,

কুমিল্লার তিতাসে ইফতার বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ নেতা সারোয়ার

আজকের কুমিল্লা ডট কম :
April 9, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচী মোতাবেক কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।

শনিবার বিকেলে তিতাস উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি-অটোচালক, ট্রাক চালক হতে শুরু করে বিভিন্ন স্তরের রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু।