Tag Archives: কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টারঃ

নানান কর্মসূচীর মধ্যদিয়ে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নজরুল স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউটকেন্দ্রসহ বিভিন্ন শিল্প-সাহিত্য সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা কালকাচারাল অফিসার আয়াজ মাবুদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে কাজী নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩-তম মৃত্যবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অবস্থিত চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, শিল্পকলা একাডেমী, জেলা কালচারাল কমপ্লেক্স, নজরুল পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক সংগঠনসমূহ।

পরে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার আয়োজনে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাকংন, আবৃত্তি, নজরুল সঙ্গীত ও কবি নজরুলের জীবনকর্মের উপর কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম,বিপিএম(বার)।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক ছিলেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কবি পিয়াস মজিদ। অনুষ্ঠানে পরিচালনা করেন কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক আল আমিন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত

 

জাহাঙ্গীর আলম ইমরুল:

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমী চত্তরের নজরুল ম্যুরাল ‘চেতনায় নজরুল’-এ পুস্পস্তবক অর্পন করা হয়।

এ সময় জেলা প্রশাসন, নজরুল পরিষদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে।

জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মু. আসাদুজ্জামান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও নজরুল প্রেমীগণ উপস্থিত ছিলেন।

অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে ‘নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কবির জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী ও নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে আলোকচিত্র ও বুকস্টলের আয়োজন করা হয়েছে। যাতে কবির বিভিন্ন ছবি ও তার রচিত পুস্তক স্থান পায়।

এদিকে জাতীয় জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রকাশিত পোস্টারে কবির স্মৃতিবিজড়িত কবিতীর্থ দৌলতপুরের নামটি এবছরই বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নজরুল প্রেমীসহ ‘ঐতিহ্য কুমিল্লা’সহ বিভিন্ন সংগঠন।