Tag Archives: ইসরাইলজুড়ে

প্রতিশোধ নিলে ইসরাইলজুড়ে

প্রতিশোধ নিলে ইসরাইলজুড়ে হামলার হুমকি ইরানের

প্রতিশোধ নিলে ইসরাইলজুড়ে হামলার হুমকি ইরানের

ডেস্ক রিপোর্ট:

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যদি ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তাহলে ইরান ইসরায়েলের সব স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

জেনারেল বাঘেরি ইসরায়েলকে সতর্ক করে বলেন, আরও বেশি তীব্রতার সঙ্গে আঘাত করা হবে এবং ইসরায়েলের সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের দিকে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েল সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।”

মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল তার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ, এবং ইরান সেটি বুঝতে পারছে না।

নেতানিয়াহুর সতর্কবার্তার পরেই ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে সমর্থন জানিয়ে বলেন, “ইরানের নাগরিক এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য এটি একটি অবধারিত প্রতিক্রিয়া ছিল।”