Tag Archives: কুমিল্লায় একদিনেই করোনায় আক্রান্ত ৬৩

কুমিল্লায় একদিনেই করোনায় মৃত্যু আরও ৯ জনের, নতুন শনাক্ত ৪৭৬

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেলাজুড়ে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজ নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৭৬ জনের। এছাড়াও আজ মৃত্যু হয়েছে ৯ জনের।

জেলায় আজ মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ১ জন, আদর্শ সদরের ১ জন, ব্রাহ্মণপাড়ার ১ জন, লালমাইয়ের ১ জন, বরুড়ার ২ জন ও মুরাদনগরের ৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ১৪৬ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরে ২৯ জন, সদর দক্ষিণে ৭ জন, বুড়িচংয়ে ২২ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, চান্দিনায় ২০ জন, চৌদ্দগ্রামে ৪৩ জন, দেবিদ্বারে ১৫ জন, দাউদকান্দিতে ৫ জন, লাকসামে ৪৩ জন, লালমাইয়ে ৩ জন, নাঙ্গলকোটে ২৭ জন, বরুড়ায় ৩৬ জন, মনোহরগঞ্জে ২২ জন, মুরাদনগরে ২০ জন, মেঘনায় ৪ জন, তিতাসে ১৩ জন ও হোমনায় ১৬ জন।

এ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৭১ জনে। মোট মৃত্যু হয়েছে ৫৮০ জনের।

এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন আরও ৯৫ জন।এ নিয়ে জেলায় সুস্থ্য ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮৫২ জনে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।

কুমিল্লায় একদিনেই করোনায় মৃত্যু ৫ জনের, মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭১ জনে

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলাজুড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১ হাজার ৯০৬ জনের।

বুধবার (২৮ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭১ জনে। মৃতরা হলেন বুড়িচংয়ের ১ (পুরুষ) জন, সিটির ২ (পুরুষ) জন ও লাকসামের ২ (মহিলা,পুরুষ) জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- কুমিল্লা শহরে ১০ জন, সদর দক্ষিণে ৩ জন, দেবিদ্বারে ১ জন, বুড়িচংয়ে ২ জন, চান্দিনায় ৩ জন, লাকসামে ৮ জন, বরুড়ায় ২ জন, মনোহরগঞ্জে ৩ জন, চৌদ্দগ্রামে ৬ জন, নাঙ্গলকোটে ১ জন, দাউদকান্দিতে ৪ জন ও লালমাইয়ে ২ জন।

আজ করোনা থেকে ৮৯ জন সুস্থ্য হয়েছেন। সুস্থ্যরা হলেন- শহরের ৩০ জন, চান্দিনার ৫ জন, চৌদ্দগ্রামের ৪৬ জন, লালমাইয়ের ১ জন ও মেঘনার ৭ জন। এই পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৭২০ জন।

কুমিল্লায় একদিনেই করোনায় আক্রান্ত ৬৩, আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২৬ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। আজ শনিবার (২৩ মে) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৩ জন।

এছাড়াও আজ মারা গেছেন আরও ২ জন। মৃতদের মধ্যে মুরাদনগরের ১ জন ও ব্রাহ্মণপাড়ার ১ জন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১৯ জন।

আজ শনিবার (২৩ মে) নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনে ৩ জন, আদর্শ সদরে ২ জন, লাকসামে ৭ জন, মুরাদনগরে ১৪ জন, নাঙ্গলকোটে ২৫ জন, বুড়িচংয়ে ১ জন,ব্রাহ্মণপাড়ায় ১ জন, সদর দক্ষিণে ৬ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে ৪ জন।

এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ৮৮ জন ।

জেলা সিভিল সার্জন অফিস বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৪১ জন, সদরে ২৯ জন, তিতাসে ১৫ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৭ জন, চান্দিনায় ৩০ জন, দেবিদ্বারে ১২১ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ১১ জন, ব্রাহ্মণপাড়ায় ১২ জন, সদর দক্ষিণে ১৭ জন, চৌদ্দগ্রামে ৪ জন ,মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ১১০ জন, হোমনায় ৪ জন, নাঙ্গলকোটে ৪৬ জন, লালমাইয়ে ৪ জন ও লাকসামে ৩৩ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৫২৬ জন।