Tag Archives: বিদ্যুৎ

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বেড়াতে এসে শুক্রবার বিকালে বাবার বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত মুনা আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নে সোনাপুর গ্রামের মো: আবুল কালামের মেয়ে ও একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাসান এর স্ত্রী।

হাবিবা আক্তার নামে নিহতের নয় মাস বয়সী এক কন্যা সন্তান রযেছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ রাশেদ।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের সময় একমাত্র কন্যা সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূ মুনা আক্তার। বেড়ানো শেষে শুক্রবার (১৯ এপ্রিল) বিকালেই স্বামীর বাড়ীতে যাওয়ার কথা ছিলো। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে স্বামীর বাড়িতে যাওয়ার লক্ষ্যে ব্যাগেজ গোছাচ্ছিলেন গৃহবধূ মুনা। পরিবারের লোকজনের অগোচরে মুনার বাবার বাড়ীর বসতঘরের দরজার সাথে থাকা বৈদ্যুৎ তার লিক হয়ে দরজায় বিদ্যুৎ সরবরাহ হয়। একপর্যায়ে মুনা ওই দরজা স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার রাত এগারটায় স্বামীর বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের আকষ্মিক মৃত্যুতে অবুঝ শিশু হাবিবার অপলক চাহনীতে যেন হাহাকার ফুটে উঠেছে।

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

রমজানের আগে ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট:

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় বিইআরসির কার্যালয়ে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ থেকে বেড়ে ৬৭৯ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৫৩৬ থেকে বেড়ে ১ হাজার ৫৪৪ টাকা, ১৫ কেজি ১ হাজার ৮৪৩ থেকে বেড়ে ১ হাজার ৮৫৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৯৬৬ থেকে বেড়ে ১ হাজার ৯৭৬, ১৮ কেজি ২ হাজার ২১১ থেকে বেড়ে ২ হাজার ২২৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৪৫৭ থেকে বেড়ে ২ হাজার ৪৭০ টাকা, ২২ কেজি ২ হাজার ৭০৩ থেকে বেড়ে ২ হাজার ৭১৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৭২ থেকে বেড়ে ৩ হাজার ৮৮ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৬৮৬ থেকে বেড়ে ৩ হাজার ৭০৬ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৫৪ থেকে বেড়ে ৪ হাজার ৭৬ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৩০০ থেকে বেড়ে ৪ হাজার ৩২৩ ও ৪৫ কেজির এলপিজির দাম ৫ হাজার ৫২৯ থেকে বেড়ে ৫ হাজার ৫৫৮ টাকা হয়েছে।

বিইআরসির ঘোষণায় বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মাল্য প্রতি কেজি ১১৯ দশমিক ৬৯ টাকায় এবং গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২৬৬০ টাকায় বা প্রতি ঘনমিটার ২৬৬ টাকায় সমন্বয় করা হয়েছে। এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৮ দশমিক শূন্য ৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

‘আমদানিনির্ভরতায় গ্যাস সংকট আরও প্রকট হতে পারে’ জ্বালানি সংকট নিরসনে গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করবে সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো।

বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, ডলারের দাম না বাড়লেও জাহাজ ভাড়া বাড়ার কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ৫ পদে নিয়োগ

ডেস্ক রিপোর্ট :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্বখাতভুক্ত ৫ পদে ৯ জনকে নিয়োগ দেয়া হবে। নির্ধারিত জেলার প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হিসাব সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনস্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনের নিয়ম: প্রার্থীরা অনলাইনে eacei.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২ এপ্রিল সকাল ৯ টা থেকে ৩০ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত।