Tag Archives: কুমিল্লায়

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

কুমিল্লায় আ.লীগ নেতা হাসুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসমত উল্লাহ হাসুকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলার আসামি ছিলেন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার হাসমত উল্লাহ হাসু সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান এবং সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় হাসুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় হাসু দুটি মামলার আসামি।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ হামলায় সাতজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ৩০ জন আহত হন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র ব্যবহার করেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এক কবরে দাফন চেয়ে

এক কবরে দাফন চেয়ে কুমিল্লায় নববধূ ও বিদেশে প্রেমিকের আত্মহত্যা

এক কবরে দাফন চেয়ে কুমিল্লায় নববধূ ও বিদেশে প্রেমিকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

একই কবরস্থানে দাফন চেয়ে চিরকুট লিখে ভিডিও কলে স্বামীর বাড়িতে প্রেমিকা ও প্রবাসে প্রেমিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়ায় এই ঘটনা ঘটে। স্বামীর বাড়ি থেকে নববধূর ঝুলন্ত মরদেহ ও চিরকুট উদ্ধার করে পুলিশ।

খাদিজা আক্তার ঊর্মি কুমিল্লা সদর দক্ষিণ থানার মাটিয়ারা গ্রামের জামাল হোসেনের মেয়ে এবং চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার প্রবাসী প্রেমিক সাফায়েত হোসেন একই উপজেলার জয়নগর গ্রামের আবদুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ অক্টোবর লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতুয়া (কৃষ্ণপুর) গ্রামের রংমিস্ত্রি আরিফুর রহমানের সঙ্গে খাদিজার বিয়ে হয়। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখেন খাদিজা। সে চিরকুটে লিখেছে, ‘চাইছিলাম দুজনে একসঙ্গে বেঁচে থাকতে। বাঁচতে দিল না। এটা সত্যি, ও আমার প্রথম সাথি। ওরে আমি বিয়ে করছি। কিন্তু ওর জায়গায় আমি অন্য কাউরে দিতে পারি নাই, পারবও না। তোমরা সুখে থেকো। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। ও বেঁচে থাকলেও তোমরা ওকে খুন করতে এবং ওর ফ্যামিলিকে জেলের ভাত খাওয়াইতে। তাই নিজেও দুনিয়া ছাড়লাম। ওরে আমার সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কাছে একটা শেষ ইচ্ছা থাকবে। বাবা-মা ও ভাই-বোনের কাছে একটা আবদার, দুনিয়াতে যেহেতু একসঙ্গে থাকতে দেও নাই, আমাদের দাফনটা যেন একসঙ্গে হয়। এক দিন আগে-পরে হলেও একই কবরস্থানে যেন দাফন করে। সে চাওয়াটা যেন পূরণ করেন আপনারা।’

প্রবাসী সাফায়েত মৃত্যুর আগে চিরকুটে লিখে গেছেন,‘শেষ ইচ্ছে পূরণ করার দায়িত্ব আপনাদের। আমার মৃত্যুর কারণ একমাত্র ওর ফ্যামিলি। আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। সব কিছু ভিডিও করা আছে। আমার মৃত্যুর জন্য কে কে দায়ী সব কিছু আমার মোবাইলে রেকর্ড করা আছে আর ভিডিও করা আছে। আমার মোবাইল তার প্রমাণ। আমার মোবাইল চেক করলে সব পাবেন। রেকর্ড অপশনে আর গ্যালারিতে সব আছে। গ্যালারিতে আমার আটটা ভিডিও আছে। সবগুলো দেখবেন। লক খুলে রেকর্ড অপশনে ঢুকবেন, ইমোতে দুইটা আর বাকিগুলো গ্যালারিতে পাবেন। তার দেওয়া চিঠি আছে আরিফ নামের আইডিতে। আমাদের মৃত্যুর কারণ তারা। কোনো দিন ক্ষমা করব না।’

ঊর্মির মা নুরুন্নাহার বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সাফায়াত নামের একজন প্রবাসী ছেলের সম্পর্ক ছিল। ১৪ অক্টোবর সম্মতি নিয়েই মেয়েকে বিয়ে দিই। বিয়ের পর স্বামীর বাড়িতে হাসি-খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনি ঊর্মি ও তার প্রেমিক সাফায়াত ভিডিও কলে আত্মহত্যা করেছে। মেয়ের স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। প্রবাসী ছেলেটাই আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে।’

সাফায়েতের বাবা আবদুল খালেক বলেন, ‘এক বছর আগে ছেলেকে ওমান পাঠিয়েছিলাম। কিছুদিন আগে ছেলে হঠাৎ বিদেশে কর্মস্থলে অজ্ঞান হয়ে পড়ে। খবর নিয়ে শুনলাম ফেসবুক ম্যাসেঞ্জারে আমার ছেলের সঙ্গে ঊর্মি নামের এক মেয়ের পরিচয় হয়েছিল। হঠাৎ মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে গেছে। শনিবার রাতে সেই মেয়ে আমার ছেলের সঙ্গে ভিডিও কলে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

বাল্যবিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘আমার ছেলেসহ দুটি জীবনের আলো নিভে গেছে। তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য মেয়ের বাল্যবিয়ে দায়ী।’

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, বিয়ের ১৩তম দিনে নববধূ প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। শুনেছি, প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছে। শনিবার রাত অনুমান ১১টায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার আগে মেয়েটি তার মা-বাবার উদ্দেশে এটি লিখেছিল। এই ঘটনায় নববধূর ভাই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

কুমিল্লায় মসজিদের এসি খুলে

কুমিল্লায় মসজিদের এসি খুলে নিয়ে স্থাপন করল সহকারী পরিচালকের কক্ষে

কুমিল্লায় মসজিদের এসি খুলে নিয়ে স্থাপন করল সহকারী পরিচালকের কক্ষে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত মসজিদের দুইটি এসির মধ্যে একটি খুলে নিয়ে সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের কক্ষে স্থাপন করার অভিযোগ উঠেছে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ পরিচালক মধুসূদন সরকারের বিরুদ্ধে। বুধবার দুপুরের কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের কক্ষে এসি স্থাপন করা হচ্ছে।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের কক্ষে এসি না থাকায় নতুন এসি ক্রয় না করে পাসপোর্ট অফিসের অভ্যন্তরে অবস্থিত মসজিদের এসি খুলে নিয়ে আসার নির্দেশ দেয় কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মধুসূদন সরকার। উপ পরিচালকের নির্দেশে ইলেক্ট্রিশিয়ানরা এসে মসজিদ থেকে এসি খুলে নিয়ে এসে সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের কক্ষে স্থাপন করে।

ইলেক্ট্রিশিয়ান সুমন বলেন, আমাকে বলছে মসজিদ থেকে একটি এসি খুলে এনে সহকারী পরিচালকের কক্ষে লাগানোর জন্য। তাই আমি মসজিদের এসি খুলে এনে এই কক্ষে লাগিয়েছি।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ স্যারে কক্ষে এসি ছিল না। তাই স্যারের ( উপ পরিচালক) নির্দেশে মসজিদ থেকে এসি খুলে এনে এই কক্ষে লাগানো হয়েছে।

মসজিদ থেকে এসি খুলে সহকারী পরিচালকের কক্ষে এসি স্থাপনের বিষয়টি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মধুসূদন সরকার বলেন, এইখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বলেছিলাম সভাকক্ষের থেকে এসি খুলে এনে লাগানোর জন্য। কিন্তু তারা ভুলক্রমে মসজিদের এসি খুলে ফেলছে। পরে আমি আবার মিস্ত্রিদের দিয়ে সহকারী পরিচালকের কক্ষে লাগানো এসি খুলে মসজিদে স্থাপন করে দিয়েছি।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবাগ্রহীতারা এবং পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই মসজিদে নামাজ আদায় করেন। মসজিদ নির্মাণের পর মসজিদে দুইটি এসি লাগানো হয়। পাসপোর্ট কার্যালয়ের উপ পরিচালক মধুসূদন সরকারের নির্দেশনায় মসজিদ থেকে একটি এসি খুলে নিয়ে সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের রুমে স্থাপন করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে সহকারী পরিচালকের কক্ষ থেকে এসি খুলে নিয়ে পুনরায় মসজিদে লাগিয়ে দেয়া হয়।

কুমিল্লায় স্বামীকে হত্যার

কুমিল্লায় স্বামীকে হত্যার অভিযোগ

কুমিল্লায় স্বামীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই উপজেলায় মো. এজাহার উদ্দিন বাবলা নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী জান্নাতুন নাঈম (১৯) এর বিরুদ্ধে। পরে তাকে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করেন জান্নাতুন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এজাহার উদ্দিন বাবলা সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চণ্ডিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী জান্নাতুন নাঈম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডলুয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। তারা লালমাইয়ের দুতিয়ারপুর এলাকায় কামরুল হাসানের বাড়িতে ভাড়া থাকতেন।

লালমাই থানার ওসি শাহ আলম জানান, বিয়ের পর থেকেই এই দম্পতি কামরুল হাসানের বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও কথা কাটাকাটি ও ঝগড়ার একপর্যায়ে জান্নাতুন নাঈম তার স্বামী বাবলার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন, এতে বাবলা ঘটনাস্থলেই মারা যান। হত্যার ঘটনা আড়াল করতে জান্নাতুন বাবলার মরদেহ সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে দিয়ে পুলিশকে ফোন করে আত্মহত্যার খবর দেন।

ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। বাবলার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। পরে থানায় নিয়ে আসার পর জান্নাতুন নাঈম হত্যার দায় স্বীকার করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় জান্নাতুন নাঈমের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

খুনি হাসিনাকে ভারতে পাঠানো

খুনি হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে—কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

খুনি হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে—কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ’ বলেন,স্বৈরাচারের রূপকার খুনী হাসিনার জন্য কুমিল্লা একটি দুঃস্বপ্ন। ছাত্রলীগ, যুবলীগ সহ যারা ফ্যাসিবাদের কাঠামো তৈরি করেছিল তাদের জন্য কুমিল্লা সব সময় একটি আতঙ্কের নাম।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৮ টায় কুমিল্লা নগরীর টাউনহল থেকে মশাল মিছিল শেষে নগরীর রাজগঞ্জ এলাকায় সমাপনী বক্তব্যে এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, কুমিল্লাবাসী এতদিন ধরে এক ত্রাসের রাজত্বের মধ্যে বসবাস করেছিল। হাসপাতাল থেকে শুরু করে ফুটপাত সব জায়গাতেই চাঁদা দিয়ে চলতে হয়েছে সবাইকে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদ ব্যবস্থাকে বিলুপ্ত করেছি। খুনি শেখ হাসিনাকে আমরা ভারতের পাঠিয়েছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরায় ফ্যাসিবাদের একটি দল একত্রিত হওয়ার চেষ্টা করছে। ছাত্রলীগ যুবলীগদের যদি আবারও পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে কুমিল্লাবাসী একেক জন দুর্গ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

এই সময় মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লী না ঢাকা, ঢাকা, ঢাকা; আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে ভাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ স্লোগান তুলে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান, সাকিব হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লায় বিশ্ব মান দিবস

কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত

কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত

শাহ ইমরান:

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে (বি এস টি আই) এর উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত ৫৫তম বিশ্ব মান দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামছুল তাবরীজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, ভোক্তা অধিকার দপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলমগীর খান, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ।

উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি,

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় সেপ্টেম্বর মাসে পূর্বের তুলনায় অপরাধ প্রবণতা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডাকাতি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, পশু চুরি, আহত, অস্ত্র আইন, চোরাচালান, দ্রুত বিচার, মাদকদ্রব্য মামলা পূর্বের থেকে সেপ্টেম্বর মাসে বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছারের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটি সভায় তুলে ধরা হয়।

জেলা আইনশৃঙ্খলা কমিটির তথ্য মতে, সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলা পুলিশের আওতায় ৩৬২ মামলা দায়ের করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি, দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, পশু চুরি, আহত, অস্ত্র আইন, চোরাচালান, দ্রুত বিচার, মাদকদ্রব্য মামলা বৃদ্ধি পেয়েছে।

যার মধ্যে আহতের ঘটনা ১২৫টি মামলা, মাদকদ্রব্য আইনে ৬৭ টি মামলা, অস্ত্র আইনে ১০ টি মামলা, চোরাচালান ৫ টি মামলা, পশুচুরি ৩ টি ও দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এইছাড়াও খুনের ঘটনা ঘটেছে ১১ টি, নারী ও শিশু নির্যাতন ২৪টি ধর্ষণ পাঁচটি ধর্ষণ পাঁচটি। দস্যুতা ৬টি, সিঁদেল চুরি ৮ টি ও ডাকাতির দুটি ঘটনা ঘটেছে। তুলনামূলকভাবে গত দুই মাসে কুমিল্লায় অপরাধের চিত্র আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানা যায়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সেপ্টেম্বর মাসে দুটি বিদেশি পিস্তল দুটি এলজি তিনটি পাইপগান, ৭৭ টি দেশীয় অস্ত্র ১৪ রাউন্ড গুলি, ১৩৯টি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়া র‍্যাব ১১ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে বলে জানা যায়।

গত সেপ্টেম্বর মাসে পুলিশের অভিযানের ৩৫টি মামলায় ৬০ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে আটক করেছে। বিজিবি ৮৮ মামলায় ৬ জনকে আটক করেছে, র‍্যাব ১৩ টি মামলায় ১৯ জনকে আটক করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৭ টি মামলায় ২৪ জনকে আটক করেছে এবং জেলার টাস্ক ফোর্স ৩ টি মামলায় তিনজন আটক করেছে।

জেলা পুলিশের তথ্যানুযায়ী গত সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন অভিযানে ৩০৩কেজি ৫৫০গ্রাম গাজা, ২৪৬টা ফেন্সিডিল, ৩৩০পিস ইয়াবা
বিয়ার ২০টা ও হুইস্কি ৩৫ টি উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৬ কেজি গাঁজা, ৩টি ফেন্সিডিল
৩২১৪৫পিস ইয়াবা, বিজিবি ৪৫ কেজি গাজা ১০৪ফেন্সিডিল, ২৬৯৪পিস ইয়াবা, বিয়ার ২টা, ৭টা স্কার্ফ ও বিদেশি মদ ২টা উদ্ধার করেছে। র‍্যাব ২৯০ কেজি গাজা, ৬৪১ ফেন্সিডিল, ২৪টা বিয়ার, বিদেশি মদ ৯টি ও ২০০০পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করেছে। তবে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে গত সেপ্টেম্বর মাসে কোন গ্রেফতার বা মাদক উদ্ধার নেই বলে জানা যায়।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সর্বদা সতর্ক থাকার এবং তুলনামূলক অপরাধ চিত্র পর্যালোচনায় যে সকল স্থানে অপরাধ বৃদ্ধি পেয়েছে তার নির্দিষ্ট করে উপস্থাপন সহ সকল অপরাধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন এছাড়া সকল উপজেলায় এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যে কোন অপরাধ প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে নির্দেশ দেন।

কুমিল্লায় ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না

কুমিল্লায় ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি

কুমিল্লায় ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার:

আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা কুমিল্লা জেলার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক চান্দিনাস্থ কুটুম্বপুর টিবিএস-এ মডিফিকেশন কাজের হুকআপ ও কমিশনিং সংক্রান্ত জরুরি মেরামত কাজের জন্য আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা চান্দিনা বিদ্যুৎ কেন্দ্রসহ চান্দিনা উপজেলা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুর এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, ওই সময়ে কুমিল্লা শহর ও আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম গ্রেপ্তার

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম আব্দুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর দিদার মার্কেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তানজিমকে গ্রেপ্তার করে। তানজিম আব্দুল্লাহ (২০) কুমিল্লার অশোকতলা এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

তানজিম ছয়টি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত, যার মধ্যে সিবিকে (কুমিল্লা ব্রাদার্স কমিউনিটি), সিবিকে ডেঞ্জার জোন, সিবিকে জুনিয়র, সিবিকে স্পেশাল অন্যতম। এই গ্যাংগুলোতে প্রায় সাড়ে ৭০০ সদস্য রয়েছে। তারা নগরীতে ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া, তাদের অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করারও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দিদার মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তানজিমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হাকিম জানান, তানজিম আব্দুল্লাহ একজন ভয়ংকর গ্যাং লিডার, যার নেতৃত্বে প্রায় সাড়ে ৭০০ সদস্যের ছয়টি গ্যাং গ্রুপ রয়েছে। এসব গ্রুপ নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, তানজিম নগরীর অন্যতম শীর্ষ গ্যাং লিডার। তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের পর তার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কুমিল্লায় গ্যাং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

কুমিল্লায় এক যুবককে গুলি করে

কুমিল্লায় এক যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

কুমিল্লায় এক যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলির পর বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুর সীমান্তের কাছে ভারতের ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি গভীর রাতে জানাজানি হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, সেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের কাছাকাছি। সেখানে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া গ্রামের ইঁদু মিয়ার ছেলে।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে বিএসএফ ওই যুবকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, ওই যুবক সীমান্তে কীভাবে গেলেন বা কেন সেখানে ছিলেন। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।