Tag Archives: কুমিল্লায় আজ করোনায় মৃত্যু ২ জনের

কুমিল্লায় আজ করোনায় মৃত্যু ২ জনের, আক্রান্ত ৬৮ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৯৪ জন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৬ জনে। মৃতরা ১ জন পুরুষ, ১ জন মহিলা।

আজ মৃতদের মধ্যে- শহরের ১ জন, নাঙ্গলকোটের ১ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৪৩, আদর্শ সদরে ২, সদর দক্ষিণে ৪, বুড়িচংয়ে ২, দেবিদ্বারে ১, চান্দিনায় ১,
চৌদ্দগ্রামে ২, লাকসামে ৩, বরুড়ায় ৭, নাঙ্গলকোটে ২ ও মনোহরগঞ্জে ১ জন।

আজ করোনা থেকে নতুন কোনো সুস্থ্য নেই। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৬৭ জন।

কুমিল্লায় আজ করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত ৭০ জন

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ নতুন করে শনাক্ত হয়েছে ৭০ জন। এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ১১০ জন।

রবিবার (৪ এপ্রিল) করোনায় আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ৫৬ জন, দাউদকান্দি- ২, দেবিদ্বার- ২, মুরাদনগর- ২, আদর্শ সদর- ২, বরুড়া- ১, নাঙ্গলকোট- ১, চৌদ্দগ্রাম- ১, চান্দিনা- ১, বুড়িচং- ১ ও ব্রাহ্মণপাড়া- ১ জন।

আজ নতুন করে সিটি করপোরেশনের ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০২ জনে।

আজ করোনা থেকে নতুন কেউ সুস্থ্য হয়নি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৪৫ জন।

কুমিল্লায় আজ করোনায় মৃত্যু ২ জনের, মৃতের সংখ্যা বেড়ে ২১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় মঙ্গলবারে নতুন করে আরও ১১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯৪ জনে।

আজকের রিপোর্টে নতুন করে ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। মৃতরা সিটি করপোরেশনের ১ জন ও তিতাসের ১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৯ জনে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ৬ জন,আদর্শ সদরে ১ জন, লাকসামে ১ জন, চান্দিনায় ১ জন, সদর দক্ষিণে ১ জন ও দেবিদ্বারে ১ জন।

আজকের রিপোর্টে ২২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ১৭ জন ও আদর্শ সদরের ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৬ হাজার ৯৭৪ জন করোনা রোগী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৪২৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩৯ হাজার ৮৮২ জনের। এর মধ্যে ৭ হাজার ৮৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২১৯ জন এবং সুস্থ হয়েছে ৬ হাজার ৯৭৪ জন।