Tag Archives: আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২৬ জন

কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত ১৮ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫৯৪ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় সোমবারে নতুন করে আরও ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ জনে।

আজকের রিপোর্টে কোনো মৃত্যু দেখানো হয়েনি। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৬ জন রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২ জন, লাকসামে ৩ জন, দেবিদ্বারে ২ জন, নাঙ্গলকোটে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, বরুড়ায় ৩ জন, হোমনায় ১ জন, মুরাদনগরে ৪ জন ও আদর্শ সদরে ১ জন।

আজকের রিপোর্টে ৩৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনে ২৬ জন, মুরাদনগরে ৪ জন, হোমনায় ৬ জন ও দেবিদ্বারে ২ জন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৬ জন, মুরাদনগর ৩০৬ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৫৩০ জন, লাকসামে ৩৬৩ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২২৭ জন, বুড়িচংয়ে ২৫১ জন, মনোহরগঞ্জে ১৬৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৫ জন, নাঙ্গলকোটে ৩৬৭ জন, হোমনায় ১০১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫১৪ জন, আদর্শ সদরে ১৯৩ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৬ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৫০৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৫৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৬ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৯৯৭ জন।

কুমিল্লায় একদিনেই করোনায় আক্রান্ত ৬৩, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২৬ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। আজ শনিবার (২৩ মে) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন।

এছাড়াও আজ মারা গেছেন আরও ২ জন। মৃতদের মধ্যে মুরাদনগরের ১ জন ও ব্রাহ্মণপাড়ার ১ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১৯ জন।

আজ শনিবার (২৩ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৩ জন, আদর্শ সদরে ২ জন, লাকসামে ৭ জন, মুরাদনগরে ১৪ জন, নাঙ্গলকোটে ২৫ জন, বুড়িচংয়ে ১ জন,ব্রাহ্মণপাড়ায় ১ জন, সদর দক্ষিণে ৬ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে ৪ জন।

এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৮ জন ।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৪১ জন, সদরে ২৯ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৭ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১২ জন, সদর দক্ষিণে ১৭ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ১১০ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ৪৬ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ৩৩ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৫২৬ জন।