Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে একজনের মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিরোধপূর্ণ জায়গার বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল পাঁচটায় উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রিপন ওই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হাশেম রিপন ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জায়গার বাঁশঝাড় থেকে নুরুল ইসলাম বাঁশ কাটার সময় আবুল হাশেম রিপন বাধা প্রদান করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে জ্ঞান হারায়। পরে আসেপাশের লোকজন এসে রিপনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ‘দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। বৃহস্পতিবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নুরুল ইসলাম আবুল হাশেম রিপনকে ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আবুল হাশেম রিপন হৃদরোগী ছিলেন। কিছুদিন পূর্বে তিনি হার্টের বাইপাস সার্জারি করিয়েছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে বাঁশ কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনায় আবুল হাশেম রিপন মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীকে পিটিয়ে হত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মজিবুল হক নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা মুন্সি বাড়ির মরহুম আলী নোয়াবের ছেলে।

এ ঘটনায় নিহত মুজিবুল হকের স্ত্রী মাহিনুর আক্তার বাদি হয়ে হুমায়ন কবির, তাঁর স্ত্রী হাসিনা আক্তার, ছেলে পাভেল, পায়েল ও শালা কাজী জোবায়েরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বুধবার ভোরে মামলার প্রধান আসামী কাজী জোবায়েরকে আটক করে।

থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের প্রবাসী মুজিবুল হক ও হুমায়ন কবিরের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে হুমায়ন কবিরের শালা কাজী জোবায়ের প্রবাসী মুজিবুল হক ও তাঁর পরিবারকে নানা ধরনের হুমকি দিতো। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিদের জানালে কাজী জোবায়ের আরও ক্ষীপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে গত ১৫ মে শুক্রবার সকাল সাড়ে আটটায় কাজী জোবায়েরের নেতৃত্বে আসামীরা একত্রিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর রাস্তার মাথার পূর্ব পাশে অবস্থিত উত্তর বাবুচি গ্রামে নির্মানাধীন বাড়ির দেয়াল ভেঙ্গে দখলে নিতে গেলে প্রবাসী মুজিবুল হক ও তাঁর স্ত্রী মাহিনুর আক্তার বাধা দেয়। এতে ক্ষীপ্ত হয়ে কাজী জোবায়ের হাতে থাকা লোহার সাবল দিয়ে মুজিবুল হককে পেটে আঘাত করে মারাত্মক জখম করে। আঘাতে মুজিবুল হক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় মাহিনুর আক্তারের শোরচিৎকার শুনে মেয়ে তানহা ও মোহনা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে আসামীরা। এ ঘটনা স্থানীয় একজন ফোনে থানায় জানালে এসআই রোকন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল আহত মুজিবুল হককে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল মুজিবুল হকের মৃত্যু হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘হামলার ঘটনায় কাজী জোবায়ের নামের একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন বাস ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক তারেক (২০) নিহত হন এবং বাসের ৩ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) বেলা পৌণে ১২ টায় চৌদ্দগ্রামের আমজাদের বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত তারেক লক্ষ্নীপুর জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, স্টারলাইন বাসটি একটি কাভার্ডভ্যানকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে গেলে চালক তারেক ঘটনাস্থলেই মারা যান। এ সময় ৩ জন বাসের যাত্রী আহত হন। বাস ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। বাস চালক পলাতক রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।