All posts by jitu

নোয়াখালীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি:

‘সচেতন, সংগঠিত ও সেচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এই অলিম্পিয়াড আয়োজন করে।

এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা।

সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সুজনের কেন্দ্রিয় সহযোগী সমন্বয়ক হাফিজুর রহমান, হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন।

এর আগে সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অলিম্পিয়াড করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মুহাইমিনুল ইসলাম সেলিম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. মামুন মিয়া, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নোয়াখালী ফোরামের সমন্বয়কারী হাসিব আল আমিন ও যুগ্ম সমন্বয়কারী আহমেদ উল্যাহ বাবু।

সুবর্ণচরে দাফনের ২ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের ৯নম্বর ওয়ার্ডের আব্দুল হাই খোকন বেপারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে দাফনের করার ২মাস পর আদালতের আদেশে গৃহবধূ শাহেনা আক্তারের (৩৪ লাশ উত্তোলন করেছে সিআইডি।

শনিবার(১৭ ফেব্রুয়ারী) দুপুরে সুবর্ণচর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমার উপস্থিতে চরজব্বর থানা পুলিশের সহযোগীতায় গৃহবধূর স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন কর হয়।

জানা যায়, মৃত গৃহবধূ শাহেনা আক্তার এর পিতা আবুল হাসেম তার মেয়ের মৃত্যুকে অসাভাবিক মৃত্যুর জন্য দায়ী করে হিসেবে শাহেনার স্বামী বেলাল হোসেন(৩২) দেবর মাঈন উদ্দিন(১৯), মনোয়ারা বেগম(৩৫),আজাদ হোসেন(৩৮) ও শাশুড়ি মোকছেদা খাতুন(৬০) এদের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ এর আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে আদালত লাশ উত্তোলন করে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

মামলায় বাদি, আবুল হোসেন জানায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাত ৩টার সময় আমার মেয়ে শাহেনা আক্তার (৩৭) স্বামীর বাড়িতে মারা যাওয়ার সংবাদ পেয়ে আমরা ছুটে যায়। পরে মেয়ের লাশ তার স্বামীর বাড়ির পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এ মৃত্যু আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি বলে অধিকতর তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটনের জন্য মামলা দায়ের করেন। এছাড়াও শাহেনার শশুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে, যৌতুক, চিকিৎসায় অবহেলা ও পারিবারিক অশান্তির বিষয়ে মামলায় অভিযোগ করা হয়।

গৃহবধূর স্বামী বেলাল হোসেন জানান, ২০১৯ আমার সাথে শাহেনার আক্তার এর বিয়ে হয়। বিয়ের পর থেকে আমরা সুখী ছিলাম। আমার প্রথম ছেলে শিশুটি মারা যায়, দ্বিতীয় কন্যা শিশুর বয়স ৪ বছর। বিয়ের পর থেকে মারা যাওয়া আগপর্যন্ত কোন অশান্তি ছিলো না আমাদের সংসারে। আমরা ভালোবাসা করে বিয়ে করি।

সাংসারিক জীবনে কখনো আমাদের নিজেদের মধ্যে ঝগড়া-ঝাটি ও সমস্যা হয়নি।মৃত্যুর পূর্বে আমার স্ত্রী ৮ মাসের গর্ভবতী ছিল। হঠাৎ ১৫ ডিসেম্বর রাতে সে বুকে ব্যথা অনুভব করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তার অবস্থা অবনতির দিকে গেলে তার মা-বাবাকে খবর দেওয়া হয়। তাদের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সে মৃত্যুবরন করে। মৃত্যুর পর উভয় পরিবার একত্রিত হয়ে তার দাফন কাজ সম্পন্ন হয়। তখন আমার শশুরপক্ষ কোন অভিযোগ করেনি।

এছাড়াও উভয় পরিবার একসাথ হয়ে পারিবারিক দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। তিনি অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর পূর্বের স্বামীর দেওয়া জমির দখল ও ভাগবাটোয়ারা নিয়ে কিছু দিন যাবৎ আমার শশুর পক্ষ জামলা করছে। জমির ভাগভাটোয়াকে কেন্দ্র করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করতে এ মামলা করেছে আমার শশুর।

এঘনটায় তদন্তকারী কর্মকর্তা,নোয়াখালী সিআইডির পুলিশ পরিদর্শক শাহ আলম বলেন, মামলার অভিযোগের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়ে। ময়না তদন্তের প্রতিবেদন দাখিল করলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বেফাঁস কথা বলে না, বিএনপিই বলে। বেপরোয়া গাড়ির চালকের মতো বেপরোয়া রাজনীতির চালক মির্জা ফখরুল। রাজনীতিতে বিএনপি দুর্ঘটনা ঘটাতে চায়। অতীতে তাদের এই ইতিহাস আছে। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি তারা বারবার ঘটাতে চায়। এ ছাড়া রাজনীতিতে টিকে থাকার তাদের আর কোনো রসদ নেই।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যাদের হাতে রক্তের দাগ, যারা এ দেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল, মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত হত্যাকাণ্ড ’৭৫-এর ১৫ আগস্ট ঘটিয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল খন্দকার মোশতাক ও জেনারেল জিয়াউর রহমান।

৩ নভেম্বর জেলহত্যায় জাতীয় চার নেতা, একুশে আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে সন্ত্রাসী হামলায় ২৩ জনের প্রাণ ঝরে গেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির আমলে সংঘটিত করেছিল। এরপর মির্জা ফখরুল হঠাৎ এক বিবৃতিতে কোথা থেকে পেলেন আওয়ামী লীগ নাকি হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে? উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাচ্ছেন তিনি।

তিনি বলেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাকে হত্যা করে আওয়ামী লীগের ওপর দায় চাপিয়েছিল নির্বাচনকে সামনে রেখে। ২১ আগস্ট জজ মিয়া নাটক সাজিয়েছিল তারা। এমন নাটক তারা বারবার সাজিয়েছে প্রকৃত ঘটনা আড়াল করার জন্য। নিজেদের কৃতকর্মের দায় অন্যের উপর চাপাতে তাদের অপকর্ম এখনো অব্যাহত আছে। জেল থেকে বের হয়ে মির্জা ফখরুল যা বলছেন তা এসব নাটকেরই প্রতিধ্বনি।

বিএনপির ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোথায় ঘুরে দাঁড়াবে সেটা আমাদের জানা নেই। এ কথা আগেও শুনেছি। কোন বছর ঘুরে দাঁড়াবে? আন্দোলনের চৌকস কথার ফুলঝুরি অনেক শুনেছি।

সে কথা বারে বারে বলতে গিয়ে বিএনপি নেতারা জনগণের কাছে নিজেদেরকেই খাটো করছেন। দেশে আন্দোলনের কোনো বস্তুগত ইস্যু নেই। তারা গায়ে পড়ে ইস্যু খুঁজে বেড়ায়। জনগণ জেনেশুনে শেখ হাসিনাকে ভোট দিয়েছে। বাস্তবে হতাশা নিরাশা থেকে নিজেদের আত্মতুষ্টির জন্য ও নেতাকর্মীদের চাঙ্গা করতে দলটির নেতারা এসব বক্তব্য দিয়ে যাচ্ছেন।

সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ওখানে এখন যেটা দরকার তা হলো ইন্টেলিজেন্স ডিপ্লোম্যাসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। সবপক্ষের গতিবিধি লক্ষ্য করে যুদ্ধকে পরিহার করে শান্তির জন্য ইন্টেলিজেন্স ডিপ্লোমেসি পাঠিয়েছে বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, পারভীন জামান কল্পনা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাবেক সদস্য রিয়াজুল কাউসার, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যরা।

কেউ যেন দেশকে পেছনে ঠেলে দিতে না পারে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

স্বাধীনতা বিরোধীরা যাতে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জার্মান প্রবাসীরা প্রধানমন্ত্রীর জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। অবশ্যই এই অগ্রগতি অব্যাহত থাকবে। দেশকে কেউ যেন পেছনের দিকে ঠেলে দিতে ও রাজাকারের দেশে পরিণত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট সোনার বাংলাদেশে রূপান্তরিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের ফল সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, আমি কখনই ভাবি না আমার কী দরকার, বরং আমি ভাবি যে আমি দেশ এবং এর জনগণের উন্নতির জন্য কী করতে পারি। আওয়ামী লীগ আমার সবচেয়ে বড় শক্তি। দল ক্ষমতায় থাকায় আমরা কোভিড-১৯ মহামারীর মতো বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি।

শেখ হাসিনা বলেন, যখনই সুযোগ পাই জনগণের কল্যাণে কাজ করি। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে কারণ তারা প্রয়োজনে দলকে সবসময় পাশে পায়। আমাদের উন্নয়ন লক্ষ্য শুধু মেগা প্রতিষ্ঠান গড়ে তোলা নয়, তৃণমূলেও অগ্রগতি করা।

বিএনপিকে লুটেরাদের দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দল জনগণের কল্যাণে কিছুই করে না, বরং নিজেদের ভাগ্য গড়ে তোলে। তারা গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষকে পুড়িয়ে মারার কারণে পরাজয়ের ভয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি। তারা নির্বাচনে অংশ নেয়নি কারণ তারা জানে যে জনগণ তাদের ভোট দেবে না।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল সবচেয়ে অবাধ, সুুষ্ঠু ও সবচেয়ে বিশ্বাসযোগ্য। গত সংসদ নির্বাচনে দেশের মানুষ বিশেষ করে নারীরা অবাধে ভোট দিয়েছে। এবার ভোট দিয়ে ক্ষমতায় না বসালে ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে আ.লীগ শাসনামলে যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা নষ্ট হয়ে যেত। লুটেরা (বিএনপি) সব লুট করে নিতো।

শেখ হাসিনা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেরও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং মিউনিখের স্থানীয় মেয়র অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন ।

তিতাসে ইউপি সদস্যের বিরুদ্ধে শিশুকে মারধরের অভিযোগ

তিতাস প্রতিনিধি:

চোখে চোখ পড়াতে কুমিল্লার তিতাস উপজেলায় ফরহাদ (১৫) নামে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবদুল্লাহর দোকানের সামনে। মারধরের শিকার হওয়া আহত ফরহাদ তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। সে ভাটিপড়া গ্রামের সৌদিআরব প্রবাসী হাসান মিয়ার ছেলে।

শিশুটির নানা আব্দুল বারেক অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় আমার নাতি বাড়িতে আসার সময় ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুল্লাহর দোকানের দিক তাকায়। এসময় দোকানে বসে থাকা জগতপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার শাহজালাল আমার নাতিকে কাছে ডেকে নিয়ে জিগ্যেস করে কেনো তুই আমার দিক তাকাইলি। তখন আমার নাতি বলছে আমি আপনার দিকে তাকাইনি, আমি দোকানের দিক তাকাইছি। এই কথা বলার সাথে সাথে মেম্বার আমার নাতিকে মারধর শুরু করে এবং পরবর্তীতে মেম্বার তার ভাগিনাকে ফোন করে আনলে সেও আমার নাতিকে বেধম মারপিট করেন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে আহত অবস্থায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি।

এছাড়াও আব্দুল বারেক আরো বলেন, মেম্বার শাহজালাল নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে থাকে। আমরা এর সঠিক বিচার চাই।

এবিষয়ে জানতে মেম্বার শাহজালাল এর মোবাইল ফোনে কল করলে সে রিসিভ না করায় বক্তব্য নেওয়ায় সম্ভব হয়নি।

ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে কুমিল্লা জাতীয় সমাজতান্ত্রিক দলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও এই আহবানে ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে মানব বন্ধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব সামনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার বলেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে হবে।ডামি নির্বাচন ও ডামি সংসদ বাতিল করতে হবে।

তিনি আরও বলেন,ঔপনিবেশিক ব্যবস্থার অবসান,সংবিধান সংশোধন রাষ্ট্রকাঠামোর ও অংশীদায়িত্বের গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠন করতে হবে। এবং দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহবান করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক শিরিন আক্তার, জেএসডি যুব পরিষদের কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার শ্যাম, শ্রমিক নেতা আব্দুস সোবান, কমিটির সদস্য মোঃ আলম, সভাপতিত্ব করেন মনির হোসেন।

মিউনিখ কনফারেন্সে মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে মনোযোগের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

জার্মানির মিউনিখে স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশি কয়েকটি গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই কনফারেন্সে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি এ সম্মেলনে মনোযোগের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

হাছান মাহমুদ জানান, সম্মেলনের প্রথম দিন শুক্রবার শেখ হাসিনা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। তিনি সাতটি দ্বিপাক্ষিক বৈঠক ও একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন।

তিনি জানান, কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ও ফিলিস্তিন বিষয় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, প্রেসিডেন্ট অব উইমেন পলিটিক্যাল লিডারস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পরিচালনা প্রতিষ্ঠান ‘মেটা’র গ্লোবাল চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন বাংলাদেশে বিশ্বব্যাংকের ৫৬টি চলমান প্রকল্পে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে। তারা এ বছর ৫০৯ মিলিয়ন ডলার বাজেট সহায়তা এবং রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে। প্রধানমন্ত্রী বিশ্বব্যাংককে ধন্যবাদ দেন ও বাজেট সহায়তার অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ জানান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জার্মান প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনবিরোধী দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র, রক্তচক্ষু মোকাবিলা করে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হয়েছে। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও এর অঙ্গ সংগঠনগুলোসহ ৭০টিরও বেশি দেশ এ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

ব্যবসায় নামলেন চিত্রনায়িকা পরীমণি

ডেস্ক রিপোর্ট:

প্রসাধনীর পণ্যের ব্যবসায় নামলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আসছে ঈদেই নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।

বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।’

এই নায়িকা আরও বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে। কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।’

এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণির ‘বুকিং’ ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছে।

কুমিল্লায় যোগ দিলেন রাসেল-নারিন

ডেস্ক রিপোর্ট:

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় দুই বিজ্ঞাপন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। সে কারণে কোনো ফ্র্যাঞ্চাইজিতে তারা নাম লেখালে দীর্ঘ সময় ওই দলে খেলতে দেখা যায় এই দুই ক্যারিবীয় অলরাউন্ডারকে। তেমনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও রাসেল-নারিনকে দীর্ঘ সময় ধরে রেখেছে। কুমিল্লার স্কোয়াডের শক্তি বাড়াতে এবার ঢাকায় পা রাখলেন এই দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ।

রাসেল-নারিনের ঢাকায় নামার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে কুমিল্লা। তারা বলছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!’

বর্তমানে চলছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ফলে দলের সঙ্গে যোগ দিতে দুই ক্রিকেটারকে উড়াল দিতে হবে সেখানে। সব ঠিক থাকলে কুমিল্লার হয়ে বিপিএলের দশম আসরে রাসেল-নারিনকে প্রথম খেলতে দেখা যাবে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি)। ওইদিন টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দলটি সিলেট স্ট্রাইকার্সের মোকাবিলা করবে।

এর আগের মৌসুমে কুমিল্লার শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা। এবার অবশ্য তাদের দেরিতে আসার কারণ আছে। স্পিন অলরাউন্ডার নারিন ব্যস্ত ছিলেন আইএল টি-টোয়েন্টি লিগে, আর রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছিলেন। সেসব ব্যস্ততা সেরে দুজনই এবার একসঙ্গে বাংলাদেশে পা রাখলেন। যা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিটন দাসের দলে নিশ্চিতভাবে আরও শক্তি জোগাবে।

উল্লেখ্য, ৯ ম্যাচে ৭ জয় নিয়ে কুমিল্লার পয়েন্ট ১৪। ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে কেবল রংপুর রাইডার্স। কুমিল্লারও প্লে-অফে ওঠা অনেকটাই নিশ্চিত, বাকি কেবল কাগজে-কলমের হিসাব। ২০১৫ সাল থেকে কুমিল্লা বিপিএলে অংশ নিয়েছে ছয়বার, এর মধ্যে সর্বোচ্চ চারবার নাফিসা কামালের দলটি শিরোপা জিতেছে।