Tag Archives: কুমিল্লার সদর দক্ষিণ থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট রাতে উপজেলার লক্ষীপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি, ঢাকার মোহাম্মদপুরের মৃত. লিয়াকত হোসেনের ছেলে শাখাওয়াত হোসেন রনি (৩৭)।

১১ আগস্ট কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ১২ কেজি গাঁজাসহ মোঃ তাজুল ইসলাম ওরফে ফাহিম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন বিকালে উপজেলার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামের মোঃ ওমর ফারুকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও বিয়ারসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজা ও বিয়ারসহ মোঃ টিপু সুলতান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ বরে সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল রাতে উপজেলার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ১০ কেজি গাঁজা ও ১০৮ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর গ্রামের মোঃ বলকিছ মিয়ার ছেলে।

রবিবার (১৬ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে নারীসহ ৩ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মাদক পরিবহনের সময় নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৫ মার্চ বিকালে উপজেলার সোয়াগাজী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৯), ঝালকাটি জেলার হাদিপুর গ্রামের মোঃ ইসমাইলের মেয়ে আন্তরা আক্তার সনিয়া (২২) এবং সিরাজগঞ্জ জেলার ধামকুল গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ বিদ্যুৎ খান (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লা, ঝালকাটি এবং সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৬ ফ্রেব্রুয়ারি) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আব্দুল জলিল (৬১) নামে এক বৃদ্ধকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাপুর উত্তরপাড়া এলাকা থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আটককৃত বৃদ্ধ সদর দক্ষিণের ধনপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজিতে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবক সদর দক্ষিণের রামধলপুর গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ মোঃ মুল্লক ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকাটোলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১১ কেজি গাঁজাসহ আমির হামজা রাব্বি উরফে সজল (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

রবিবার (২৮ আগস্ট) সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মনির আহম্মেদের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণ থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ৩

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে পৃথক অভিযান পরিচালনা করে ২৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। সে সদর দক্ষিণের কনেশতলা গ্রামের হাজী আব্দুল ওহাবের ছেলে মোঃ জামাল হোসেন (৪৬)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন, সদর দক্ষিণের ধর্মপুর (মাঠের বাড়ি) গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ ইউসুফ (১৯) এবং চট্টগ্রামের হালিশহর উপজলার মিজানুর রহমানের ছেলে মোঃ মিনহাছুর ইসলাম@সুমন (১৯)।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার সদর দক্ষিণ থেকে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ জুলাই বিকালে সদর দক্ষিণের গোপিনাথপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ইলিয়াস কাঞ্চন@তারেককে (১৯) আটক করা হয়। সে কুমিল্লার দুতিয়া দিঘীর পাড় গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে ৩১ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোসাঃ হামিদা আক্তার লিজাকে (২৫) আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার আলমপুর গ্রামের মোঃ আছদ্দার আলীর মেয়ে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।