টি। উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য সালেহ আহমেদ এর মৃত্যুতে এ ওয়ার্ডের আসনটি শূন্য হয়। দিনব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ ওয়ার্ডের হাড়াইর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক।
বার্তা প্রেরক

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র সূচনা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে উপনির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

ঘোষিত ফলাফলে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

ডা. তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

২০১২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু। এরপর ২০১৭ সালের নির্বাচনেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন সাক্কু।

২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্কুকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত। এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ ৯ মার্চ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আমাদের দৃষ্টিতে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ সারাদেশে ২৩১টি স্থানে নির্বাচনের ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

শনিবার (৯ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৩১টি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু কিছু জায়গায় দু-চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দু-একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থককে গুলির অভিযোগ বিষয়ে সিইসি বলেন, আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি যে, কোথাও প্রভাবে খাটানো বা হস্তক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ভোট প্রভাবিত হয়নি।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, প্রত্যেক প্রার্থীই কম বেশি শক্তি প্রয়োগ করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছে তাদের গ্রেফতারের জন্য আমরা বলেছি।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কোনো অভিযোগ পাইনি। কুমিল্লায় বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহ সিটিতে ৪৯ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টার পরও সেখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। সার্বিকভাবে আমরা বলতে পারি ভোট শান্তিপূর্ণ হয়েছে।

বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। প্রত্যাশিত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনো কিছু বন্ধ হয়নি।

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ সারাদেশে ২৩১টি স্থানে নির্বাচনের ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

শনিবার (৯ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৩১টি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু কিছু জায়গায় দু-চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দু-একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

কুমিল্লা সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থককে গুলির অভিযোগ বিষয়ে সিইসি বলেন, আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি যে, কোথাও প্রভাবে খাটানো বা হস্তক্ষেপ করা হয়েছে। কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। তবে কেন্দ্রের ভেতরে ভোট প্রভাবিত হয়নি।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, প্রত্যেক প্রার্থীই কম বেশি শক্তি প্রয়োগ করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যারা এই কাজটি করেছে তাদের গ্রেফতারের জন্য আমরা বলেছি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কোনো অভিযোগ পাইনি। কুমিল্লায় বিকেল ৩টা পর্যন্ত ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ময়মনসিংহ সিটিতে ৪৯ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টার পরও সেখানে একটা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। সার্বিকভাবে আমরা বলতে পারি ভোট শান্তিপূর্ণ হয়েছে।

বরগুনার আমলতীতে ৬০ শতাংশের মতো, পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। প্রত্যাশিত সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোনো কিছু বন্ধ হয়নি।

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘প্রবাসীরা যে দেশে টাকা পাঠান সেটা প্রতিমাসে সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে বিধায় গত ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এগুলো এতটা জঘন্য মিথ্যাচার তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা সেটা নিয়ে কথা বললে- তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে।’

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ হলরুমে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে ৫ম বারের মত সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। সকল মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।’

শিক্ষা কার্যক্রম আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে খানসামা ও চিরিরবন্দর উপজেলায় ১৮টি স্কুল ও কলেজে অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার কার্যক্রমের উদ্বোধন করা হয়। খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামসহ আরও অনেকে।

কুবির পাহাড়ে আবারও আগুন

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদ, স্পোর্টস কমপ্লেক্স ও কেন্দ্রীয় খেলা মাঠের সংলগ্ন পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটেছে।

আজ শনিবার (৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ঐ পাহাড়ে আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের কাছে লালন চত্বর নামে পরিচিত ঐ পাহাড়ের বেশির ভাগ আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। কোথাও ছনের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে আবার কোথাও আগুন নিভে বিবর্ণ কালো র