,

বরুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2026
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বরুড়া পৌর সদর বাজারে অসহায় ও দুস্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন কমিশনার, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিল, পৌরসভা যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সিমান্ত, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত এবং পৌরসভা ছাত্রদলের সভাপতি পাভেল প্রমুখ।

আলোচনা সভা শেষে বরুড়া পৌর সদর বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু বরুড়া বাজার এলাকায় দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন।

বিকেলে দলীয় কার্যালয়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। এছাড়া দিনব্যাপী দলীয় কার্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা জামান হানিফ।

এবারই প্রথম বরুড়া উপজেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতগুলো সামাজিক ও জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করায় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস ওয়াজেদী। মোনাজাতে দেশ, জাতি ও বিএনপির সার্বিক কল্যাণ কামনা করা হয়।