Tag Archives: নববধূ

এক কবরে দাফন চেয়ে

এক কবরে দাফন চেয়ে কুমিল্লায় নববধূ ও বিদেশে প্রেমিকের আত্মহত্যা

এক কবরে দাফন চেয়ে কুমিল্লায় নববধূ ও বিদেশে প্রেমিকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:

একই কবরস্থানে দাফন চেয়ে চিরকুট লিখে ভিডিও কলে স্বামীর বাড়িতে প্রেমিকা ও প্রবাসে প্রেমিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়ায় এই ঘটনা ঘটে। স্বামীর বাড়ি থেকে নববধূর ঝুলন্ত মরদেহ ও চিরকুট উদ্ধার করে পুলিশ।

খাদিজা আক্তার ঊর্মি কুমিল্লা সদর দক্ষিণ থানার মাটিয়ারা গ্রামের জামাল হোসেনের মেয়ে এবং চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার প্রবাসী প্রেমিক সাফায়েত হোসেন একই উপজেলার জয়নগর গ্রামের আবদুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ অক্টোবর লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতুয়া (কৃষ্ণপুর) গ্রামের রংমিস্ত্রি আরিফুর রহমানের সঙ্গে খাদিজার বিয়ে হয়। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখেন খাদিজা। সে চিরকুটে লিখেছে, ‘চাইছিলাম দুজনে একসঙ্গে বেঁচে থাকতে। বাঁচতে দিল না। এটা সত্যি, ও আমার প্রথম সাথি। ওরে আমি বিয়ে করছি। কিন্তু ওর জায়গায় আমি অন্য কাউরে দিতে পারি নাই, পারবও না। তোমরা সুখে থেকো। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। ও বেঁচে থাকলেও তোমরা ওকে খুন করতে এবং ওর ফ্যামিলিকে জেলের ভাত খাওয়াইতে। তাই নিজেও দুনিয়া ছাড়লাম। ওরে আমার সঙ্গে নিয়ে গেলাম। আপনাদের কাছে একটা শেষ ইচ্ছা থাকবে। বাবা-মা ও ভাই-বোনের কাছে একটা আবদার, দুনিয়াতে যেহেতু একসঙ্গে থাকতে দেও নাই, আমাদের দাফনটা যেন একসঙ্গে হয়। এক দিন আগে-পরে হলেও একই কবরস্থানে যেন দাফন করে। সে চাওয়াটা যেন পূরণ করেন আপনারা।’

প্রবাসী সাফায়েত মৃত্যুর আগে চিরকুটে লিখে গেছেন,‘শেষ ইচ্ছে পূরণ করার দায়িত্ব আপনাদের। আমার মৃত্যুর কারণ একমাত্র ওর ফ্যামিলি। আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। সব কিছু ভিডিও করা আছে। আমার মৃত্যুর জন্য কে কে দায়ী সব কিছু আমার মোবাইলে রেকর্ড করা আছে আর ভিডিও করা আছে। আমার মোবাইল তার প্রমাণ। আমার মোবাইল চেক করলে সব পাবেন। রেকর্ড অপশনে আর গ্যালারিতে সব আছে। গ্যালারিতে আমার আটটা ভিডিও আছে। সবগুলো দেখবেন। লক খুলে রেকর্ড অপশনে ঢুকবেন, ইমোতে দুইটা আর বাকিগুলো গ্যালারিতে পাবেন। তার দেওয়া চিঠি আছে আরিফ নামের আইডিতে। আমাদের মৃত্যুর কারণ তারা। কোনো দিন ক্ষমা করব না।’

ঊর্মির মা নুরুন্নাহার বলেন, ‘আমার মেয়ের সঙ্গে সাফায়াত নামের একজন প্রবাসী ছেলের সম্পর্ক ছিল। ১৪ অক্টোবর সম্মতি নিয়েই মেয়েকে বিয়ে দিই। বিয়ের পর স্বামীর বাড়িতে হাসি-খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনি ঊর্মি ও তার প্রেমিক সাফায়াত ভিডিও কলে আত্মহত্যা করেছে। মেয়ের স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। প্রবাসী ছেলেটাই আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে।’

সাফায়েতের বাবা আবদুল খালেক বলেন, ‘এক বছর আগে ছেলেকে ওমান পাঠিয়েছিলাম। কিছুদিন আগে ছেলে হঠাৎ বিদেশে কর্মস্থলে অজ্ঞান হয়ে পড়ে। খবর নিয়ে শুনলাম ফেসবুক ম্যাসেঞ্জারে আমার ছেলের সঙ্গে ঊর্মি নামের এক মেয়ের পরিচয় হয়েছিল। হঠাৎ মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে গেছে। শনিবার রাতে সেই মেয়ে আমার ছেলের সঙ্গে ভিডিও কলে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

বাল্যবিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, ‘আমার ছেলেসহ দুটি জীবনের আলো নিভে গেছে। তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য মেয়ের বাল্যবিয়ে দায়ী।’

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, বিয়ের ১৩তম দিনে নববধূ প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে। শুনেছি, প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছে। শনিবার রাত অনুমান ১১টায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার আগে মেয়েটি তার মা-বাবার উদ্দেশে এটি লিখেছিল। এই ঘটনায় নববধূর ভাই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৪ দিন পর নববধূকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় বিয়ের ৪ দিনের পর নববধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার দুপুর ১টা থেকে ২ টার মধ্যে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় স্বামী আব্দুল হামিদ হত্যা কান্ডের ঘটনা ঘটান। এ ঘটনা টের পেয়ে বড় ভাই আব্দুল হানিফ এগিয়ে গেলে তাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় হামিদ।

খবর পেয়ে ঘটনাস্থলে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

এলাকাবাসী ও নববধূর স্বজন সূত্রে জানা গেছে, হীরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার প্রবাসী পুত্র আব্দুল হামিদের সাথে ৭/৮ মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের মৃত আব্দুর রাজ্জামের মেয়ে তাছলিমা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয়। গত শুক্রবার দুই পরিবারের অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে আব্দুল হামিদ। এরমধ্যে একবার তাছলিামকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়িয়ে আসে। মঙ্গলবার দুপুরে হঠাৎ আশে পাশের লোকজন হৈ চৈ শুনে হামিদের বাড়িতে এসে দেখে হামিদ কলা কেটে স্ত্রীকে হত্যা করেছে।

এদিকে খবর পেয়ে নিহতের ভাই আব্দুল কুদ্দুছ ঘটনাস্থরে এসে বার বার মুর্ছা যাচ্ছিলেন আর বোনের নাম নিয়ে বিলাপ করছিলেন। তিনি বলেন, ৭/৮ মাস আসে বিদেশে থাকা অবস্থায় হামিদের সাথে বোনের বিয়ে হয়। গত শুক্রবার অনুষ্ঠান করে বোনকে স্বামীর বাড়িতে পাঠাই। এসময়ের মধ্যে কোন ঝামেলা হয়েছে কিনা বলতে পারিনা। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

স্থানীয় কয়েজন জানায়, হামিদ ৬ বছর বিদেশ ছিল। ১৫/২০ দিন আগে দেশে ফিরে আসে। সে কারও সাথে মিশতো না। সামাজিক মাধ্যমেও একটিভ ছিল না।

হীরাপুর গ্রামের বাসিন্দা মোঃ হেলাল মিয়া বলেন, দুপুরের নামাজ পড়ে হৈ চৈ শুনে দৌড়ে গিয়ে দেখি হামিদ তার স্ত্রীকে হত্যা করেছে। ঘটনাস্থলে আসা আখাউড়া থানার সাব ইন্সপেক্টর নিজাম উদ্দিন বলেন, সোয়া ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বিছানায় গলা কাটা রক্তাক্ত অবস্থায় নববধূ পড়ে আছে। খাটের চারপাশে তখনও ঝুলছে বিয়ের রাতের ফুলের মালা।

চাঁদপুরে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে প্রেমিকের সাথে উধাও নববধূ

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরের কচুয়ায় এক নববধূ তার সৌদি প্রবাসী স্বামীর স্বর্ণালংকার নিয়ে প্রেমিক কাউছার হোসেনের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী ও তার মালামাল ফিরে পেতে সৌদি প্রবাসী স্বামী বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিতারা গ্রামের সৌদি আরব প্রবাসীর সঙ্গে ১১ নভেম্বর একই উপজেলার পদুয়া গ্রামের তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণী তার স্বামীর বাড়িতে সুখে-শান্তিতেই ছিলেন। রোববার বিকালে ওই তরুণী তার স্বামীকে নিয়ে সাচারের কলাকোপা পার্কে ঘুরতে যান।

পরবর্তীতে সন্ধ্যায় পার্শ্ববর্তী সাচার বাজারে রিকশায় বসিয়ে স্বামী ফল কিনতে গেলে প্রেমিক কাউছার হোসেনকে নিয়ে উধাও হয়ে যান নববধূ। এ সময় ওই তরুণী সৌদি ১০ হাজার রিয়াল, ১টি স্মার্ট ফোন, নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রেম করে বিয়ে, ৩ মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে প্রেম করে বিয়ের তিন মাসের মাথায় শাহরিয়ার ইসলাম অবনি (২২) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, শনিবার দুপুরের দিকে সেনবাগ পৌরসভার অস্ট্রোদ্রোন গ্রামের দরগা সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অবনি ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের মান্নান মেম্বার বাড়ির যোবায়ের স্ত্রী। তিন মাস আগে প্রেমের সম্পর্কে অবনি ও যোবায়ের বিয়ে হয়েছিল।

স্থানীয়রা জানায়, খবর পেয়ে পুলিশ শনিবার রাতে অবনির মরদেহ পিতার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার দিন শনিবার বিকেল অনুমানিক ৩টা সময় পারিবারের লোকজনের অজান্তে অবনি পিতার বাড়ির পাশ্বে একটি পরিত্যাক্ত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে অবনিকে দেখতে না পেযে তার মা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে গিয়ে দেখেন মেয়ে অবনি ফাঁস দিয়ে ঝুলছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

অতিথিদের দেওয়া উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়া, বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদ

 

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় জেসমিন আক্তার (২৩) ও মহসিন আলীর (২৮) বিয়ে হয় শুক্রবার বিকেলে। নববধূকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল বরপক্ষ। এর মধ্যেই বিয়েতে অতিথিদের দেওয়া উপহারসামগ্রী ভাগাভাগি নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের গতকাল এক লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে। উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। পরে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

কনের পরিবারের অভিযোগ, উপহারসামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। বরপক্ষ ঠিক করেনি বলে এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে জানতে বরপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি। তবে বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।