All posts by jitu

দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন

ডেস্ক রিপোর্ট:

নাটোরের বড়াইগ্রামে ফিলিং স্টেশনে পার্কিং করা জি.এম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বনপাড়া এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় পাটোয়ারী ফিলিং স্টেশনে প্রতিদিনের মতো জি.এম ট্রাভেলসের বাসগুলো রাতে পার্কিং করে রাখা হয়। সোমবার ভোরে দুর্বৃত্তরা এসে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরমধ্যেই তিনটি বাস পুড়ে যায়।

খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল আজম।

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। গত ২৮ অক্টোবর সমাবেশ-সহিংসতার পর এটি সপ্তম দফার অবরোধ। এই অবরোধ কর্মসূচি চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

এদিকে সোমবার (২৭ নভেম্বর) সকাল থেকেই রাস্তায় গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির চলাচল কিছুটা কম। এতে অফিসগামী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন কিছুটা ভোগান্তিতে।

দেশব্যাপী সড়ক-রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চললেও সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার এবং জরুরি ওষুধ পরিবহণে ব্যবহৃত যানবাহন থাকবে অবরোধের আওতামুক্ত।

কুমিল্লা -১ আসনে মনোনয়ন পেলেন ইঞ্জিঃ আব্দুস সবুর

জাকির হোসেন হাজারী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিঃ আব্দুস সবুর কুমিল্লা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রবিবার বিকেল ৪টার পর রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া এবার এই আসন থেকে মনোনয়ন পাননি।
কুমিল্লা জেলার দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হয়েছে।

একসময় বিএনপির আধিপত্য ছিল । তবে ২০০৩ সালে আওয়ামী লীগে যোগদান করে ২০০৮ সালে প্রথম নির্বাচিত হন। পরে ২০১৪ ও ১৮ সালে টানা তিনবার এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন।

এবার নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় থাকা সুবিদ আলীসহ অন্যান্যদের টপকে মনোনীত হলেন ইঞ্জিঃ আব্দুস সবুর ।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আব্দুস সবুর বুয়েটের ছাত্র সংসদের জিএস ছিলেন। টানা দুইবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে ইঞ্জিঃ আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার খবরে দাউদকান্দি ও তিতাস উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছসিত। সন্ধ্যার পর দাউদকান্দি পৌরসদর, গৌরীপুর বাজার, বাসস্ট্যান্ড, ইলিয়টগঞ্জ উত্তর, জিংলাতুলিসহ বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।

চাঁদপুরের দুই আসনে পরিবর্তন এনে তিনটিতেই আওয়ামী লীগের অপরিবর্তিত

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলা দেশের মধ্যে একটি আন্যতম জেলা। এ জেলাটি ঢাকার সাথে পাল্লাদিয়ে তার কার্যক্রম করে থাকে। এ জেলায় রয়েছে, বিগত সময়ে দেশের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকা নামজাদা নেতা, ব্যক্তিদের জন্মস্থান রয়েছে এখানে। জাতীয় সংসদীয় আসনের মধ্যে ৫টি সংসদীয় আসন এখানে রয়েছে। এ দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন, বিগত সময়ের সংসদ সদস্য ৩জন এবং নতুন করে ২জনকে নৌকা মার্কার প্রতীকের টিকেট দেওয়া হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে চাঁদপুর জেলার পাঁচ আসনের মধ্যে দুই আসনে পরিবর্তন এনে বাকী ৩ আসন পূর্বের প্রার্থীদের ঠিক রেখেছেন।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থীর নামও ঘোষণা করা হয়। চাঁদপুর-১ (কচুয়া) ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মুহম্মদ শফিকুর রহমান (সাংবাদিক), চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বাদ পড়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বাকী চাঁদপুর-৩, ৪ ও ৫ আসনে কোন পরিবর্তন হয়নি।

নতুন করে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

সাবেক ইংলিশ কোচ টেরি ভেনাবেলস মারা গেছেন

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ও বার্সেলোনার সাবেক কোচ টেরি ভেনাবেলস মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শনিবার ৮০ বছর বয়সে মারা যান এই বিশিষ্ট ম্যানেজার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন টেরি। ১৯৯৬ সালে ইংল্যান্ডের আয়োজিত ইউরোতে দলকে সেমিফাইনালে তোলেন তিনি। এছাড়া বার্সেলোনা, টটেনহাম ও অস্ট্রেলিয়ার ম্যানেজারও ছিলেন তিনি।

এক বিবৃতিতে তার পরিবার জানায়, ‘আমরা তার মৃত্যুতে শোকাহত। দীর্ঘ অসুস্থতার পর গতকাল তিনি শান্তিতে মৃত্যুবরণ করেন। আমরা দারুণ একজন স্বামী ও বাবাকে হারিয়েছি।’ টেরির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করে তার পরিবার।

খেলোয়ার হিসেবেও সফল ছিলেন টেরি। ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচে জয়ে ভূমিকা রেখেছিলেন। চেলসি, কুইন্স পার্ক রেঞ্জার ও টটেনহামের হয়ে ৫০০ এরও বেশি ক্লাব ম্যাচ খেলেছেন তিনি।

এরপর কোচ হিসেবে ইংল্যান্ড জাতীয় দল দিয়েই ক্যারিয়ার শুরু তার। বার্সেলোনাকে লা লিগা চ্যাম্পিয়ন করেছেন, তার অধীনে ইউরোপীয় কাপের ফাইনালেও উঠেছিল স্প্যানিশ জায়ান্ট। এছাড়া টটেনহামকে এফএ কাপ জিতিয়েছেন তিনি।

এবারও কুমিল্লা বোর্ডের শীর্ষে সোনার বাংলা কলেজ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় এইচ এস সি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফলাফলে এবার ও বোর্ডের শীর্ষে সোনার বাংলা কলেজ।

এইচ এস সি ফলাফল -মোট প্রতিষ্ঠানের সংখ্যা ১০ টি এবং এইচ এস এসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫৮৬ জন কৃতকার্য হয়েছে ২৩৬৩ জন পাশের হার ৯১.৩৮ এবং জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ৬৬০ টি। আলিম পরীক্ষায় মোট প্রতিষ্ঠান ১৪টি এবং পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৬ জন, মোট উত্তীর্ণ ২৭৪ জন, পাশের হার ৭২.৮৭, জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ২৬ টি।এইচএসসি ভোকেশনাল প্রতিষ্ঠান ০১ টি ২১৫ জন শিক্ষার্থী পাশের সংখ্যা ২০৭ জন, পাশের হার ৯৬.২৮ এবং জিপিএ ৫ প্রাপ্ত সংখ্যা ৪৬ জন।

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ৩৪০ পরিক্ষার্থীর মধ্যে ৩৩৪ জন উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত ৬৪ জন পাশের হার ৯৮.২৪, সোনার বাংলা কলেজ ৩৭৪ জনের মধ্যে শতভাগ পাশ সহ ২৪৭ টি জিপিএ ৫,কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজ ৩৭৩ জনের মধ্যে শতভাগ পাশ ১২২ টি জিপিএ ৫,শংকুচাইল ডিগ্রি কলেজ ১১৩ জনের মধ্যে ১০৯ জন কৃতকার্য জিপিএ ৫ প্রাপ্ত ৯ টি,নিমসার জুনাব আলী কলেজ ৭২৯ জনের মধ্যে ৬৬০ জন কৃতকার্য জিপিএ ৫ মোট ৯ টি, পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ৩৮৭ শতভাগ সাফল্য ২০৮ টি জিপিএ ৫,ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ ৬৯ জনের মধ্যে অকৃতকার্য ০৩ জন জিপিএ ০১টি,ময়নামতি স্কুল অ্যান্ড কলেজ ১১৮ জনের মধ্যে ৮২ জন অকৃতকার্য,আবিদপুর স্কুল অ্যান্ড কলেজ ৬৩ জনের মধ্যে অকৃতকার্য ৪৪ জন,পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজ ২০ জনের মধ্যে ১৫ জন অকৃতকার্য, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি ২১৫ জনের মধ্যে ২০৭ জন কৃতকার্য জিপিএ ৫ প্রাপ্ত ৪৬ জন।

সাদকপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ২৫ জনের মধ্যে ১৩ জন কৃতকার্য,কংশনগর ইস: সি: মাদ্রাসা ৪২ জনের মধ্যে ৩০ জন কৃতকার্য এবং ২ টি জিপিএ ৫,শিকারপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা ১৮ জনের মধ্যে ১৩ জন কৃতকার্য ০১ টি জিপিএ ৫,কোরপাই ফাযিল মাদ্রাসা ৩২ জন পরীক্ষার্থী কৃতকার্য ২০ জিপিএ ৫ পেয়েছে ২ জন,ছয়গ্রাম আলিম মাদ্রাসা ২৫ জন পরীক্ষার্থী কৃতকার্য ১৯, জিপিএ ৫ মোট ০১ জন, জগতপুর এডি এইচ ফাযিল মাদ্রাসা ১৪ জনের মধ্যে ১৩ জন কৃতকার্য ,বুড়িচং ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন কৃতকার্য, কালাকচুয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন কৃতকার্য জিপিএ ৫ পেয়েছে ০৫ জন, খাড়াতাইয়া ফাযিল মাদ্রাসার ৩৫এবং জিপিএ ৫ পেয়েছে ১৪ টি, শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ২৮ জন কৃতকার্য, জিপিএ ৫ পেয়েছে ৩ টি,ফকির বাজার ইসলামিয়া সিনি:মাদ্রাসা ২৬ জনের মধ্যে ১৮ জন কৃতকার্য, ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা ২২ জনের মধ্যে ৫ জন কৃতকার্য, গাউসুল আজম আঃ কাদের জিঃ সিনিয়র মাদ্রাসা ৩১ জনের মধ্যে ১৫ জন কৃতকার্য, বাকশীমুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ১৯ জনের মধ্যে ১৮ জন(উল্লেখ্য ০১ জন পরীক্ষা অংশ গ্রহণ করে নি) জিপিএ ৫ পেয়েছে ০১টি।

কুমিল্লায় কমেছে পাসের হার, ফলাফলে এগিয়ে মেয়েরা

ডেস্ক রিপোর্ট:

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ। যা গত দুই বছরের তুলনায় কম। রবিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত তথ্যে এই ফল জানা গেছে।

এদিন বিকেল ৩ টায় অফিসিয়ালি কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে জানানো হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ১০ হাজার ৬৫৫ জন। সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে ৮৩ হাজার ৩৭০ জন। যা মোট ফলের ৭৫ দশমিক ৩৪ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৫ জন। যা মোট জিপিএ- ৫ এর ছয় দশমিক ৭৮ শতাংশ।

২০২২ সালে পাশের হার ছিল ৯০ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ২৪ জন। ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ -৫ ছিল ১৪ হাজার ১৬২ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান অনলাইনে ফল প্রকাশ হয়েছে। কিন্তু অফিসিয়ালভাবে আমরা বিকেল ৩ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।

নোয়াখালীর ৬টি আসনে আ’লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

নোয়াখালী প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নোয়াখালী জেলা ৬টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে সারাদেশের ৩০০ আসনের সাথে নোয়াখালীর ৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নোয়াখালীতে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) মো. মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মো. মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী,
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।

প্রসঙ্গত, নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়েছে। তবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের পরিবর্তে তাঁর স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাকিব

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন।

গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

রোববার সংবাদ সম্মেলন করে সারা দেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে ২৪৭টি ওয়ানডে, ১১৭টি টি-টোয়েন্টি আর ৬৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ইতোমধ্যে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বল হাতে ৪৩০ ম্যাচে সাকিব শিকার করেন ৬৯০ উইকেট।

নৌকার টিকিট পেলেন না মাহিয়া মাহি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়তে চেয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান।

রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী জিয়াউর রহমানের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মাহি। তবে শেষমেশ এই আসনে নৌকার টিকিট পেয়েছিলেন জিয়াউর রহমান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

গত ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

বিএনপি নির্বাচনে আসলে তফশিল রিসিডিউল করা যেতে পারে: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের কমিশনাররা বলেছেন যদি বিএনপি নির্বাচনে আসে তফশিল রিসিডিউল করা যেতে পারে, এটা নির্বাচন পেছানো বলা যায় না। তফশিল রিসিডিউল করে তাদের অ্যাকোমোডেট করা হবে।

রোববার নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

বিএনপি ভোটে না আসলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এগুলো নিয়ে আমি উত্তর দেব না। বিএনপিকে একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, দশবার আমন্ত্রণ জানিয়েছি। তারা আসেনি। এখনো সময় আছে। সমঝোতা হলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আশা করি, তারা যদি আসে পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।

তফশিল পেছানোর বিষয়ে সিইসি বলেন, আমাদের নির্বাচন কমিশনাররা তফসিল পুনর্নির্ধারণের কথা বলেছেন। এর অর্থ এই নয় যে, ভোটের তারিখ পেছানো হবে।

কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এখতিয়ারের বাইরে যাব না। প্রশাসনের রদবদল কে কখন করেছিল? বিচারপতি লতিফুর রহমান সাহেব করেছেন। তিনি সিইসি ছিলেন কি-না জানি না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। আমরা নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করব সেটা করব। আমরা এখতিয়ারের বাইরে যাব না। এখতিয়ারের মধ্যে যা আছে করব।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনাবাহিনী (সশস্ত্র বাহিনী) নিয়ে একেবারে শেষপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন মনে করি, চাইলে তারা (সরকার) আমাদের দেবে। এ নিয়ে কোনো সংশয় নেই।

অন্য আরেক প্রশ্নের জবাবে সাবেক এই আইন সচিব বলেন, নির্বাচন পূর্ব সময় হচ্ছে তফশিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত। এতে কতগুলো ধাপ আছে। যখনই তফসিল ঘোষণা করে থাকি একটা ধাপ হচ্ছে মনোনয়নপত্র দাখিল পর্যন্ত। এরপর বাছাই। এরপরও কিছু স্টেজ থাকে। এরপর আপিল স্টেজ থাকে। শুনানি করে সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেব। এরপর থাকে প্রত্যাহার। সেগুলো বিবেচনায় নিয়ে রিটার্নিং অফিসার চূড়ান্তভাবে বরাদ্দ করবেন। তারপর বলবেন এখন আপনারা প্রচার করতে পারবেন। এরপর ভোটের ৪৮ ঘণ্টা আগে সেটা থেমে যাবে।