All posts by jitu

সিরিয়ার রাজধানীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুসা জেলার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের এই হামলায় দেশটিতে অন্তত দুজন নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কাফর সুসা জেলায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় দুজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বহুতল ভবনের পুড়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। দেশটির নিরাপত্তা সূত্র বলেছে, যে উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে তা সফল হয়নি।

আক্রান্ত ভবনটির আশপাশে আবাসিক ভবন, স্কুল এবং ইরানি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। ভবনটি ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর ব্যবহার করা একটি বিশাল সুরক্ষিত কমপ্লেক্সের কাছে অবস্থিত।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতেও ইসরায়েলি বাহিনী কাফর সুসা জেলাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল। ওই সময় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ইরানি সামরিক বিশেষজ্ঞরা নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা বুধবার ওই জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা বলেছেন, বিস্ফোরণে আশপাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় অ্যাম্বুলেন্স ছুটে যায়।

তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানিয়ে আসছে ইরান। দামেস্ক এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখায় তেহরানের বৈশ্বিক সামরিক শক্তিকে দমনের লক্ষ্যে সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালায় ইসরায়েল।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় হামলা বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অর্ধ ডজনের বেশি কর্মকর্তা নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স।

এবার বইমেলা থেকে বিতাড়িত হয়েছেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট:

ডা. সাবরিনা ও মুশতাক-তিশা দম্পতির পর এবার বইমেলা থেকে বিতাড়িত হয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনিতে মেলা প্রাঙ্গণ ছাড়তে বাধ্য হন তিনি।

এ সময় মেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা তাকে বেষ্টনী দিয়ে টিএসসি সংলগ্ন গেট দিয়ে বের হয়ে যেতে সাহায্য করেন।

জানা গেছে, বিকেল ৪টার দিকে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় নিজের লেখা বই হাতে নিয়ে পাঠকদের কিনতে উৎসাহিত করেছিলেন তিনি। হঠাৎ একদল দর্শনার্থী তাকে ‘ভুয়া, ভুয়া’ ও ‘ছি ছি’ দুয়োধ্বনি দিতে শুরু করেন।

অবস্থা বেগতিক দেখে তিনি নিজেই বইমেলা থেকে বের হয়ে যেতে উদ্যত হন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে বেষ্টনী দিয়ে বাইরে বেরিয়ে যেতে সাহায্য করেন। হিরো আলমের বইয়ের নাম ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দেব’।

এর আগে, গত (৯ ফেব্রুয়ারি) দুয়োধ্বনির মুখে অমর একুশে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা দম্পতি। এরপরে একই কাণ্ড ঘটে ডা. সাবরিনার সঙ্গেও।

কুবিতে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্যের কক্ষে শিক্ষকদের ওপর ‘পরিকল্পিত ও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা’র প্রতিবাদ ও অবিলম্বে এর তদন্তপূর্বক বিচারের দাবিতে মৌন মানববন্ধন করেছে কুবি শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মেহেদী হাসানের নেতৃত্বে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

মানবন্ধনের শেষে উপস্থিত শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে আমরা আজ শহিদ মিনার প্রাঙ্গণে মৌন মানববন্ধনে দাঁড়িয়েছি। শহিদ মিনার হল প্রতিবাদ এবং প্রতিরোধের স্মারক। উপাচার্য আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছেন, যেমনটা পাকিস্তানি হানাদার বাহিনী মাতৃভাষা কেড়ে নিয়েছিল।

তিনি আরও বলেন, আমরা আজ ভিডিওতে দেখেছি উপাচার্য শিক্ষকদের সন্ত্রাসী বলেছেন। এর মাধ্যমে তিনি নিজেই তার সন্ত্রাসী রুপ প্রকাশ করেছেন। তাই আজ সন্ত্রাসী উপাচার্যের সাথে আমরা শিক্ষক সমাজ ফুল দিব না; সকল শিক্ষকরা একসাথে দিব।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আ. লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফারুক খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আলম মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।

এর আগে রাত ১১টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনারে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

রাত ১১টা ৫৩ মিনিটে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিনার অঙ্গনে উপস্থিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাবি উপাচার্য তাকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক বীজবৃক্ষ তুলে ফেলব : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বীজবৃক্ষ বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বীজবৃক্ষকে সমূলে তুলে ফেলব আমরা। এটাই আমাদের অঙ্গীকার।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা যোদ্ধা। অতঃপর একাত্তরে আমরা বীর মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে, সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি আজকে সারাবিশ্বে বিস্ময়ের।

মাতৃভাষা দিবসে ইনফিনিটির গ্রুপের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহ ইমরান:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাচ ভিত্তিক গ্রুপ ইনফিনিটি এসএসসি ২০০১ বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার কামরাঙ্গীরচরের বড়গ্রামে তাকওয়া কমিউনিটি সেন্টারে আগামীকাল ২১শে ফেব্রুয়ারি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান ও ডায়াবেটিক চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে। জানা যায় ইনফিনিটি গ্রুপ প্রতিবছর ১৬ই ডিসেম্বর ও ২১শে ফেব্রুয়ারি তে গত তিন বছর যাবত এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য ৫ জন ডাক্তারের পাশাপাশি ২৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল ইতিমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইনফিনিটি গ্রুপ এর এডমিন এম এ মতিনের সাথে কথা বলে জানা যায় আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে অত্র গ্রুপের উদ্যোগে প্রতিবছর দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করে আসছি বেশ কয়েক বছর যাবত।এছাড়াও যেকোনো সংকটকালীন মুহূর্তে ইনফিনিটি গ্রুপ সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন সময় প্রয়োজনীয় সহযোগিতা করে আসছে। আমরা এই কার্যক্রম চলমান রাখবো ইনশাল্লাহ।

উল্লেখ্য, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সারা বাংলাদেশের এসএসসি ২০০১ ব্যাচ ভিত্তিক বন্ধুদের নিয়ে ভার্চুয়ালি একটি গ্রুপে একত্রিত করার মাধ্যমে ২০২১ সালের ৬ জুন ইনফিনিটির যাত্রা শুরু হয়।

চান্দিনা থানায় সাবেক চেয়ারম্যানকে ধরে নিয়ে বেধড়ক মারধর; ঘটনার সাথে সম্পৃক্ত না থেকেও আসামী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িত না থেকেও আসামী হয়েছেন বরকইট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেম! ওই মামলায় তাকে গ্রেফতার করার পর থানায় নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমান হোসেন। তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও নিজের উপর হামলার ঘটনার তীব্র ক্ষোভে ইউপি চেয়ারম্যানকে নিজেই আটক করেন। পরে তাকে থানায় এনে মারধর করার অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান আবুল হাসেম এর স্ত্রী মাকসুদা আক্তার।

মামলার তদন্তকারী কর্মকর্তা সৈকত দাশ গুপ্ত জানান, এস.আই নোমান হোসেন আসামী হাসেমকে আটক করার পর আমি ঘটনাস্থলে যাই।

সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসেম এর স্ত্রী স্কুল শিক্ষিকা মাকসুদা আক্তার জানান- আমাদের বাড়ি শ্রীমন্তপুর হলেও চান্দিনা সদরের খাঁন বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করি। গত ১০ ফেব্রুয়ারী শনিবার রাত ১০টার দিকে বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুরে আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে যে ঘটনা ঘটে ওই ঘটনার সময় আমার স্বামী চান্দিনা পশ্চিম বাজারের হাজী আলী ম্যানশনে সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম এর ব্যবসায় প্রতিষ্ঠানে আরও কয়েকজনের সাথে ব্যবসায়ীক আলোচনায় ব্যস্ত ছিলেন। পরদিন জানতে পারি আমার স্বামীর নেতৃত্বে নাকি পুলিশের উপর হামলা হয়েছে। এমন মিথ্যা অভিযোগ এনে ১১ ফেব্রুয়ারী (রবিবার) চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুজন দত্ত বাদী হয়ে ওই এজাহারে আমার স্বামীকে ২নং আসামী করে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান- আমার স্বামী কি চোর না ডাকাত? আমার স্বামীকে মিথ্যা ঘটনায় গ্রেফতার করে থানার দ্বিতীয় তলায় এস.আইদের কক্ষে নিয়ে বেধরক পিটিয়েছে এস.আই নোমান হোসেন। আমার স্বামীকে পাটানোর শব্দ এবং চিৎকার শুনেছি আমরা নিজ কানে। এসময় থানায় আগাত অনেক লোকজনও শুনেছে। আমার স্বামী ছাড়াও আরও কয়েকজনকে আসামী করা হয় যারা ঘটনার সময় ছিলেন না।

চেয়ারম্যানের স্ত্রীর এমন অভিযোগের পর চান্দিনায় কর্মরত সংবাদ কর্মীরা থানায় এস.আই নোমান হোসেন এর টেবিলে থাকা এ্যালমুনিয়ামের একটি পাইপও দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কালীন সময়ে ছায়কোট এলাকায় সিএনজি অটোরিক্সায় অগ্নিকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় নির্বাচনের বেশ কিছুদিন পর শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে মৎস্য ব্যবসায়ী এনামূল হককে আটক করে জেল হাজতে পাঠায় চান্দিনা থানার উপ-পরিদর্শক নোমান হোসেন। ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কুমিল্লা আদালত থেকে জামিন লাভের পর শুক্রবার ৯ ফেব্রুয়ারী মুক্তি পায় এনামূল। একই দিনে পৌরসভার ৯নং ওয়ার্ড তুলাতলী গ্রামের সোহেল নামের এক সিএনজি চালক চান্দিনা বেলাশহর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরদিনে শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে সড়ক দুর্ঘটনার আহত ব্যক্তিতে শ্রীমন্তপুর চিনার পোল এলাকায় মারামারির ঘটনায় ভিকটিম দেখিয়ে থানায় একটি সাজানো মামলা দায়ের করা হয়। ওই মামলায় সদ্য জামিনপ্রাপ্ত এনামূলকে প্রধান আসামী করা হয়। চান্দিনা থানার উপ-পরিদর্শক নোমান হোসেন একটি চক্রের প্ররোচনায় কোন প্রকার তদন্ত ছাড়াই শনিবার রাতে তাকে গ্রেফতার করতে এনামূল এর বাড়িতে যায়। এসময় এস.আই নোমান এর সোর্স মামুন নামের এক ব্যক্তি এনামূলকে মারধর করে। এসময় এনামূল এর পরিবারের সদস্য ও গ্রামবাসী পুলিশের উপর চড়াও হয়। এ সময় বিক্ষুব্ধ জনতার হাতে আহত হয় এস.আই নোমান ও সোর্স মামুন আহত জন। এ ঘটনায় পুলিশ ২১ জনের নাম উল্লেখসহ ৪০জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়। এসময় পুলিশ এনামূল এর স্ত্রীকে সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে এসে পরদিন পুলিশের উপর হামলার ঘটনার মামলা দায়ের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ঝেড়ে বলেন- যে মামলায় এনামূলকে দ্বিতীয়বার পুলিশ আটক করতে এসেছে ওই ধরণের কোন ঘটনাই এলাকায় ঘটেনি। পুলিশ একটি ব্যক্তি ও চক্রের সাথে আঁতাত করে একের পর এক ঘটনা ও মিথ্যা মামলা দায়ের করে চলেছে।

সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম ও উপজেলা যুবলীগ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জানান, পুলিশের উপর হামলার ঘটনার সময় সাবেক চেয়ারম্যান আবুল হাসেমসহ আমরা বাজারে প্রায় দুই ঘন্টা বৈঠক করেছি। এ মামলায় আবুল হাসেমকে আসামী করা অত্যন্ত দুঃখ জনক।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ইউপি চেয়ারম্যান আবুল হাসেমকে আটক বা থানায় নিয়ে মারধর করার ঘটনা যা-ই হোক আমি সে সময় থানায় ছিলাম না। বিস্তারিত জেনে বলতে পারবো। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মারামারির ঘটনায় আহত দেখিয়ে মামলা দায়ের করার বিষয় সম্পর্কে তিনি বলেন, যদি মামলা মিথ্যা হয় তাহলে আমরা ফাইনাল রিপোর্ট দিব।

উল্লেখ্য যে, চান্দিনা থানার উপ-পরিদর্শক নোমান হোসেন ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আ’লীগের এক অংশের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি অব্যাহত রাখার নানা অভিযোগ রয়েছে। চান্দিনা থেকে কুমিল্লা শহরেও ডেকে এনে গ্রেফতার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

চেয়ারম্যান আবুল হাসেমকে থানায় নিয়ে মারধর এবং আ’লীগ নেতাকর্মীদের নানা সময় হয়রানি করা সম্পর্কে জানতে চাইলে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমান হোসেন জানান, তাকে আটক করার সময় তদন্তকারি কর্মকর্তাও আমার সাথে ছিল। আমরা কাউকে হয়রানি করিনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

 

বিসিবির নতুন দায়িত্বে হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক:

বিসিবির নতুর দায়িত্ব পেলেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে হাবিবুল বাশার সুমনের নতুন দায়িত্ব সম্পর্কে জানায় বিসিবি। বিবৃতি অনুযায়ী, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিনহাজুল আবেদীন নান্নু আর হাবিবুল বাশারের নির্বাচক অধ্যায়ের ইতি ঘোষণা করেন। তখনই বিসিবি প্রধান জানিয়ে দেন, নির্বাচক পদে না থাকলেও নান্নু ও সুমন বিসিবিতেই থাকবেন। এরই ধারাবাহিকতায় এ দায়িত্ব পেলেন হাবিবুল বাশার।

দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান, বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।

বাশারের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও বড় কোনো পদে দেখা যেতে পারে। জানা গেছে, টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দেখা যেতে পারে তাকে। টুর্নামেন্ট কমিটির মূলত বাংলাদেশের ক্রিকেটে এই দুই সাবেক তারকার অবদানের পাশাপাশি তারা যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে লক্ষ্য রেখেই আসলে তাদের বোর্ডে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন ক্রীড়ামন্ত্রী।

পবিত্র রমজানে আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করতে চলেছে ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে।

পবিত্র আল-আকসা মসজিদ ইসরায়েলের জবরদখল করা পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত। পবিত্র আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। তবে আল-আকসা এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ বলে মনে করেন ইহুদিরা। এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত।

বিশেষ করে রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে। এ বছর আগামী ১০ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে। আসন্ন রমজানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এদিকে ইসরায়েল পরিকল্পিত এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা।

রমজানের আগে ভোজ্যতেলের দাম কমলো লিটারে ১০ টাকা

ডেস্ক রিপোর্ট:

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

সম্প্রতি ভোজ্যতেলের শুল্ক কমানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম, বসুন্ধরা গ্রুপের প্রতিনিধিরা আছেন। আমি ওনাদের বলেছি, প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন আমাদের যারা শিল্প এবং ব্যবসায়ী বড় আকারের আছেন তাদেরও সোশ্যাল একটা দায়িত্ব আছে। সবকিছু বিবেচনায় বলবো না যৌক্তিকভাবে, কিছুটা অযৌক্তিকভাবেও আমরা উনাদের অনুরোধ করেছি এবং উনারা ভোজ্যতেলের দাম ১০ টাকা প্রতি লিটারে কমানোর জন্য একমত হয়েছেন। উনারা নিজেরাই প্রস্তাবটা করেছেন।

তিনà¦