All posts by jitu

কুবিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রদর্শন করলো প্রত্নতত্ত্ব বিভাগ

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতাত্ত্বিক বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী প্রত্ন প্রদর্শনীয় উৎসব শুরু হয়েছে। এতে মিশরীয় ও সিন্ধু সভ্যতা, মহাস্থানগড়, ময়নামতি, শালবন বিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার ও আহসান মঞ্জিলসহ প্রাগৈতিহাসিক ও ঔপনিবেশিক যুগের বিভিন্ন স্থাপত্যের রেপ্লিকা এবং প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন প্রদর্শন করা হয়েছে।

তিনদিনব্যাপী এই প্রদর্শনী উৎসব চলবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার। প্রত্নতত্ত্ব সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী উৎসবে সহযোগিতা করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্ট অ্যান্ড হ্যারিটেজ সোসাইটি।

সোমবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ১০ টা ৩০ মিনিটে শোভাযাত্রা ও কেক কেটে প্রত্নতত্ত্ব সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহামাদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, উদযাপন কমিটির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছন খান, বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।

প্রত্ন-প্রদর্শনীয় অনুষ্ঠান সম্পর্কে মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, গত ১০ বছরে এ বিভাগ কতদূর আগালো এবং শিক্ষার্থী কী শিখেছে সব গুলো বিষয় সম্পৃক্ত রেখে আমাদের আয়োজন। এ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো প্রত্নতত্ত্ব প্রদর্শনী ও মডেল তৈরি করা। পাশাপাশি এ অঞ্চলে প্রত্নতত্ত্বে যারা ভূমিকা রেখেছে যে ধরনের প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদের তুলে ধরার চেষ্টা করেছি এবং ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ততা মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

এছাড়াও আমরা আশেপাশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ পত্র পাঠিয়েছি যেন সবাই অংশগ্রহণ করতে পারে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রদর্শনী দেখতে অংশগ্রহণ করেছেন। এতে করে তারা আমাদের দেশীয়, স্বজাতীয় ও নিজস্বতার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবে।

এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সৌজন্যে আজ ও আগামীকা ভ্রাম্যমাণ প্রদর্শনীর জন্য দুটি ক্যারাভান ব্যবস্থা করা হয়েছে যেখানে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রদর্শনী ব্যবস্থা রেখেছেন। এছাড়াও সন্ধ্যায় মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি বিকাল ৪ টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে দশবছর পূর্তি উৎসব।

কুবি শিক্ষক সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির একাদশ কার্যনির্বাহী পরিষদ- ২০২৪ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মোহাম্মদ রেজাউল করিম, নির্বাচন কমিশনার ড. মো. আব্দুল্লাহ মাহবুব ও মো: আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত তফসিল সূত্রে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, কুবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।

তফসিল অনুযায়ী, শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৭নং ধারা অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে একজন নির্বাচিত হবে।

আর কোষাধ্যক্ষ পদে একজন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে একজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একজন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ৭ জন নির্বাচিতদের নিয়ে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার হবে। ১২ ফেব্রুয়ারি শুরু হবে মনোনয়নপত্র বিক্রয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিল ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ১৮ ফেব্রুয়ারি এজেন্টদের নাম প্রদান করা হবে।

এতে আরও জানানো হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, একাদশ কার্যনির্বাহী পরিষদ- ২০২৪ এর মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

চান্দিনায় কৃষি জমির টপসয়েল কেটে নিচ্ছে ইট ভাটা, সিলগালা-জরিমানায়ও কাজে আসছে না

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় কৃষি জমির টপ সয়েল কেটে নিয়ে ইট প্রস্তুত করছে ভাটাগুলো। ফলে দিন দিন কমে যাচ্ছে উৎপাদন মুখি কৃষি আবাদী জমি। এছাড়া ট্রাক্টারে মাটি পরিবহনের মাধ্যমে আশেপাশের জমিগুলোরও ক্ষতি সাধন করা হচ্ছে। এতে প্রচুর ধুলাবালি উড়ছে যা শিশু সহ জনস্বাস্থের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে সম্প্রতি মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি ইট ভাটাকে মোট সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এতেও কাজ হচ্ছে না। ভাটাগুলো দেদারসে কৃষি জমি থেকে টপ সয়েল কেটে নিচ্ছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে মুরাদপুর, ভারভাঙ্গা, ভুয়ারী সহ বিভিন্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে স্থাপিত মেসার্স বিছমিল্লাহ ব্রিকস নামের একটি ইট ভাটা পার্শ্ববর্তী জনৈক সৈয়দ আলির মালিকানাধীন ৩৪ শতাংশের একটি কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ।

কৃষি জমিটি গভীর করে মাটি কেটে নেওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী জমিগুলো ভাঙ্গনের মুখে পড়বে। ট্রাক্টরে ৪-৫ দিন ধরে একটানা মাটি পরিবহন করায় আশেপাশের কৃষি জমিও ক্ষতিগ্রস্থ হচ্ছে। ভাটার মালিক ও জমির মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করেও কোন লাভ হচ্ছে না।

এদিকে জমির মালিক সৈয়দ আলি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। জমিটির শ্রেণি পরিবর্তন না করেই পুকুর কাটছেন বলে অভযোগ উঠেছে।

এব্যপারে জমির মালিক সৈয়দ আলি বলেন ‘আমি জমিটাতে পুকুর কাটছি। মাছ চাষ করব।’

ইট ভাটার মালিক আনিছুর রহমান বলেন- এই জমিটি নিচু। এখানে একটি ফসল হয় মাত্র। বাকী সারা বছর পানি লেগে থাকে। আর মাটি তো আমরা কাটছি না। মাটি ব্যবাসায়ীরা দিচ্ছে। তারা কোথা থেকে মাটি আনে সেটা আমরা জানিনা।

এদিকে উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুরে অবস্থিত মেসার্স পূবালী ব্রিকস এর বিরুদ্ধেও কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ইট ভাটাটি একই ইউনিয়নের ভারভাঙ্গা গ্রামের কৃষি জমি থেকে মাটি এনে ইট প্রস্তুত করছে। এক্সকেভেটর দিয়ে রাতের আঁধারে মাটি কেটে ৯ টি ড্রামট্রাকে পরিবহন করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও পার্শ্ববর্তী কৃষিজমি গুলোরও ব্যাপক ক্ষতি হচ্ছে।

এবিষয়ে মেসার্স পূবালী ব্রিকস এর মালিক আতিকুল আলম শাওন বলেন- ‘আপনারা অনুসন্ধান করে রিপোর্টটা আইনের লোকদের কাছে দিন। তারা ব্যবস্থা নিবে।’

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম জানান- আমি সমন্বয় কমিটি সভায় কৃষি জমির টপ সয়েল কেটে নেওয়ার বিষয়টি প্রশাসনের নজরে এনেছি। মাঠে গিয়ে কৃষকদের সচেতন করেছি। তারপরও এই বিষয়টি রোধ করা সম্ভব হচ্ছে না।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান- ‘আমি বিছমিল্লাহ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেছি। মুরাদপুর থেকে কৃষি জমির মাটি কাটার বিষয়ে দ্রুত ব্যবস্থা নিব।’

চান্দিনায় দেয়াল ভেঙে ব্যবসায় প্রতিষ্ঠান ও বসত ঘরে চুরি

চান্দিনা প্রতিনিধি:

রবিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সদরের চান্দিনা মধ্য বাজারে মেসার্স জুটন চন্দ্র সাহার ব্যবসা প্রতিষ্ঠান ও বরকরই ইউনিয়নের ফতেহপুর গ্রামে একটি বসত ঘরে চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জুটন চন্দ্র সাহা জানান, দোকানের পেছনের দেয়াল ভেঙে ভেতরে তিনটি দরজা ও একটি কলাপসিবল গেইট ভেঙে দোকানে প্রবেশ করে চোরের দল। দোকানে থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ও ৪ লাখ টাকা মালামাল লুট করে নেয়। সকালে দোকান খুলে আমি টের পেয়ে পুলিশকে জানাই পরে ঘটনাস্থলে পুলিশ এসেছিল।

একই রাতে বরকরই ইউনিয়নের ফতেহপুর ইয়াকুব আলীর ঘর থেকে ২টি দামি মোবাইল, স্বর্ণালঙ্কার সহ ১ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

এদিকে গত ৯ ফেব্রুয়ারী রাতে মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্ব পাড়ায় আবু মুসার বসত ঘরে চুরির ঘটনা ঘটে। তার ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, লকেট সহ ১টি স্বর্ণের চেইন, ২টি মোবাইল, স্বর্ণের ১ জোড়া কানের দুল, ২ শত রিয়াল সহ মালামাল লুট করে নেয়। একই রাতে পার্শ্ববর্তী মো. শামসু মিয়ার বসতঘর থেকে নগদ ১৫ টাকা, স্বর্ণের ১ জোড়া কানের দুলসহ মালামাল লুটে নেয়। এঘটনায় চান্দিনা থানার এসআই মো. জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত ৮ই ফেব্রুয়ারি রাতে চান্দিনা বাজারের মোজাম্মেল এর ডিম দোকানে চুরির ঘটনা ঘটে। এসময় তার দোকান থেকে কোয়েল পাখি ও বিভিন্ন ডিম নিয়ে যায়।

এছাড়াও গত এক মাসে চান্দিনায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্য গত ৩ ফেব্রুয়ারী নবাবপুর বাজারের ফয়সাল স্টোরে চুরির ঘটনা ঘটে। এসময় নগদ ২ লাখ ৩৮ হাজার ৬শ টাকা, একটি আইফোন, কানের জিনিস সহ মোট ৬ লাখ ৭ শ টাকার মালামাল লুট। এব্যাপারে ওই এলাকার বিট অফিসার চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন আহম্মেদ জানান, লিখিত কোনো অভিযোগ পাইনি, এসময় আমি ট্রেনিংয়ে ছিলাম। তবে ঘটনা শুনেছি। চোর সনাক্তের চেষ্টা চলছে।

এর আগে ২১ জানুয়ারি মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাবুল এর বসত ঘরে চুরির ঘটনা ঘটে। এসময় তার ঘর থেকে ৭০ হাজার টাকার মালামাল লুট করে নেয়।

এছাড়াও মাইজখার ইউনিয়নের মেহার গ্রামের শাহজালাল এর ঘরে চুরি হয়। একই গ্রামের সাদেক হোসেনের ঘরে ১০-১৫ দিন আগে চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো.আহম্মদ সনজুর মোরশেদ জানান, ইতোমধ্যে আমরা ৫-৬ জন চোরকে আটক করেছি। বেশকিছু মালামাল উদ্ধার হয়েছে। গত রাতের ঘটনায় পুলিশ তদন্ত করছে।

আজ কামাল চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:

সাবেক কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ । ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারী কামাল উদ্দিন চৌধুরী তৎকালীণ কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় কামাল চৌধুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করবে। এ উপলক্ষে আজ ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া ,কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

এই উপলক্ষে সকালে মরহুমের উত্তর চর্থাস্থ বাসভবনে কোরাণখানী ও বিকেলে সৈয়দবাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কামাল চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি মরহুম কামাল চৌধুরীর পুত্র রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন।

চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ আটক ৩

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া উত্তরপাড়ার কাজী সিরাজুল ইসলাম এর ছেলে জালাল উদ্দিন প্রকাশ স্বপন (৩৫), কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মো: ইউনুছ এর ছেলে রবিউল হোসেন রবিন (২৩) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রামগোবিন্দগাঁও এর মৃত আব্দুর রহমানের ছেলে মফিজ উদ্দিন (৫৬)। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোমাল্লা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে একটি সিমেন্টের বস্তায় সংরক্ষিত (৫ পোটলা) ১০ কেজি গাঁজা সহ মফিজ উদ্দিনকে আটক করা হয়। এ সময় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে রমিজ মিয়া (৩৪) নামে তার অপর এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ রোববার দিবাগত গভীর রাত সাড়ে চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় হাইওয়ে ট্রাক হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০টি গাঁজার রোল (ওজন ১ কেজি) ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩০০ টাকা সহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন প্রকাশ স্বপন ও রবিউল হোসেন রবিনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের পৃথক অভিযানে ১১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

পাকিস্তানের সিইসির পদত্যাগ চায় পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের নির্বাচনে জালিয়াতি এবং সাংবিধানিক দায়িত্বে অবহেলার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর এক্সপ্রেস ট্রিবিউনের

পিটিআই আরও বলেছে, কেবল সিইসি রাজার পদত্যাগ করা উচিত নয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সদস্যদেরও পদত্যাগ করা উচিত।

দলটির অভিযোগ, ভোট কারচুপির ব্যাপক খবরের প্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জনগণ তাদের যে ম্যান্ডেট দিয়েছিল তা থেকে পিটিআই সমর্থিত প্রার্থীদের বঞ্চিত করতে আঁতাত করেছে সিইসি।

পিটিআই আরো জানিয়েছে, কারচুপি না হলে দলটি জাতীয় পরিষদের ১৭০টি আসনে জয়ী হতো।

এর আগে দলের চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান বলেছেন, কারচুপির প্রতিবাদে আইনি প্রক্রিয়ায় এগোবে পিটিআই।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান অতীতেও বেশ কয়েকবার পিএমএল-এনের সঙ্গে হাত মেলানোর অভিযোগে রাজার পদত্যাগ দাবি করেছেন। এমনকি ২০২২ সালে পাঞ্জাবের উপনির্বাচনে ২০টি আসনের ১৫টি আসনে তার দলের নিরঙ্কুশ বিজয়ের পরও সিইসির প্রতি অনাস্থা দেখিয়েছিলেন ইমরান।

শেষ ৬ বিশ্বকাপের ৫টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ৬টি বিশ্বকাপের মধ্যে ৫টিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

২০২২ সালের এপ্রিলে নারীদের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে অস্ট্রেলিয়া।

গত বছরের জুনে ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারায় অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেটে দল।

গত বছরের শেষদিকে ভারতকে তাদের ঘরের ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে হারায় অস্ট্রেলিয়া।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি অস্ট্রেলিয়া। তারা সুপার ১২ পর্বে হেরে যায়। সেই আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড।

গতকাল রোববার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতকে পরাজিত করে শিরোপার উল্লাসে মাতে অস্ট্রেলিয়ার যুব দল।

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এ বিশ্বকাপের সম্ভাব্য ফাইনালিস্ট অস্ট্রেলিয়া।

ব্যক্তিজীবন নিয়ে ভ্যালেন্টাইনস ডে কোনো উন্মাদনা নেই: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক:

ব্যক্তিজীবনে ভ্যালেন্টাইনস ডে নিয়ে একেবারেই কোনো উন্মাদনা নেই আলিয়া ভাটের। ভ্যালেন্টাইনস ডে’র উদযাপন তার কাছে নাকি আতিশয্য ছাড়া অন্য কিছু মনে হয় না।

বলিউডের ‘চকোলেট বয়’ রণবীর কাপুরের সঙ্গে প্রেমের পর মনের মতো করে বিয়ে করেছেন। ঘরে এসেছে তাদের সন্তান রাহা। জনসমক্ষে একে-অপরকে আগলে রাখা দেখে অনেকেরই রণবীর-আলিয়াকে ‘মেড ফর ইচ আদার’ বলে মনে হয়েছে। তবে আলিয়া যে প্রেমদিবস নিয়ে এমন একটি ধারণা পোষণ করেন, তা অনেকেরই অজানা।

বহু বছর আগে ‘কফি উইথ করণ’-এ ভ্যালেন্টাইনস ডে নিয়ে নিজের মতামত খোলাখুলি জানিয়েছিলেন এই অভিনেত্রী। শোনা যায়, সেই সময় আলিয়া নাকি কোনো সম্পর্কে ছিলেন না। আলিয়ার জীবনে প্রেম নেই কেন? প্রশ্ন করেছিলেন করণ জোহর। আলিয়ার উত্তর ছিল- ‘প্রেমিক নেই বলে কোনো আক্ষেপ নেই; কিন্তু অন্যদের প্রেম করতে দেখলে মন খারাপ হয়। তবে ‘ভ্যালেন্টাইনস ডে’-পালন আমার বাড়াবাড়ি মনে হয়।’ আলিয়ার উত্তরে করণ মজা করে বলেছিলেন, ‘প্রেমিক নেই বলেই তো এমন মনে হয় বোধহয়!’

আলিয়া করণকে থামিয়ে দিয়েছিলেন। তারপর পুরোনো স্মৃতির পাতা খুলে বলেন, ‘শুধু ভ্যালেন্টাইনস ডে নয়। নিউ ইয়ার পালনের ক্ষেত্রেও আমার একইরকম মনে হয়। তাছাড়া আমার ভ্যালেন্টাইনস ডের অভিজ্ঞতা খারাপ। অনেক আগে একজন প্রেমিক ছিল। সে আমাকে নিয়ে একবার ভ্যালেন্টাইনস ডে-র দিন বেরিয়েছিল; কিন্তু কোনো কথা বলেনি। সারা দিন আমায় চুপ করে বসে থাকতে হয়েছিল। তারপর থেকেই আমার মনে এ দিনটি নিয়ে জাঁকজমকই বেশি হয়। আদতে কোনো ভালোবাসা জড়িয়ে নেই এর উৎসবের সঙ্গে।’

 

আগুন সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত হলেই নাশকতা কমবে: হানিফ

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা ইতোপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাস-ট্রেন ও ট্রাকে আগুন দিয়েছে। সেই সব প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি দিতে পারলেই দেশে আগামীতে এ ধরনের