All posts by jitu

এক সাব রেজিস্ট্রারে চলছে কুমিল্লার একাধিক রেজিস্ট্রি অফিস

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদর সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার ওমর ফারুক একাই ৩টি সাব রেজিস্ট্রি অফিসের দলিল রেজিস্ট্রি কার্যক্রম করছেন। এতে করে চৌদ্দগ্রাম সদরের সাব রেজিস্ট্রী অফিসের দলিল দাতা গ্রহীতারা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সপ্তাহের ৫কর্মদিবসের কোন সময়ে উপজেলা সদর রেজিস্ট্রি অফিস, কোন সময়ে গুনবতী সাব রেজিস্ট্রি অফিস এবং ২দিন হোমনা সাব রেজিস্ট্রি অফিসে সময় দিচ্ছেন তিনি। এতে করে তিনটি সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে আসা জনগণ ব্যাপক ভোগান্তির সম্মুখিন হচ্ছেন। ভুক্তভোগী জমির ক্রেতা বিক্রেতারা
নিজেদের সুবিধাজনক দিনে দুর-দুরান্ত থেকে এসেও জমি রেজিস্ট্রি না করেই ফিরে
যাচ্ছেন।

দলিল রেজিস্ট্রি ছাড়াও দলিলের নকল উত্তোলনসহ গুরুত্বপূর্ণ আরও অনেক কাজও বন্ধ থাকে সাব রেজিস্ট্রার না থাকায়। এক কথায় সাব রেজিস্ট্রারের অবর্তমানে পুরো রেজিস্ট্রি অফিসেই পিনপন নীরবতা লক্ষ্য করা যায়। এদিকে যথাসময়ে দলিল রেজিস্ট্রি না হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

৩টি রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরের শুরুতে হোমনা সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার সাকিম মজুমদার অন্যত্র বদলী হন। এক সপ্তাহের মধ্যেই চৌদ্দগ্রাম উপজেলা সদরের সাব রেজিস্ট্রার ওমর ফারুককে প্রতি সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবারের জন্য অতিরিক্ত দায়িত্ব দিয়ে হোমনা রেজিস্ট্রি অফিসে বদলী করা হয়। গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার চৌদ্দগ্রাম সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে।

চলতি বছরের ১১ই জানুয়ারী থেকে গুনবতী সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আরিফুর রহমান
২মাসের উ”চতর প্রশিক্ষনে চলে যান। এর ফলে গুনবতী সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি কার্যক্রমও বন্ধ হয়ে যায়। গত ২৯শে জানুয়ারী থেকে চৌদ্দগ্রাম সদর সাব রেজিস্ট্রার ওমর ফারুক গুনবতী সাব রেজিস্ট্রি অফিসেরও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

দলিল রেজিস্ট্রির ৫দিনের মধ্যে বুধ-বৃহস্পতিবার হোমনা, রবি-মঙ্গলবার চৌদ্দগ্রাম ও গুনবতী সাব
রেজিস্ট্রি অফিস সামলাচ্ছেন এই রেজিস্ট্রার।৩১শে জানুয়ারী ঢাকা থেকে দলিল রেজিস্ট্রির জন্য গুনবতী আসেন আবুল কাশেম। রেজিস্ট্রার না থাকায় দলিল না করেই ফিরে যান তিনি। এভাবে বুধবার এবং বৃহস্পতিবারদুর দুরান্ত থেকে বহু লোক চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রি অফিসে এসে দলিল রেজিস্ট্রি না
করেই ফিরে যান।

গুনবতী সাব রেজিস্ট্রি অফিসের সহকারী নজরুল ইসলাম জানান, চৌদ্দগ্রাম সদর সাব রেজিস্ট্রী অফিসের রেজিস্ট্রার আপাতত গুনবতী অফিসে রবিবার-মঙ্গলবার দিনের যে কোন সময়ে অতিরিক্ত দায়িত্ব পালন করে দলিল রেজিস্ট্রি এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করছেন। হোমনা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সপ্তাহে মাত্র ২দিন এখানে রেজিস্ট্রি কার্যক্রম চলছে।

এতে করে জনগণ ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। চৌদ্দগ্রাম সদর সাব রেজিস্ট্রার ও গুনবতী, হোমনা সাব রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বরত ওমর ফারুক জানান, পুরো কুমিল্লা জেলার বহু অফিসে সাব রেজিস্ট্রার নেই।

তাই জেলার অনেক সাব রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আগামী মার্চ মাসের মধ্যেই এই সংকট কেটে যাবে বলে জানিয়েছেন জেলা রেজিস্ট্রার। কুমিল্লা জেলা রেজিস্ট্রার মোঃ আচ্ছাদুল ইসলাম জানান, বর্তমানে জেলার দেবীদ্বার, চান্দিনা, হোমনায় রেজিস্ট্রার পদ শূণ্য রয়েছে। এছাড়াও উপজেলার চৌদ্দগ্রামের গুনবতী সাব রেজিস্ট্রার উ”চতর প্রশিক্ষণে ছুটিতে রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে চৌদ্দগ্রামের সাব রেজিস্ট্রার হোমনা ও গুনবতী রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করছেন। শীগ্রই এই সংকট কেটে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

বুড়িচংয়ে সাব-কন্ট্রাক্টর শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকার সাব-কন্ট্রাক্টর মোঃ শের আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন – কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মোঃ মালেক হাবিলদার এর ছেলে মোঃ সুজন মিয়া (৪০) ও আবুল কাশেম এর ছেলে মোঃ মামুন (১৮) এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর দক্ষিণ পাড়াস্থ মৃত রুস্তম আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩০)।

মামলার বিবরণে জানাযায়- ক্যান্টমেন্ট বোর্ড অফিসের আওতাধীন একটি আম বাগানে ভিকটিম মোঃ শের আলী ও ১নং আসামি মোঃ সুজন মিয়া লিজ নিয়া জীবিকা নির্বাহ করত। আম বিক্রির পাঁচ লক্ষ টাকা ভাগ ভাটোয়ারা নিয়া বিরোধ চল ছিল।

এ বিরোধ চলাবস্থায় ২০১৫ সালের ২৩ জুন মঙ্গলবার দুপুর ২টার সময় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঘোষনগর গ্রামস্থ আয়েশা আক্তারের বসত ঘরের উত্তর-পূর্ব কোনের রুমে পূর্ব আক্রোশের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমে ভাড়া বাসায় প্রবেশ করে লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলো পাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে গামছা দিয়ে মুখ এবং কারেন্টের তার দিয়ে দু’হাত-পা বেঁধে অচেতন অবস্থায় ফেলে রাখে। মামলার বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোঃ শের আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মনিপুর শেখ বাড়ীর মৃত হাছন আলীর ছেলে নিহতের প্রতিবন্ধী ভাই মোঃ বাবুল মিয়া (৪৫) বাদী হয়ে মোঃ সুজন মিয়া (৪০) ও মোঃ জাকির হোসেন (৩০) এবং বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের কন্ট্রাক্টর মোঃ হামযা (৫০) কে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার এসআই মোঃ ইমাম হোসেন ঘটনা তদন্তপূর্বক আসামি গণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় দঃ বিঃ আইনের ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারী আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুন এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন (অভিযোগপত্র নং-৫৫)।

তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৭সালের ০২ ফেব্রুয়ারী আসামিগণের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্রপক্ষে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোঃ সুজন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় কৌশলী অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ জামান আহমেদ নয়নসহ আরো অনেকে।

চৌদ্দগ্রামে থ্রি হুইলার বন্ধে হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান

ফখরুদ্দীন ইমন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন। এ সময় থানার উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শকবৃন্দ সহ পুলিশের পৃথক দু’টি টিম উপস্থিত ছিলো।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার সহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে। এ সময় আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন জানান, ‘বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় মিয়াবাজার হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, ইজিবাইক সহ বিভিন্ন ধরণের গাড়ী আটক করে মামলা দায়ের সহ জরিমানা আদায় করা হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বেশ তৎপর রয়েছে।’

নোয়াখালীতে আধিপত্য বিস্তারে প্রবসাীকে কুপিয়ে হত্যার, আটক ৭

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার

আটককৃতরা হলো, রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান রাহাত (২১), পারভেজ রাজু (২০), আবু নাছের (২৫), মো. ফারুক (৪২), রাকিব উদ্দিন (২৫)। আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা। ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত মো. সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশিত করে জানান, এ ঘটনায় থানা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু’গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।

চৌদ্দগ্রামে বিএনপি’র কালো পতাকা মিছিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল এর পরিচালনায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মোস্তফা কমিশনার, মো: আক্তার হোসেন, মো: দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব বদিউল আলম নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুর রহিম, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌরসভা মৎস্যজীবি দলের আহবায়ক মো: সুজন রানা, পৌরসভা কৃষক দল নেতা আব্দুল মমিন, পৌরসভা শ্রমিক দলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মো: ওসমান গণি, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম খলিল অনিক প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে মেধা বৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি অনুষ্ঠান মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পরিষদ সদস্য, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম মজুমদার। তিনি মেধাবীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ইতিমধ্যে তিনি অনার্স ও ডিগ্রির মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির পাঁচ লাখ টাকা তহবিলে জমা দেন এবং আরও পাঁচ লাখ টাকা দেয়ার কথা নিশ্চিত করেন।

তাছাড়াও উচ্চমাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের জন্য সমপরিমাণ অর্থ বৃত্তি তহবিলে জমা দেয়ার ঘোষণা দেন।

বর্তমান অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক মো. শাহ জাহান। শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক নাজমুন নাহার এবং সহকারী অধ্যাপক কামরুর রশীদসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা উত্তর জেলা কমিটি গঠন

চান্দিনা প্রতিনিধি:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর কুমিল্লা উত্তর জেলার কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টের দৈনিক করতোয়া’র চান্দিনা প্রতিনিধি ওসমান গনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সংগঠনের প্রথম সভায় ওই কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম কে সভাপতি ও দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লার চান্দিনা প্রতিনিধি অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ কে সাধারণ সম্পাদক করা হয়।

এছাড়া কমিটিতে দৈনিক করতোয়া পত্রিকার চান্দিনা প্রতিনিধি মো. ওসমান গনি কে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক রুপসী বাংলার বিশেষ প্রতিনিধি মো. মাসুদ রানা ও ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন এবং ফখরুল হাসান ভুইয়া কে সহ-সভাপতি, মো. দুলাল আহমেদ, মো. নাঈম সরকার, দৈনিক যুগান্তর পত্রিকার চান্দিনা প্রতিনিধি মো. আবদুল বাতেন ও মো. আলাউদ্দিন কে যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. নাজমুল হাসান, মো. সাকিব, দৈনিক আজকের কুমিল্লা’র চান্দিনা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ মঙ্গলবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘নির্বাচন পরবর্তী আসন সংখ্যায় শতকরা ৭৫ ভাগই সরকার দলের। ২১ ভাগ স্বতন্ত্র। তারাও প্রায় সরকার দলীয়। ৩-৪ ভাগ শুধু বিরোধীদলীয় সদস্য। এখানে আসন বণ্টন সিমিট্রিক্যাল হলেও আসন বণ্টনে সিমিট্রিক্যালের অভাব হয়েছে। তাই এটাকে সম্পূর্ণভাবে সুন্দর বলা যাবে না।’

জাতীয় পতাকার লাল-সবুজ রঙের কথা উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘শুধু লাল নয়, শুধু সবুজ নয়। যদি সরকারি দলকে লাল বলি তাহলে এ সংসদ সম্পূর্ণ লালময়। সবুজটা শুধু ছিটেফোঁটা। এ সংসদে সম্পূর্ণ জাতিকে খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে তা আশঙ্কার বিষয়। ভালোভাবে বললে বলতে হবে বিতর্কের বিষয়।’

তিনি বলেন, ‘এ আশঙ্কা অবাস্তব নয়। যদি বলি এ সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না। সরকার বিরোধীরা যত বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবে বা করবেন। দুই অংশের কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে। অর্থাৎ সরকার ও বিরোধীদের সংসদ কর্মকাণ্ডের ব্যবধান কমাতে পারলে যতটা কমবে সংসদ ততটুকু কার্যকর হিসেবে গণ্য হবে।’

জি এম কাদের বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল দুই পক্ষই সামান হবেন। একটা হলো সরকারি দল, আরেকটা হল বিপক্ষ। তারা সংখ্যায়ও কাছাকাছি থাকবে। তাহলে তাদের মধ্যে সমানে সমানে লড়াই হবে, নিজেদের মতামতকে প্রধান্য দিয়ে তর্ক-বিতর্ক, ঝগড়াঝাটি হবে। সংসদে জনগণের পক্ষে সিদ্ধান্ত হবে। এটাই ছিল সংসদ তৈরি করার উদ্দেশ্য।’

স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিরপেক্ষ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান। ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তারা (বিগত স্পিকাররা) দলীয় আনুগত্যে স্পিকার হলেও বাহ্যিকভাবে চেষ্টা করতেন নিরপেক্ষভাবে উপস্থাপন করার। আমি আপনার কাছে প্রত্যাশা করছি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন।’

ফের স্পিকার নির্বাচিত হওয়ায় শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ডা. দীপু মনি।